প্রিজমে আপতিত কোন বর্ণের আলোক রশ্মি সবচেয়ে বেশি বিচ্যুতি হয়?
সমাধান
সঠিক উত্তর: Option A
সরু প্রিজমে আলোক রশ্মির বিচ্যুতি কোণের রাশিমালা হলো: δ = (μ - 1)A (যেখানে A প্রিজম কোণ এবং μ প্রতিসরাঙ্ক)।
দৃশ্যমান আলোর বর্ণালিতে বেগুনী বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য (λ) সবচেয়ে কম।
কশির সমীকরণানুযায়ী আলোর তরঙ্গদৈর্ঘ্য কম হলে মাধ্যমের প্রতিসরাঙ্ক (μ) সবচেয়ে বেশি হয়, যার কারণে বেগুনী রশ্মির বিচ্যুতি কোণ (δ) সবচেয়ে বেশি হয়।
সঠিক উত্তর: বেগুনী
বাকি অপশনগুলো ভুল কারণ লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক হওয়ায় এর বিচ্যুতি সর্বনিম্ন হয় এবং নীল ও সবুজ বর্ণের বিচ্যুতি বেগুনী অপেক্ষা কম।
সোর্সঃ প্রফেসর মোহাম্মদ ইস্হাক (পদার্থবিজ্ঞান ২য় পত্র)