Solution
Correct Answer: Option B
এখানে, মইটি দেয়ালের সাথে হেলান দিয়ে রাখার ফলে একটি সমকোণী ত্রিভুজ গঠিত হয়েছে, যার:
- মইয়ের দৈর্ঘ্যই হলো ত্রিভুজটির অতিভুজ, \(c = ৫০\) মিটার।
- দেয়ালের উচ্চতা হলো ত্রিভুজটির লম্ব, \(a = ৪০\) মিটার।
- মইয়ের নিচের প্রান্ত হতে দেয়ালের দূরত্ব হলো ত্রিভুজটির ভূমি, \(b\) মিটার।
আমরা জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পীথাগোরাসের উপপাদ্য অনুযায়ী :
\[a^2 + b^2 = c^2\]
মানগুলো সমীকরণে বসিয়ে পাই:
\[৪০^2 + b^2 = ৫০^2\]
বা, \[১৬০০ + b^2 = ২৫০০\]
এবার পক্ষান্তর বিধি অনুযায়ী পাই:
\[b^2 = ২৫০০ - ১৬০০\]
বা, \[b^2 = ৯০০\]
বা, \[b = \sqrt{৯০০}\]
অতএব, \[b = ৩০\]
অর্থাৎ, মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব ৩০ মিটার ।
বিকল্প সহজ সমাধান (Shortcut):
সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সবসময় \(৩:৪:৫\) সম্পর্কটি মেনে চলে ।
প্রশ্নে প্রদত্ত বাহুগুলোকে ১০ দিয়ে ভাগ করলে আমরা পাই:
- অতিভুজ: \(\frac{৫০}{১০} = ৫\)
- লম্ব: \(\frac{৪০}{১০} = ৪\)
অনুপাত অনুযায়ী অপর বাহুটি (ভূমি) অবশ্যই \(৩\) হবে ।
সুতরাং, দেয়াল হতে মইয়ের দূরত্ব হবে: \[৩ \times ১০ = ৩০\] মিটার।
- সঠিক উত্তর: অপশন ২: ৩০ মি.
সোর্সঃ খাইরুল বেসিক গণিত