গল্পের রাজা ছিল কে?

A রাহাত

B রেণু

C নাজিম

D তপু

Solution

Correct Answer: Option D

তপু ছিল গল্পের রাজা। চরিত্রটি জহির রায়হান রচিত 'একুশের গল্প' থেকে নেওয়া হয়েছে।

চরিত্র ও প্রেক্ষাপট:
✔ 'একুশের গল্প' বায়ান্নর ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত একটি মর্মস্পর্শী গল্প।
✔ এই গল্পের অন্যতম প্রধান চরিত্র তপু। বন্ধুদের আড্ডায় সে দারুণ সব গল্প বলতো বলে তাকে 'গল্পের রাজা' বলা হতো। ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে তপুর মর্মান্তিক মৃত্যু হয়, যা গল্পের মূল ট্র্যাজেডি।

লেখক জহির রায়হান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য:
শেষ বিকেলের মেয়ে (১৯৬০): তাঁর রচিত প্রথম উপন্যাস।
হাজার বছর ধরে (১৯৬৪): আবহমান বাংলার গ্রামীণ জীবনের পটভূমিতে রচিত আখ্যান (২০০৫ সালে চলচ্চিত্ররূপ পায়)।
আরেক ফাল্গুন (১৯৬৮): বায়ান্নর রক্তস্নাত ভাষা-আন্দোলনের পটভূমিতে রচিত কালজয়ী কথামালা।
বরফ গলা নদী (১৯৬৯): মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন নিয়ে রচিত বিখ্যাত উপন্যাস।

জীবন ও সম্মাননা:
জহির রায়হান (১৯ আগস্ট ১৯৩৫ — ৩০ জানুয়ারি ১৯৭২) ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক ও গল্পকার।
✔ বাংলা সাহিত্যের গল্প শাখায় অবদানের জন্য তিনি ১৯৭২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।
✔ চলচ্চিত্রে অবদানের জন্য ১৯৭৭ সালে মরণোত্তর একুশে পদক এবং সাহিত্যে অবদানের জন্য ১৯৯২ সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।
✔ চলচ্চিত্রে তাঁর সামগ্রিক অবদানের জন্য ১৯৭৫ সালে ১ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাঁকে মরণোত্তর বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions