সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

ব্যাংক কোম্পানির স্বতন্ত্র পরিচালকের ন্যূনতম বয়স কত হবে?

উত্তর: ৪৫ বছর; সর্বোচ্চ ৭৫ বছর।

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের মালিকানাধীন রাবার বাগান কতটি?

উত্তর:  ১৮টি।

বাংলাদেশ ব্যাংক টাকার সঙ্গে ডলার বিনিময় বা সোয়াপ ব্যবস্থা চালু করে কবে?

উত্তর: ১৫ ফেব্রুয়ারি ২০২৪।

২৪ ফেব্রুয়ারি ২০২৪ উদ্বোধনকৃত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও বাংলাদেশ সৃষ্টির ইতিহাস নিয়ে তৈরি অ্যাপের নাম কী?

উত্তর: বঙ্গবন্ধু ।

ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন (ITFC) এবং বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ঋণ চুক্তি কবে স্বাক্ষর করে?

উত্তর: ৭ ফেব্রুয়ারি ২০২৪।

দ্বাদশ জাতীয় সংসদে মোট নারী সদস্য কতজন?

উত্তর: ৭০ জন (সরাসরি নির্বাচিত ২০জন)।

 দ্বাদশ জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কতটি?

উত্তর: ৩৯টি।

মাইকেল মধুসূদন পদক ২০২৩ লাভ করেন কে?

উত্তর: সুহিতা সুলতানা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS) ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ ২০২৩ অনুযায়ী, শিল্পে নিয়োজিত জনগোষ্ঠী কত শতাংশ?

উত্তর: ১২.৪৯%।

১৭ ফেব্রুয়ারি ২০২৪ দেশের প্রথম প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ প্ল্যান্ট কোথায় উদ্বোধন করা হয়?

উত্তর:  সিলেট।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (BAU) উদ্ভাবিত সারের প্রয়োজনীয়তা নির্ণয়ের অ্যাপটির নাম কী?

উত্তর: নিউট্রিয়েন্ট ব্যালেন্স।

বর্তমানে দেশে মোট আয়তনের কত শতাংশ বনভূমি রয়েছে?

উত্তর: ১৫.৫৮% (জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে)।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কতটি ভাষায় অনূদিত হয়?

উত্তর: ৬টি- চাকমা, মারমা, ককবরক, আচিক, কুড়মালি ও সাদরি।

অর্থনৈতিক সমীক্ষা - ২০২৩

উত্তর: • মোট জনসংখ্যা : ১৬.৯৮ কোটি ।• জনসংখ্যা বৃদ্ধির হার : ১.৩০%।• জনসংখ্যার ঘনত্ব (প্রতিবর্গ কিলোমিটার) ঃ ১১৫৩ জন।• পুরুষ ও মহিলার অনুপাত : ৯৮.১ : ১০০• সাক্ষরতার হার (৭+বয়স) : ৭৬.৪% (পুরুষ ৭৮.৬%, মহিলা ৭৪.২%) ।• গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল ৭২.৩ বছর (পুরুষ ৭০.৬,নারী - ৭৪.১)• মুদ্রাস্ফীতি : ৯.২৪%• মাথাপিছু আয় :২,৭৬৫ মার্কিন ডলার।• মাথাপিছু জিডিপি :২,৬৫৭ মার্কিন ডলার।• দারিদ্র্যের হার : ১৮.৭%• চরম দারিদ্র্যের হার : ৫.৬০%• স্বাক্ষরতার হার : ৭৬.৪%• জিডিপিতে প্রবৃদ্ধির হার : ৬.০৩%• জিডিপিতে কৃষি খাতের অবদান : ১১.২০%• জিডিপিতে শিল্প খাতের অবদান : ৩৭.৫৬%• জিডিপিতে সেবা খাতের অবদান : ৫১.২৪%• মোট ব্যাংক : ৬১টি• ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান : ৩৫ টি• বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিট্যান্স পায় : সৌদি আরব থেকে।• বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে। যুক্তরাষ্ট্রে। (দ্বিতীয় : জার্মানি)• বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে : চীন থেকে। (দ্বিতীয় : ভারত)

