Solution
Correct Answer: Option C
- শিম, ছোলা, রেড়ি ইত্যাদি উদ্ভিদে অধোমুখী বা Anatropus ডিম্বক থাকে।
- এই ধরনের ডিম্বকে ডিম্বকরন্ধ্র (Micropyle) নিচের দিকে মুখ করে থাকে এবং ডিম্বকনাড়ির খুব কাছাকাছি অবস্থান করে। এটি উদ্ভিজ্জ জগতে সবচেয়ে বেশি দেখা যায়।
অন্যান্য ডিম্বকের উদাহরণ:
- ঊর্ধ্বমুখী (Orthotropus): পান, গোলমরিচ ইত্যাদি গাছে দেখা যায়।
- পার্শ্বমুখী (Amphitropus): পপি, খুদিপানা ইত্যাদি উদ্ভিদে থাকে।
- বক্রমুখী (Campylotropus): সরিষা, কালকাসুন্দা গাছে দেখা যায়।