'সাধারণ' শব্দের প্রমিত উচ্চারণ-

A সাধারণ

B সাধারোন

C শাধারণ

D শাধারোন্

Solution

Correct Answer: Option D

- বাংলা ভাষায় শ, ষ, স-এর উচ্চারণে বেশ বৈচিত্র্য রয়েছে। প্রমিত উচ্চারণ রীতি অনুযায়ী বর্ণটি কখনো [শ]-এর মতো, আবার কখনো [স]-এর মতো উচ্চারিত হয়।
- সাধারণ শব্দটিতে 'স'-এর উচ্চারণ [শ]-এর মতো হয়।
- শব্দের শেষের ব্যঞ্জনবর্ণে অন্তর্নিহিত অ-কার উচ্চারিত না হলে উচ্চারণ বানানে হসন্ত (্) ব্যবহৃত হয়। তাই সাধারণ শব্দের শেষের 'ণ'-এর উচ্চারণ হবে [ন্]
- শব্দের মাঝের 'র'-এর অ-কার অনেক ক্ষেত্রে সংবৃত বা [ও]-কারের মতো উচ্চারিত হয়। ফলে 'র' হয়ে যায় [রো]। তাই সম্পূর্ণ শব্দটির প্রমিত উচ্চারণ হয় [শাধারোন্]

• উদাহরণ:
- স বর্ণের [শ] উচ্চারণ: সাধারণ [শাধারোন্], সামান্য [শামান্‌নো]।
- স বর্ণের [স] উচ্চারণ: আস্তে [আসতে], সালাম [সালাম্]।

• ভুল অপশনগুলোর ব্যাখ্যা:
- সাধারণ: এটি শব্দের মূল বানান, প্রমিত উচ্চারণ নির্দেশক নয়।
- সাধারোন: এখানে 'স'-এর উচ্চারণ [স] রাখা হয়েছে, যা ভুল। এর সঠিক উচ্চারণ [শ] হবে।
- শাধারণ: এখানে 'র'-এর সংবৃত উচ্চারণ (রো) এবং শেষের 'ণ'-এর হসন্তযুক্ত উচ্চারণ (ন্) দেখানো হয়নি।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions