Solution
Correct Answer: Option A
- যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের ওপর নির্ভরশীল এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে জটিল বাক্য বা মিশ্র বাক্য বলে।
- 'যারা ধার্মিক, তারা সুখী' বাক্যে 'যারা... তারা' সাপেক্ষ পদ ব্যবহৃত হয়েছে, যা বাক্যটিকে জটিল বাক্যে পরিণত করেছে।
• ভুল অপশনগুলোর ব্যাখ্যাঃ
- সরল বাক্য: যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে।
- যৌগিক বাক্য: দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য সংযোজক অব্যয় (যেমন: এবং, ও, কিন্তু) দ্বারা যুক্ত হলে তাকে যৌগিক বাক্য বলে।
- মিশ্র-যৌগিক: বাংলা ব্যাকরণে বাক্যের মূল গঠনগত শ্রেণিবিভাগে এই নামে নির্দিষ্ট কোনো প্রকারভেদ নেই।