একটি ধাতুর ওপর সবুজ আলো আপতিত হলে ফটোইলেক্ট্রন নির্গত হয়। নিচের কোন বর্ণের আলো আপতিত হলে ঐ তল থেকে অবশ্যই ফটোইলেক্ট্রন নির্গত হবে? (A metal surface emits photoelectrons when illuminated by green light. Illumination with which of the following colour of light will definitely cause photoelectrons to be emitted from the surface?)
A লাল (Red)
B হলুদ (Yellow)
C নীল (Blue)
D কমলা (Orange)
Solution
Correct Answer: Option C
ফটোইলেক্ট্রিক ক্রিয়ার ক্ষেত্রে, আপতিত আলোর ফোটনের শক্তি ধাতুর কার্যপেক্ষক (Work function)-এর চেয়ে বেশি হতে হয়। অর্থাৎ, আলোর কম্পাঙ্ক বেশি এবং তরঙ্গদৈর্ঘ্য কম হতে হবে। দৃশ্যমান আলোর বর্ণালীর (VIBGYOR) তরঙ্গদৈর্ঘ্যের ক্রমানুসারে: বেগুনী < নীল < সবুজ < হলুদ < কমলা < লাল। যেহেতু সবুজ আলো আপতিত হলে ইলেকট্রন নির্গত হয়, তাই সবুজ আলোর চেয়ে কম তরঙ্গদৈর্ঘ্যের (বা বেশি শক্তির) যেকোনো আলো আপতিত হলেও ইলেকট্রন নির্গত হবে। অপশনগুলোর মধ্যে একমাত্র নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবুজ আলোর চেয়ে কম। তাই নীল আলো আপতিত হলে অবশ্যই ফটোইলেক্ট্রন নির্গত হবে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১৩
কোর্স নামঃ
১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
কোর্স নামঃ
সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: basic Terms of Trade, বাংলাদেশের অর্থনীতির সাথে জড়িত আন্তর্জাতিক সম্প্রদায়, বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি-রপ্তানি, BEZA, বিনিয়োগ তথ্য (পেইজ: ৭৯০-৮০২)