বাংলাদেশের একমাত্র স্কাইডাইভার হিসেবে স্বীকৃতি পেয়েছে-

উত্তর: আশিক চৌধুরী

আরকান আর্মি-

উত্তর: মেজর জেনারেল তোয়ান মারত এবং ব্রিগেডিয়ার জেনারেল নিয়ো টোয়ানের নেতৃত্বে আরাকান আর্মি প্রতিষ্ঠিত হয় ২০০৯ সালে। তাদের ক্যারিশম্যাটিক নেতৃত্ব রাজ্যের জনগণের জন্য একটি নতুন আশা জাগিয়েছিল। এর আগে আরাকান লিবারেশন আর্মি/আরাকান লিবারেশন পার্টি একটি স্বাধীন আরাকান প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করলেও সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। ২০১৪ সালে আরাকান আর্মি (এএ) ‘আরাকান ড্রিম ২০২০’ নামে একটি রাজনৈতিক রোডম্যাপ প্রকাশ করে। এই রোডম্যাপ প্রকাশের পর থেকে আরাকান আর্মির জনপ্রিয়তা ব্যাপকভাবে বাড়তে থাকে।

ফিফা দ্য বেস্ট ২০২৩

উত্তর: - ২০২৩ সালের বর্ষসেরা ফুটবলারের নাম ১৫ জানুয়ারি ২০২৪ ঘোষণা করা হয় ।- বিভিন্ন নামে ১৯৯১ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।- সেরা পুরুষ খেলোয়াড় ক্যাটাগরিতে আর্লিং হালান্ডের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় মেসির।- ভোটাভুটিতে দুজনই সমান ৪৮ স্কোরিং পয়েন্ট পান।- কিন্তু (নিয়মের ধারা অনুযায়ী) জাতীয় দলের অধিনায়কদের পছন্দের তালিকায় সবচেয়ে বেশি সংখ্যকবার প্রথমে থেকে এগিয়ে যান মেসি। - এমবাপ্পে ৩৮ স্কোরিং পয়েন্ট পেয়ে তৃতীয় হন। এক নজরে__• নারী খেলোয়াড় : আইতানা বোনমাতি (স্পেন)• পুরুষ খেলোয়াড় : লিওনেল মেসি (আর্জেন্টিনা)• নারী গোলকিপার : মেরি আপস (ইংল্যান্ড)• পুরুষ গোলকিপার : এদেরসন (ব্রাজিল)• নারী কোচ : সারিনা ভাইগমান (নেদারল্যান্ডস)• পুরুষ কোচ : পেপ গার্দিওলা (স্পেন)• পুসকাস অ্যাওয়ার্ড: গিলের্মে মাদরুগা (ব্রাজিল)• স্পেশাল অ্যাওয়ার্ড : মার্তা (ব্রাজিল)• ফেয়ার প্লে অ্যাওয়ার্ড : ব্রাজিল জাতীয় ফুটবল দল• ফ্যান অ্যাওয়ার্ড : হুগো দানিয়েল ইনিগুয়েজ

বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ 

উত্তর: - ১৬ দেশের চেষ্টায় তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম ও শক্তিশালী রেডিও টেলিস্কোপ । - এ প্রকল্পের নাম 'স্কয়ার কিলোমিটার অ্যারে অবজারভেটরি’ (SKAO)।- SKAO প্রকল্পের লক্ষ্য এক বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিশ্বের বৃহত্তম রেডিও দূরবীক্ষণ যন্ত্র তৈরি করা । - ‘স্কয়ার কিলোমিটার অ্যারে অবজারভেটরি' দূরবীক্ষণ যন্ত্রটি দুটি ধাপে তৈরি হবে।১। প্রথম পর্যায়ের কাজ ২০২২ সালের ডিসেম্বরে শুরু হয়।২। ২০২৯ সালের মধ্যে দুটি ধাপের কাজই শেষ হবে।

