সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

চিকিৎসা অ্যাক্রেডিটেশন কাউন্সিল

উত্তর: • ১৮ সেপ্টেম্বর ২০২৩ চিকিৎসা শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণের উদ্দেশ্যে চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এবং উক্ত প্রতিষ্ঠানসমূহের শিক্ষা কার্যক্রমকে অ্যাক্রেডিটেশন সনদ প্রদানের উদ্দেশ্যে প্রণিত আইন প্রণয়ন করা হয়। • উক্ত আইনের ৪(১) নং ধারায় বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন কাউন্সিল নামে একটি কাউন্সিল প্রতিষ্ঠা করার কথা উল্লেখ করা হয়। • ৩ জানুয়ারি ২০২৪ বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠিত হয়।• কাউন্সিলের সদস্য একজন চেয়ারম্যান, (৪ জন পূর্ণকালীন সদস্য- সরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অথবা সরকারের প্রশাসনিক কার্যে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি) এবং ৮ জন খণ্ডকালীন সদস্যের সমন্বয়ে কাউন্সিল গঠিত হবে।  

স্মার্ট মিউটেশন

উত্তর: • দ্বিতীয় প্রজন্মের নামজারি সিস্টেম ‘স্মার্ট মিউটেশন’ চালু করবে ভূমি মন্ত্রণালয়। • ৩০ ডিসেম্বর ২০২৩ রাজধানীর ভূমি ভবনে ‘স্মার্ট মিউটেশন’ সিস্টেমের একটি ডেমো প্রদর্শন করা হয়।  • প্রথম প্রজন্মের ই-নামজারি ব্যবস্থা প্রায় ৬ বছর ধরে চালু আছে। এর অভিজ্ঞতা থেকেই স্মার্ট মিউটেশন করা হবে। • ‘স্মার্ট মিউটেশন’ সিস্টেমটি ‘স্মার্ট ল্যান্ড সার্ভিস' পোর্টালে ইন্টিগ্রেট করে বর্তমান মিউটেশন সিস্টেম ‘ই- মিউটেশন’-কে প্রতিস্থাপন করবে।

খাদ্য মূল্যস্ফীতি সূচক

উত্তর: • প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩ (বিশ্বব্যাংক)।• খাদ্যের মূল্যস্ফীতি কোন দেশে কতটা বেশি সেটি বোঝাতে বিভিন্ন দেশকে ৪টি শ্রেণিতে ভাগ করে বিশ্বব্যাংক। • শ্রেণি ৪টি হলো— সবুজ, হলুদ, লাল ও বেগুনি। • কোনো দেশের খাদ্যের মূল্যস্ফীতি ২% এর কম হলে ‘সবুজ’, ২%-৫% হলে 'হলুদ', ৫%-৩০% হলে 'লাল' এবং ৩০% বা এর বেশি হলে ‘বেগুনি’ শ্রেণির অন্তর্ভুক্ত হবে। • এ তালিকায় বাংলাদেশ ‘লাল’ শ্রেণিতে রয়েছে।• খাদ্যের মূল্যস্ফীতির হার > বাংলাদেশ ১২.৬% (অক্টোবর), ভারত ৮% (নভেম্বর), শ্রীলংকা -৩.৬% (নভেম্বর), নেপাল ৮.৪% (অক্টোবর), ভুটান ৫.২% (অক্টোবর), পাকিস্তান ২৮% (নভেম্বর)।

বৈশ্বিক স্বর্ণ মজুত

উত্তর: • ট্রেডিং ইকোনমিক্সের প্রতিবেদন অনুযায়ী— • মজুত তালিকার শীর্ষ ৫ দেশ (টন) > যুক্তরাষ্ট্র : ৮১৩৩; জার্মানি : ৩৩৫৩; ইতালি : ২৪৫২; ফ্রান্স : ২৪৩৭ ও রাশিয়া : ২৩৩৩।• সার্কভুক্ত দেশের অবস্থান (টন) > ভারত : ৮০১; পাকিস্তান : ৬৪.৬৬; আফগানিস্তান : ২১.৮৭; বাংলাদেশ : ১৪.০৩; নেপাল : ৭.৯৯ ও শ্রীলংকা : ০.৪৭।

