Solution
Correct Answer: Option B
- প্রদত্ত অপশনগুলোর মধ্যে বিভীষণ শব্দটি অপপ্রয়োগের দৃষ্টান্ত নয়; এটি একটি শুদ্ধ শব্দ। পৌরাণিক চরিত্র রাবণের ভাইয়ের নাম 'বিভীষণ', যা প্রবাদে 'ঘরের শত্রু' অর্থেও ব্যবহৃত হয়।
• ভুল অপশনগুলোর ব্যাখ্যাঃ
- অশ্রুজল: এটি বাহুল্য দোষ বা অপপ্রয়োগ। 'অশ্রু' অর্থই চোখের জল, তাই অশ্রুর সাথে জল যুক্ত করা ভুল। সঠিক হবে 'অশ্রু' বা 'চোখের জল'।
- একত্রিত: এটি প্রত্যয়জনিত অপপ্রয়োগ। সঠিক রূপটি হবে 'একত্র'।
- স্বস্ত্রীক: এর সঠিক বানান হবে 'সস্ত্রীক' (যার অর্থ স্ত্রী-সহ)। 'স্ব' অর্থ নিজ, তাই 'স্বস্ত্রীক' শব্দটির প্রয়োগ ব্যাকরণসম্মত নয়।