চাঁদের বুকে পঞ্চম দেশ জাপান 

উত্তর: - ১৯ জানুয়ারি ২০২৪ বিশ্বের পঞ্চম দেশ হিসেবে জাপান সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি মনুষ্যহীন মহাকাশযান 'মুন স্নাইপার’ চাঁদের শিওলি নামক জায়গায় সফলভাবে অবতরণ করে।- এর আগে ১ম আমেরিকা, ২য় রাশিয়া, ৩য় চীন ও ৪র্থ ভারত এ কৃতিত্ব অর্জন করে। - স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (SLIM) নামে পরিচিত মহাকাশযানটি তৈরি করে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা (JAXA) ও খেলনা নির্মাতা প্রতিষ্ঠান তাকারা তোমি। - ৭ সেপ্টেম্বর ২০২৩ SLIM এর সফল উৎক্ষেপণ করে জাপান ।- দুটি ব্যর্থ চন্দ্রাভিযানের পর এবারের অভিযান সফল হয়।- এর আগে ২৩ আগস্ট ২০২৩ রোভার প্রজ্ঞানকে নিয়ে চাঁদের মাটিতে অবতরণ করে ভারতের চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম।

সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র 

উত্তর: - টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির (টেপকো) অধীন বিশ্বের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কাশিওয়াজাকি-কারিওয়া পাওয়ার প্ল্যান্ট পুনরায় চালু হওয়ার সম্ভাবনা দেখা যায়। - ২৭ ডিসেম্বর ২০২৩ এ পাওয়ার প্ল্যান্টের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয় জাপানের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা।- ৮,২১২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ২০১১ সাল থেকেই বন্ধ রয়েছে । - ফুকুশিমা বিপর্যয়ের সেই সময়ে জাপানের সব পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রই একে একে বন্ধ হয়ে যায় ।

শেখ হাসিনার নেতৃত্বে ৫ম মন্ত্রীসভা 

উত্তর: • ১১ জানুয়ারি ২০২৪ আওয়ামী লীগের সভানেত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রীসভা শপথ গ্রহণ করে।মন্ত্রী• মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় - আ.ক.ম. মোজাম্মেল হক(গাজীপুর-১) • সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় - ওবায়দুল কাদের(নোয়াখালী-৫)• অর্থ মন্ত্রণালয় - আবুল হাসান মাহমুদ আলী(দিনাজপুর-৪)• শিল্প মন্ত্রণালয় - নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন(নরসিংদী-৪)• স্বরাষ্ট্র মন্ত্রণালয় - আসাদুজ্জামান খান(ঢাকা-১২)• পররাষ্ট্র মন্ত্রণালয় - মোহাম্মদ হাছান মাহ্‌মুদ(চট্টগ্রাম-৭)• সমাজকল্যাণ মন্ত্রণালয় - ডা. দীপু মনি(চাঁদপর-৩)• স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় - ডা. সামান্ত লাল সেন(হবিগঞ্জ-টেকনোক্র্যাট)• শিক্ষা মন্ত্রণালয় - মহিবুল হাসান চৌধুরী(চট্টগ্রাম-৯)প্রতিমন্ত্রী• মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় - সিমিন হোসেন (রিমি)(গাজীপুর-৪)• প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় - রুমানা আলী(গাজীপুর-৩)• বাণিজ্য মন্ত্রণালয় - আহসানুল ইসলাম টিটু(টাঙ্গাইল-৬) মন্ত্রীসভায় ৪ নারী- শেখ হাসিনা, ডা. দীপু মনি, সিমিন হোসেন (রিমি), রুমানা আলী।বিশ্বে দীর্ঘমেয়াদী নারী শাসক- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চমবারের মত সংসদ নেতা হন শেখ হাসিনা ।- বিশ্বে পরপর টানা চার মেয়াদে এবং মোট পাঁচবার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড কেবল শেখ হাসিনার।- তিনি ৮বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা - ২০২২

