Solution
Correct Answer: Option D
- বাংলা ভাষায় শ, ষ, স-এর উচ্চারণে বেশ বৈচিত্র্য রয়েছে। প্রমিত উচ্চারণ রীতি অনুযায়ী স বর্ণটি কখনো [শ]-এর মতো, আবার কখনো [স]-এর মতো উচ্চারিত হয়।
- সাধারণ শব্দটিতে 'স'-এর উচ্চারণ [শ]-এর মতো হয়।
- শব্দের শেষের ব্যঞ্জনবর্ণে অন্তর্নিহিত অ-কার উচ্চারিত না হলে উচ্চারণ বানানে হসন্ত (্) ব্যবহৃত হয়। তাই সাধারণ শব্দের শেষের 'ণ'-এর উচ্চারণ হবে [ন্]।
- শব্দের মাঝের 'র'-এর অ-কার অনেক ক্ষেত্রে সংবৃত বা [ও]-কারের মতো উচ্চারিত হয়। ফলে 'র' হয়ে যায় [রো]। তাই সম্পূর্ণ শব্দটির প্রমিত উচ্চারণ হয় [শাধারোন্]।
• উদাহরণ:
- স বর্ণের [শ] উচ্চারণ: সাধারণ [শাধারোন্], সামান্য [শামান্নো]।
- স বর্ণের [স] উচ্চারণ: আস্তে [আসতে], সালাম [সালাম্]।
• ভুল অপশনগুলোর ব্যাখ্যা:
- সাধারণ: এটি শব্দের মূল বানান, প্রমিত উচ্চারণ নির্দেশক নয়।
- সাধারোন: এখানে 'স'-এর উচ্চারণ [স] রাখা হয়েছে, যা ভুল। এর সঠিক উচ্চারণ [শ] হবে।
- শাধারণ: এখানে 'র'-এর সংবৃত উচ্চারণ (রো) এবং শেষের 'ণ'-এর হসন্তযুক্ত উচ্চারণ (ন্) দেখানো হয়নি।