Solution
Correct Answer: Option C
- এখানে অশুদ্ধ বানানটি হলো পক্ক। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী এর সঠিক বানান হলো পক্ব (প ক-এ ব-ফলা), যার অর্থ পাকা, পরিণত বা সিদ্ধ।
• শুদ্ধ অপশনগুলোর ব্যাখ্যাঃ
- ব্যঞ্জন: বানানটি শুদ্ধ, এর অর্থ তরকারি বা বর্ণবিশেষ।
- ব্যথা: বানানটি শুদ্ধ, এর অর্থ বেদনা বা কষ্ট।
- শাশ্বত: বানানটি শুদ্ধ, এর অর্থ যা আদি ও অনন্তকাল ধরে বর্তমান (চিরন্তন)।