উত্তর: - জনশুমারি পরিচালনা করে সংস্থা : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) । - জনশুমারি অনুষ্ঠিত হয় : ১০ বছর পর পর। - ৬ষ্ঠ জনশুমারি অনুষ্ঠিত হয় : ১৫-২১ জুন ২০২২। - গণনাকৃত জনসংখ্যা : ১৬,৫১,৫৮,৬১৬ জন। - জনসংখ্যা বৃদ্ধির হার : ১.২২%। - জনসংখ্যার ঘনত্ব : প্রতি বর্গকিলোমিটারে ১,১১৯ জন। - পুরুষ ও নারীর অনুপাত : ৯৮ : ১০০। - দেশে সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) : ৭৪.৬৬%। - খানার সংখ্যা : ৪,১০,১০,০৫১ জন। - খানা প্রতি গড় সদস্য : ৪.০ - প্রতিবন্ধী জনসংখ্যা : ২৩, ৬১, ৬০৪ জন। - শহুরে জনসংখ্যা : ৫,২০,০৯,০৭২ জন। - পল্লী জনসংখ্যা : ১১,৩০,৬৩,৫৮৭ জন। - জনসংখ্যায় বৃহত্তম বিভাগ : ঢাকা; ৪,৪২,১৫,১০৭ জন। - জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ : বরিশাল; ৯১,০০,১০২ জন। - জনসংখ্যা বৃদ্ধির হার বেশি : ঢাকা (১.৭৪%) বিভাগ। - জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে : বরিশাল (০.৭৯%) বিভাগে. - পুরুষ-নারীর অনুপাত সর্বাধিক ঢাকা; ১০৩.৪০ : ১০০ বিভাগে. - পুরুষ-নারীর অনুপাত সর্বনিম্ন চট্টগ্রাম; ৯৩.৩৮ : ১০০ বিভাগে. - জনসংখ্যার ঘনত্ব বেশি : ঢাকা বিভাগে (প্রতি বর্গকিমি ২,১৫৬ জন)। - জনসংখ্যার ঘনত্ব কম : বরিশাল বিভাগে(প্রতি বর্গকিমি ৬৮৮ জন)। - সাক্ষরতার হার সর্বাধিক : ঢাকা; ৭৮.০৯% বিভাগে। - সাক্ষরতার হার সর্বনিম্ন : ময়মনসিংহ; ৬৭.০৯% বিভাগে. - জনসংখ্যায় বৃহত্তম জেলা : ঢাকা; ১,৪৭,৩৪,০২৫ জন। - জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা : বান্দরবান; ৪,৮১,১০৯ জন। - পুরুষ-নারীর অনুপাত সর্বাধিক জেলা ঢাকা; ১১৫.৪৫ : ১০০। - পুরুষ-নারীর অনুপাত সর্বনিম্ন জেলা ব্রাহ্মণবাড়িয়া; ৮৬.৯৯ ঃ ১০০। - জেলায় জনসংখ্যার ঘনত্ব বেশি ঢাকা জেলা(প্রতি বর্গকিমি ১০,০৬৭ জন)। - জনসংখ্যার ঘনত্ব কম রাঙ্গামাটি জেলা (প্রতি বর্গকিমি ১০৬ জন)। - সাক্ষরতার হার সর্বাধিক জেলা : পিরোজপুর; ৮৫.৪১%। - সাক্ষরতার হার সর্বনিম্ন জেলা : জামালপুর; ৬১.৫৩%। - জনসংখ্যায় বৃহত্তম সিটি কর্পোরেশন : ঢাকা উত্তর; ৫৯,৭৯,৫৩৭ জন। - জনসংখ্যায় ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন : বরিশাল; ৪,১৯, ৩৫১ জন। - সিটি কর্পোরেশনে জনসংখ্যার ঘনত্ব বেশি : ঢাকা দক্ষিণ (প্রতি বর্গকিমি ৩৯,৩৫৩ জন)। - কোন সিটি কর্পোরেশনে জনসংখ্যার ঘনত্ব কম : রংপুর (প্রতি বর্গকিমি ৩,৪৪৪ জন)। - মোট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসংখ্যা : ১৬,৫০,১৫৯ জন। - ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পুরুষ ও নারী জনসংখ্যা : পুরুষ ৮,২৪,৭৫১ জন ও নারী ৮,২৫,৪০৮ জন। - ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মোট জনসংখ্যার ০.৯৯%। - ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা : ৫০টি। - ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাসে শীর্ষ বিভাগ : চট্টগ্রাম; ৯,৯০, ৮৬০ জন। - ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাসে সর্বনিম্ন বিভাগ : বরিশাল; ৪,১৮১ জন। - ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাসে শীর্ষ জেলা :রাঙ্গামাটি; ৩,৭২,৮৬৪ জন। - ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাসে সর্বনিম্ন জেলা : লালমনিরহাট; ১১৮ জন। - ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা সবচেয়ে : চাকমা; ৪,৮৩, ২৯৯ জন। - ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা সবচেয়ে : ভিল; ৯৫ জন।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩ 

