Solution
Correct Answer: Option C
অনন্ত-স্বতন্ত্র শব্দজোড়টি বিপরীত নয়।
'অনন্ত' (যার অন্ত বা শেষ নেই) শব্দের বিপরীত শব্দ হলো 'সান্ত' (যার অন্ত আছে)। অন্যদিকে 'স্বতন্ত্র' (স্বাধীন) শব্দের বিপরীত শব্দ হলো 'পরতন্ত্র'। তাই এই দুটি শব্দ পরস্পর বিপরীত নয়।
• ভুল অপশনগুলোর ব্যাখ্যাঃ
- প্রাচ্য (পূর্বদেশীয়) - প্রতীচ্য (পশ্চিমদেশীয়), এটি সঠিক বিপরীত শব্দজোড়।
- আবাহন (আহ্বান করা) - বিসর্জন (ত্যাগ), এটিও সঠিক বিপরীত শব্দজোড়।
- জঙ্গম (গতিশীল) - স্থবির (স্থির বা গতিহীন), এটিও সঠিক বিপরীত শব্দজোড়।