একক চরিত্র সংকর বা মনোহাইব্রিড ক্রসে \( F_{2} \) প্রজন্মে ফিনোটাইপের প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের অনুপাত কী হয়?
সমাধান
সঠিক উত্তর: Option A
মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী, একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের বিশুদ্ধ (হোমোজাইগাস) জীবের ক্রসে F₁ জনুতে কেবল প্রকট ফিনোটাইপ প্রকাশিত হয়। পরবর্তীতে F₁ বংশধরদের মধ্যে স্ব-পরাগায়ন ঘটালে F₂ জনুতে অ্যালিলদ্বয় পৃথক হয়ে গিয়ে দৃশ্যমান ফিনোটাইপিক অনুপাত দাঁড়ায় 3 : 1 (৩টি প্রকট ও ১টি প্রচ্ছন্ন)।
অন্যান্য অপশনগুলো ভুল হওয়ার কারণ:
• 1 : 2 : 1: এটি মনোহাইব্রিড ক্রসের জিনোটাইপিক অনুপাত (1 TT : 2 Tt : 1 tt) অথবা অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপিক অনুপাত।
• 9 : 3 : 3 : 1: এটি দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রসের F₂ জনুর ফিনোটাইপিক অনুপাত।
• 1 : 1: এটি হেটারোজাইগাস ও হোমোজাইগাস প্রচ্ছন্নের মধ্যকার টেস্ট ক্রসের (Test cross) অনুপাত।
সোর্সঃ গাজী আজমল ও গাজী আসমত