অসমাপিকা ক্রিয়ার ব্যবহারে ‘তিনি গেলে কাজ হবে’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
A কার্যপরম্পরা
B বিস্ময়জ্ঞাপন
C সাপেক্ষতা
D সম্ভবনার বিকল্প
Solution
Correct Answer: Option C
যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না এবং বক্তার মনের ভাব অসম্পূর্ণ থেকে যায়, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। - অসমাপিকা ক্রিয়া সাধারণত বাক্যে বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। - 'তিনি গেলে কাজ হবে' বাক্যটিতে 'কাজ হওয়া' বিষয়টি 'তাঁর যাওয়ার' ওপর নির্ভরশীল। অর্থাৎ একটি কাজ সম্পন্ন হওয়া আরেকটি কাজের ওপর নির্ভর করছে। - ব্যাকরণের ভাষায় এ ধরনের নির্ভরশীলতাকে সাপেক্ষতা বলা হয়। - চেনার উপায়: অসমাপিকা ক্রিয়ার শেষে সাধারণত '-লে', '-তে', '-এ' বিভক্তি যুক্ত থাকে। এখানে 'গেলে' (যাওয়া + লে) পদটি বাক্যে শর্ত বা সাপেক্ষতা প্রকাশ করছে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১৩
কোর্স নামঃ
১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
কোর্স নামঃ
সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: basic Terms of Trade, বাংলাদেশের অর্থনীতির সাথে জড়িত আন্তর্জাতিক সম্প্রদায়, বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি-রপ্তানি, BEZA, বিনিয়োগ তথ্য (পেইজ: ৭৯০-৮০২)