Solution
Correct Answer: Option C
প্রদত্ত সরলরেখার সমীকরণ: y = -5x + 9
আমরা জানি, সরলরেখার সাধারণ সমীকরণ y = mx + c এর সাথে তুলনা করে পাই, প্রদত্ত রেখার নতি বা ঢাল (m₁) = -5
আবার, দুটি সরলরেখা পরস্পর লম্ব হলে তাদের নতির গুণফল -1 হয়।
ধরি, লম্ব রেখাটির নতি = m₂
শর্তমতে, m₁ × m₂ = -1
⇒ -5 × m₂ = -1
⇒ m₂ = -1 / -5
⇒ m₂ = 1/5
অতএব, লম্ব রেখার নতি হবে 1/5।