হেনলি পাসপোর্ট সূচক

উত্তর: • প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪ (যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান Henley & Partners)। সূচক অনুযায়ী—• অন্তর্ভুক্ত দেশ : ১৯৯টি।• সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় যৌথভাবে শীর্ষ অবস্থানে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। এ ছয়টি দেশের নাগরিকরা ভিসা ছাড়াই যেতে পারেন ১৯৪টি দেশে। এবারই প্রথম সর্বাধিক ছয়টি দেশ যৌথভাবে শীর্ষ স্থান দখল করে।• ৯৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশ ও উত্তর কোরিয়া । • বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ৪২টি দেশ ভ্রমণ করতে পারবে। • সর্বনিম্ন দেশ আফগানিস্তান, ভিসা ছাড়া ভ্রমণ করতে পারে ২৮টি দেশে।

৮১তম গোল্ডেন গ্লোব

উত্তর: - ৭ জানুয়ারি ২০২৪ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ব্রেভারলি হিলসে ৮১তম গোল্ডেন গ্লোব পুরস্কার ঘোষণা করা হয়।- এ আসরে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’ ছবি সর্বোচ্চ পাঁচটি পুরস্কার লাভ করে। এক নজরে বিজয়ীরা— • চলচ্চিত্র (ড্রামা) : ওপেনহাইমার • চলচ্চিত্র (মিউজিক্যাল/ কমেডি) : পুওর থিংস • পরিচালক : ক্রিস্টোফার নোলান (ওপেনহেইমার) • অভিনেতা (ড্রামা) : কিলিয়ান মারফি (ওপেনহাইমার) • অভিনেত্রী (ড্রামা) : লিলি গ্ল্যাডস্টোন (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন) • চিত্রনাট্য : অ্যানাটমি অব অ্যা ফল (জাস্টিন ব্রিয়েত, আর্থার হারারি) • বিদেশি ভাষার চলচ্চিত্র : অ্যানাটমি অব অ্যা ফল (ফ্রান্স) • অ্যানিমেটেড সিনেমা : দ্য বয় অ্যান্ড দ্য হেরন (জিকিডস) • মৌলিক গান : হোয়াট ওয়াজ আই মেড ফর (সিনেমা : বার্বি, গীতিকার ও সুরকার : বিলি আইলিশ এবং ফিনিয়াস ও কনেল) ।

ফ্রান্সের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী

উত্তর: - ফ্রান্সের রাজনীতিতে উদীয়মান নেতা ৩৪ বছর বয়সি গ্যাব্রিয়েল আতাল দেশটির নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। -  এর আগে তিনি দেশটির শিক্ষামন্ত্রী ছিলেন।- ফ্রান্সের নারী প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নি দায়িত্ব গ্রহণের দুই বছর পর ৮ জানুয়ারি ২০২৪ পদত্যাগ করেন।- ৯ জানুয়ারি ২০২৪ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ গ্যাব্রিয়েল আতালকে এ পদে নিয়োগ দেন।- আতাল ফ্রান্সের ইতিহাসে সর্বকনিষ্ঠ এবং প্রথম সমকামী প্রধানমন্ত্রী।- এর আগে ১৯৮৪ সালে প্রধানমন্ত্রী হন ৩৭ বছর বয়সি লোরা ফ্যাবিউস। - অন্যদিকে, ইমানুয়েল ম্যাখোঁও দেশটির সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট।- ১৯৯১ সালে ফ্রান্সের প্রথম নারী প্রধানমন্ত্রী হন এডিথ ক্রেসন।- ২০২৪ সালের জুনে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ফ্রান্সের সরকার প্রধানের নেতৃত্ব দিতে হবে।

নিচের কোন ফুটবল খেলোয়াড়কে বুড়ো নেকড়ে (old wolf) বলা হয়?

উত্তর: মারিও জাগালো (ব্রাজিল)।

২০২৩ সালের ‘ফিফা সেরা মহিলা খেলোয়াড় নির্বাচিত হন কে?

উত্তর: আইতানা বোনমাতি (স্পেন)।

দেশের প্রথম ক্রীড়া সচিব কে ছিলেন?

উত্তর: কাজী আনিসুর রহমান।

আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২৪ এর আয়োজক কোন দেশ?

উত্তর: দক্ষিণ আফ্রিকা।

ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিনের মৃত্যুর শতবর্ষ কবে পালিত হয়? 

উত্তর:  ২১ জানুয়ারি ২০২৪।

অযোধ্যায় ঐতিহাসিক স্থানে নতুন রাম মন্দির কবে উদ্বোধন করা হয়?

উত্তর: ২২ জানুয়ারি ২০২৪।

চীনে শিশুদের দেশপ্রেম শিক্ষার উদ্দেশ্যে পেট্রিয়টিক এডুকেশন ল’ আইনটি কবে থেকে কার্যকর হয়?

উত্তর: ১ জানুয়ারি ২০২৪।

১ জানুয়ারি ২০২৪ জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায় ছিল?

উত্তর: ইশিকাওয়া ।

মিস আমেরিকা ২০২৪ নির্বাচিত হন কে?

উত্তর: ম্যাডিসন মার্শ।

‘আল উদিদ’ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যের কোন দেশে অবস্থিত?

উত্তর: কাতার ।

স্টিডফাস্ট ডিফেন্ডার ২০২৪ নামে কোন জোট সামরিক মহড়া চালাবে?

উত্তর: North Atlantic Treaty Organization (NATO)।

যুদ্ধবিমানবাহী রণতরী 'দ্য ফুজিয়ান কোন দেশের তৈরি?

উত্তর: চীনের।

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স (ULA) কবে চন্দ্রাভিযান করে?

উত্তর: ৮ জানুয়ারি ২০২৪।

২০২৪ সালের জানুয়ারিতে ফিলাডেলফিয়া সিটির প্রথম নারী মেয়র হিসেবে শপথ নেন কে?

উত্তর: চার্লেল এল পারকার।

ভারতের দীর্ঘতম সেওয়ারি নবসেবা অটল সমুদ্র সেতু কবে উদ্ধোধন করা হয়?

উত্তর: ১২ জানুয়ারি ২০২৪।

বিশ্বের প্রথম নারী হিসেবে ১০০ বিলিয়ন ডলারের সম্পদের মালিক হন কে?

উত্তর: ফ্রাঁসোয়া বেতেঁকু মাইয়া (ফ্রান্স)।

যুক্তরাষ্ট্রে প্রথম ঘূর্নিঝড় প্রতিরোধী অঞ্চল ‘ব্যাবকক রাঞ্চে’ শহরটি কোন রাজ্যে নির্মিত হয়?

উত্তর: ফ্লোরিডায়।

স্থলভাগে প্রথম ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোন দেশে অবস্থিত?

উত্তর: রাশিয়ায়।

চীনের নতুন প্রতিরক্ষা মন্ত্রীর নাম কী?

উত্তর: দং জুন।

রোমানিয়া ও বুলগেরিয়া কোন অঞ্চলে অবস্থিত?

উত্তর: বলকান অঞ্চল ।

২০২৪ সালে আংশিকভাবে শেনজেনভুক্ত হবে কোন দুই দেশ?

উত্তর: রোমানিয়া ও বুলগেরিয়া।

কোন দেশে বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ উদ্বোধন করা হয়?

উত্তর: সৌদি আরব।

অ্যাডোরা ম্যাজিক সিটি কী?

উত্তর: চীনের তৈরি যাত্রীবাহী জাহাজ ।