উত্তর: • ২৪ জানুয়ারি ২০২৪ 'বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার ২০২৩' ঘোষণা করা হয়।• সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ১১টি ক্যাটাগরিতে ১৬ জন এই পুরস্কার পেয়েছেন।কবিতা: শামীম আজাদকথাসাহিত্য: নূরুদ্দিন জাহাঙ্গীর, সালমা বাণীপ্রবন্ধ/গবেষণা: জুলফিকার মতিনঅনুবাদ: সালেহা চৌধুরীনাটক ও নাট্যসাহিত্য (যাত্রা/পালা নাটক/সাহিত্যনির্ভর আর্টফিল্ম বা নান্দনিক চলচ্চিত্র): মৃত্তিকা চাকমা, মাসুদ পথিকশিশুসাহিত্য: তপংকর চক্রবর্তীমুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা: আফরোজা পারভীন, আসাদুজ্জামান আসাদবঙ্গবন্ধুবিষয়ক গবেষণা: সাইফুল্লাহ মাহমুদ দুলাল, মো. মজিবুর রহমানবিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান: ইনাম আল হকআত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনি/মুক্তগদ্য: ইসহাক খানফোকলোর: তপন বাগচী, সুমনকুমার দা।

NTRCA বিলুপ্ত

উত্তর: • ১২ ডিসেম্বর ২০২৩ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (NTRCA) জন্য নতুন আইন তৈরি-সংক্রান্ত সভা হয়।• ২৮ মার্চ ২০২৩ শিক্ষা মন্ত্রণালয়ে NTRCA আইন, ২০০৫ সংশোধনের প্রস্তাব দেওয়া হয় (আইনটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হলে ৩০%-এর বেশি সংশোধনী থাকায় নতুন আইন তৈরির নির্দেশ দেয়)। • ‘বেসরকারি ; শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ' নামে নতুন আইনের খসড়া তৈরি করা হয়। নতুন আইন কার্যকর হলে NTRCA বিলুপ্ত হবে। • পরিবর্তে সরকারি কর্ম কমিশনের (PSC) আদলে ‘বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ’ গঠন করা হবে। • এটি পরিচালনা করবে ১৪ সদস্যের নির্বাহী বোর্ড।• ২০০৫ সাল থেকে পরীক্ষা নিয়ে নিবন্ধন সনদ দিচ্ছে NTRCA.

