Solution
Correct Answer: Option B
দেওয়া আছে, বিন্দুর পোলার স্থানাঙ্ক (r, θ) = (c, π)
যেখানে, ব্যাসার্ধ r = c এবং কোণ θ = π
আমরা জানি, পোলার স্থানাঙ্ক থেকে কার্তেসীয় স্থানাঙ্ক (x, y) নির্ণয়ের সূত্র হলো:
x = r cosθ এবং y = r sinθ
মান বসিয়ে পাই,
x = c · cos(π) = c · (-1) = -c
y = c · sin(π) = c · 0 = 0
অতএব, বিন্দুটির কার্তেসীয় স্থানাঙ্ক হলো (-c, 0)।