Solution
Correct Answer: Option A
অর্থনীতিতে কোনো কিছু উৎপাদন করতে গেলে যে উপাদানগুলো অপরিহার্য, তাকে উৎপাদনের উপাদান বলে।
উৎপাদনের উপাদান ৪টি:
● ভূমি (Land): প্রকৃতির দান এমন সবকিছু, যেমন- মাটি, পানি, আবহাওয়া, খনিজ সম্পদ ইত্যাদি।
● শ্রম (Labor): উৎপাদনের উদ্দেশ্যে নিয়োজিত মানুষের শারীরিক ও মানসিক প্রচেষ্টা বা পরিশ্রম।
● মূলধন (Capital): মানুষের তৈরি উৎপাদনের উপকরণ, যেমন- যন্ত্রপাতি, কারখানা, কাঁচামাল ইত্যাদি যা পুনরায় উৎপাদনে ব্যবহৃত হয়।
● সংগঠন (Organization): ভূমি, শ্রম ও মূলধনকে একত্রিত করে উৎপাদন কাজ পরিচালনা ও ঝুঁকি গ্রহণ করার প্রক্রিয়া।
উপরে বর্ণিত চারটি উপাদানের সমন্বয় ছাড়া সফলভাবে কোনো উৎপাদন কাজ পরিচালনা করা সম্ভব নয়।