Solution
Correct Answer: Option B
দেওয়া আছে,
তারের দৈর্ঘ্য, L = 10 cm = 0.1 m
তড়িৎ প্রবাহ, I = 2 A
চৌম্বকক্ষেত্র, B = 0.2 T
যেহেতু তারটিকে লম্বভাবে স্থাপন করা হয়েছে, তাই কোণ θ = 90°
আমরা জানি, চৌম্বকক্ষেত্রে স্থাপিত পরিবাহীর উপর প্রযুক্ত বল,
F = I L B sinθ
= 2 × 0.1 × 0.2 × sin(90°)
= 0.04 × 1 N
= 0.04 N
অতএব, তারের উপর প্রযুক্ত বল 0.04 N।