স্বরধ্বনির পরিবর্তন সংক্রান্ত গুন, বৃদ্ধি ও সম্প্রসারণ-কে একত্রে বলে-

A অপশ্রুতি

B অপঋদ্ধি

C ত্রিশ্রুতি

D ত্রিগুণা

Solution

Correct Answer: Option A

স্বরধ্বনির পরিবর্তন সংক্রান্ত গুণ, বৃদ্ধি ও সম্প্রসারণ-কে একত্রে অপশ্রুতি বলা হয়।

সংস্কৃত বা বাংলা ব্যাকরণে কৃৎ প্রত্যয় যুক্ত হওয়ার সময় ধাতুর স্বরধ্বনির যে পরিবর্তন ঘটে, তার বিভিন্ন রূপকে পারিভাষিক শব্দে গুণ, বৃদ্ধি ও সম্প্রসারণ বলা হয়।

- গুণ: ই বা ঈ স্থানে এ, উ বা ঊ স্থানে ও এবং ঋ স্থানে অর্ হওয়াকে গুণ বলে।
- বৃদ্ধি: অ স্থানে আ, ই/ঈ/এ স্থানে ঐ, উ/ঊ/ও স্থানে ঔ এবং ঋ স্থানে আর্ হওয়াকে বৃদ্ধি বলে।
- সম্প্রসারণ: য-ফলা (য্) স্থানে ই/ঈ, ব-ফলা (ব্) স্থানে উ/ঊ এবং র-ফলা (র্) স্থানে ঋ হওয়াকে সম্প্রসারণ বলে।

ভাষাবিজ্ঞানে এই তিন ধরনের ব্যাকরণিক স্বর-পরিবর্তনকে সামগ্রিকভাবে অপশ্রুতি বা Ablaut বলা হয়ে থাকে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions