Solution
Correct Answer: Option C
উইর্সাং নালি (Wirsung duct) মানবদেহের অগ্নাশয়ে (Pancreas) পাওয়া যায়, যা অগ্নাশয়ের প্রধান নালী হিসেবে পরিচিত এবং পরিপাক রস বহন করে।
অগ্নাশয় সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
• অগ্ন্যাশয়ের অভ্যন্তরে আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস (Islets of Langerhans) নামক এক প্রকার গ্রন্থি আছে, যেখান থেকে ইনসুলিন (Insulin) নামক হরমোন নিঃসৃত হয়।
• এই হরমোন শরীরে শর্করা বা কার্বোহাইড্রেট পরিপাক কার্য নিয়ন্ত্রণ করে।
• অগ্ন্যাশয়ে প্রয়োজনীয় মাত্রায় ইনসুলিন তৈরি না হলে রক্তে শর্করার বা গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় এবং প্রস্রাবের সাথে নির্গত হয়, এই রোগকে ডায়াবেটিস (Diabetes) বলা হয়।