নতুন মুদ্রানীতি ঘোষণা 

উত্তর: • ১৭ জানুয়ারি ২০২৪ বাংলাদেশ ব্যাংক (জানুয়ারি-জুন ২০২৪) মুদ্রানীতি ঘোষণা করে।• আগামী জুন মাসের মধ্যে এ মুদ্রানীতিতে ৬% জিডিপি প্রবৃদ্ধি অর্জন ও মূল্যস্ফীতি সাড়ে ৭% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়।• বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার করতে সরকারি-বেসরকারি ব্যাংকগুলোকে সুদ হার ৯% থেকে বেড়ে ১২% দিতে হবে।• ডলারের দাম নির্ধারণে জন্য‘ক্রলিং পেগ’ পদ্ধতির ঘোষণা দেওয়া হয়।• ইতঃপূর্বে ২০২৩ সালের জুনে কেন্দ্রীয় ব্যাংক পলিসি রেট বাড়িয়ে ৬.৫% করে যা জুলাই এ কার্যকর হয়। • এর অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক ছয় মাসের মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল (স্মার্ট) চালু করে। • পূর্বের ৯% সুদ হারের সীমা তুলে নেওয়া হয়।• ২০২৩ সালে মূল্যস্ফীতির হার ছিল জানুয়ারি-৮.৫৭%, অক্টোবর-৯.৯৩%, নভেম্বর ৯.৪৯%।

উফশী ধান ও গমের জাত উদ্ভাবন

উত্তর: • বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (BRRI) বিজ্ঞানীরা প্রোটিনসমৃদ্ধ, উচ্চফলনশীল নতুন দুটি ধানের জাত উদ্ভাবন করেন ( ব্রি ধান ১০৭ ও ব্রি ধান ১০৮)।• ৯ জানুয়ারি ২০২৪ জাতীয় বীজ বোর্ডের ১১১তম সভায় নতুন দুই জাতের ধানের অনুমোদন দেওয়া হয়। • নতুন দুই জাতসহ BRRI সর্বমোট ধানের জাতের সংখ্যা ১১৫টি।• ধান উৎপাদন প্রতি হেক্টরে ৮.১৯ টন হতে পারে।

কৃষি পরিসংখ্যান ২০২২

উত্তর: এক নজরে বাংলাদেশ কৃষি পরিসংখ্যান (২০২২)মোট পরিবার/খানা- ৩,৫৫,৩৩,১৮০মোট কৃষি পরিবার/খানা- ১,৬৫,৬২,৯৭৪কৃষি বর্হিভূত পরিবার/খানা- ১,৮৯,৭০,২৬০মোট আবাদযোগ্য জমি- ৮৮,২৯,২৬৬ হেক্টরমোট সেচকৃত জমি- ৭৮,৭৮,৬৭৮ হেক্টরআবাদযোগ্য পতিত- ৪,৩১,৩৮৬ হেক্টরফসলের নিবিড়তা (%)- ১৯৮%এক ফসলি জমি- ২১,১০,৮০০ হেক্টরদুই ফসলি জমি- ৪১,২৫,২৮৮ হেক্টরতিন ফসলি জমি-১৮,৬৬,৭৮০ হেক্টরচার ফসলি জমি- ২২,৬৬২ হেক্টরনিট ফসলি জমি- ৮১,২৬,৩৪০ হেক্টরমোট ফসলি জমি- ১,৬০,৫৬,৮১৬ হেক্টরজিডিপিতে কৃষি খাতের অবদান- ১১. ৫২ (চলতি মুল্যে ২০২১-২২)কৃষিতে নিয়োজিত জনশক্তি- ২,৪৬,৯৩,০০০উৎসঃ কৃষি ডাইরি ২০২৩তথ্যসূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

