হাইড্রার বহিঃত্বক ও অন্তঃত্বকের মধ্যবর্তী ত্বককে কি বলে?
সমাধান
সঠিক উত্তর: Option C
হাইড্রা নিডারিয়া (Cnidaria) পর্বের দ্বিস্তরী (diploblastic) প্রাণী। এর দেহের বাইরের স্তর এপিডার্মিস (বহিঃত্বক) এবং ভেতরের স্তর গ্যাস্ট্রোডার্মিস (অন্তঃত্বক)-এর মধ্যবর্তী স্থানে অবস্থিত জেলির মতো, অকোষীয়, বর্ণহীন ও স্থিতিস্থাপক সংযোজক স্তরটিকে মেসোগ্লিয়া (Mesogloea) বলে।
অন্যান্য অপশনগুলো ভুল হওয়ার কারণ:
• মেসোডার্ম: এটি ত্রিস্তরী প্রাণীদের ভ্রূণীয় পরিস্ফুটনের সময় গঠিত মধ্যম কোষীয় স্তর (যা হাইড্রায় অনুপস্থিত)।
• মেসেনকাইম: এটি পরিফেরা পর্বের বা কিছু অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে পাওয়া যায় এমন শিথিল মেসোডার্মাল মাতৃকা।
• মেসেনট্রি: এটি পেরিটোনিয়ামের দ্বৈত স্তরবিশিষ্ট ভাঁজ যা অভ্যন্তরীণ অঙ্গসমূহকে দেহপ্রাচীরের সাথে যুক্ত রাখে।
সোর্সঃ গাজী আজমল ও গাজী আসমত