নিম্নের কোন যৌগটি অকটেট নিয়ম মানে না?
সমাধান
সঠিক উত্তর: Option C
BF₃ (বোরন ট্রাইফ্লোরাইড) অষ্টক বা অকটেট নিয়ম মানে না।
BF₃ যৌগে কেন্দ্রীয় বোরন (B) পরমাণুর যোজ্যতা স্তরে 3টি ইলেকট্রন থাকে, যা 3টি ফ্লোরিন পরমাণুর সাথে 3টি সমযোজী বন্ধন তৈরি করে। ফলে বোরনের চারপাশে মোট 6টি (3 জোড়া বন্ধন ইলেকট্রন) ইলেকট্রন থাকে। অর্থাৎ এতে অষ্টক অপূর্ণ বা অষ্টক সংকোচন ঘটে।
অপরদিকে, H₂S, PCl₃ এবং NH₃ যৌগসমূহের কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে 8টি ইলেকট্রন বিদ্যমান থাকে এবং এদের অষ্টক পূর্ণ হয়।
সঠিক উত্তর: BF₃
সোর্সঃ প্রফেসর সঞ্জিত কুমার হাজারী