Solution
Correct Answer: Option A
আয়নীকরণ শক্তি (Ionization Energy) হলো গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে ধনাত্মক আয়নে পরিণত করতে প্রয়োজনীয় শক্তির পরিমাণ। যে মৌলের ইলেকট্রনগুলোকে বের করতে সবচেয়ে বেশি শক্তির প্রয়োজন হয়, তার আয়নীকরণ শক্তি তত বেশি।
- পর্যায় সারণির একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। ফলে সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কমে যায় এবং আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়।
- প্রদত্ত মৌলগুলো (Na, K, Rb, Cs) পর্যায় সারণির গ্রুপ-১ এর অন্তর্ভুক্ত। এদের মধ্যে সোডিয়াম (Na) সবার উপরে অবস্থিত হওয়ায় এর পারমাণবিক আকার সবচেয়ে ছোট।
- পারমাণবিক আকার সবচেয়ে ছোট হওয়ার কারণে এর সর্ববহিস্থ ইলেকট্রনকে অপসারণ করতে সবচেয়ে বেশি শক্তির প্রয়োজন হয়। তাই এদের মধ্যে Na-এর আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি।