6Ω এবং 12Ω মানের দুইটি রোধ সমান্তরালে সংযুক্ত আছে। এই সমান্তরাল সংযোগকে একটি 4Ω মানের রোধ এবং 24 V ব্যাটারির সাথে সিরিজে সংযুক্ত করা হলো। উক্ত সংযোগে 6Ω রোধের ভিতরে প্রবাহিত তড়িৎ-এর পরিমাণ কত? পদার্থবিজ্ঞান
A 2 A
B 3 A
C 6 A
D 12 A
Solution
Correct Answer: Option A
প্রথমে বর্তনীর তুল্য রোধ নির্ণয় করতে হবে।
6Ω এবং 12Ω রোধ সমান্তরালে (Parallel) সংযুক্ত আছে, তাই তাদের তুল্য রোধ (Rₚ): Rₚ = (6 × 12) / (6 + 12) = 72 / 18 = 4Ω।
এখন, এই 4Ω সমান্তরাল অংশের সাথে 4Ω সিরিজের (Series) রোধ যোগ করলে মোট তুল্য রোধ (Rₑq): Rₑq = 4 + 4 = 8Ω।
বর্তনীতে মোট তড়িৎ প্রবাহ (I): I = V / Rₑq = 24 / 8 = 3 A।
এই 3 A কারেন্ট 6Ω ও 12Ω এর সমান্তরাল অংশের মধ্য দিয়ে যাবে। সমান্তরাল শাখায় কারেন্ট বিভাজনের সূত্র (Current Divider Rule) অনুযায়ী, 6Ω রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ (I₁): I₁ = I × [12 / (6 + 12)] = 3 × (12 / 18) = 3 × (2 / 3) = 2 A।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১৩
কোর্স নামঃ
১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
কোর্স নামঃ
সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: basic Terms of Trade, বাংলাদেশের অর্থনীতির সাথে জড়িত আন্তর্জাতিক সম্প্রদায়, বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি-রপ্তানি, BEZA, বিনিয়োগ তথ্য (পেইজ: ৭৯০-৮০২)