উত্তর: • নির্বাচন : ৭ জানুয়ারি ২০২৪• মোট আসন : ৩০০  • ভোটগ্রহণ : ২৯৯ আসনে [নওগাঁ-২ আসনে নির্বাচন স্থগিত]  • প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল : ২৮টি • প্রদত্ত ভোটের হার : ৪১.৮% • মোট প্রার্থী : ১,৯৭০  • স্বতন্ত্র প্রার্থী : ৪৩৬ • নারী প্রার্থী : ৯৪• ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থী : ৭৯ • তৃতীয় লিঙ্গের প্রার্থী : ১ • মোট ভোট ৪২,১০৩• মোট ভোটার : ১১,৯৬,৯১,৬৩৩ • পুরুষ ভোটার : ৬,০৭, ৭১,৫৭৯ • নারী ভোটার : ৫,৮৯,১৯,২০২ • তৃতীয় লিঙ্গের ভোটার : ৮৫২• প্রথমবার ভোট দেয় : ১,৫৪,৫২,০০০• দেশে নিবন্ধিত রাজনৈতিক দল : ৪৪টি • বিদেশি পর্যবেক্ষক : দুইশর বেশি • দেশি পর্যবেক্ষক : ২০,৭৭৩• দেশি সাংবাদিক : ১০,০০০ • বিদেশি সাংবাদিক : ৯২ সংসদ নেতা-উপনেতা- ১০ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদের সংসদ নেতা নির্বাচিত হন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।- বেগম মতিয়া চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদের উপনেতা নির্বাচিত করা হয়। - নুর-ই-আলম চৌধুরী লিটনকে চিফ হুইপ হিসেবে এবং মাশরাফি বিন মর্তুজা (নড়াইল-২), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২), ইকবালুর রহিম (দিনাজপুর-৩), সাইমুম সরওয়ার কমল, (কক্সবাজার-১) ও নজরুল ইসলাম বাবুকে (নারায়ণগঞ্জ-২) দ্বাদশ জাতীয় সংসদের হুইপ নির্বাচিত করা হয়।♦ এছাড়া জাতীয় পার্টির (জাপা) সংসদীয় দলের নেতা নির্বাচিত হন জি এম কাদের, উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ এবং চিফ হুইপ নির্বাচিত করা হয় মুজিবুল হক (চুন্নু)-কে।• স্পিকার-ডেপুটি স্পিকার দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আর ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।

 জাতিসংঘের তিন সংস্থার বোর্ড সভাপতি

উত্তর: • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত সর্বসম্মতিক্রমে ২০২৪ সালের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) এবং জাতিসংঘ প্রকল্প সেবাগুলোর কার্যালয়ের (UNOPS) নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হয় (কলম্বিয়া, জার্মানি, রোমানিয়া এবং ইথিওপিয়ার রাষ্ট্রদূতরা সহ-সভাপতি নির্বাচিত হয়) • ১০ জানুয়ারি ২০২৪ জাতিসংঘ সদর দপ্তরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। • ২০৩০ উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে এ তিনটি সংস্থার সুনির্দিষ্ট ম্যান্ডেট রয়েছে।- UNDP মূলত দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নে সদস্য দেশগুলোকে সহায়তা করে।- UNFPA কাজ করে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনার বিষয়ে। - UNOPS শান্তি, উন্নয়ন ও মানবিক বিষয়াবলির প্রকল্প সংক্রান্ত চূড়ান্ত কাজগুলো সম্পাদন করে।• ২০২২ সালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগদানের পর থেকে রাষ্ট্রদূত মুহিত জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সভাপতি, ইউএন উইমেন এর নির্বাহী বোর্ডের সভাপতি এবং UNDP, UNFPA, UNOPS'র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

হস্তশিল্পজাত পণ্য ২০২৪ সালের বর্ষপণ্য 

উত্তর: • ২১ জানুয়ারি ২০২৪ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (DITF) ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে হস্তশিল্পজাত পণ্যকে ২০২৪ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন। • আদি ও মধ্যযুগে হস্তশিল্প হিসেবে প্রসিদ্ধ ছিল বয়ন, ধাতব পদার্থের কাজ, জুয়েলারি, বিশেষ করে রুপার তৈরি অলঙ্কার, কাঠের কাজ, বেত এবং বাঁশের কাজ, মাটি ও মৃৎপাত্র।  • ২০২৩ সালে পাটজাত পণ্যকে বর্ষপণ্য ঘোষণা করা হয়।