কোন গোত্রের উদ্ভিদ থেকে ভোজ্য তেল উৎপন্ন হয়?
সমাধান
সঠিক উত্তর: Option B
ক্রুসিফেরি বা ব্রাসিকেসি (Cruciferae/Brassicaceae) গোত্রের উদ্ভিদ, বিশেষ করে সরিষা (Brassica campestris বা B. napus)-এর বীজ থেকে রান্নায় ব্যবহৃত প্রধান ভোজ্য তেল নিষ্কাশন করা হয়।
অন্যান্য অপশনগুলো ভুল হওয়ার কারণ:
• মালভেসি: পাট, ঢেঁড়শ, জবা, কার্পাস এ গোত্রের; কার্পাস বীজ থেকে প্রাপ্ত তেল প্রধানত সাবান তৈরিতে ও সীমিত শিল্পে ব্যবহৃত হয়, তবে এটি মূল ভোজ্য তেলের গোত্র নয়।
• সোলানেসি: আলু, বেগুন, টমেটো, মরিচ ইত্যাদি সবজি ও ওষধি উদ্ভিদের গোত্র।
• লিলিয়েসি: পেঁয়াজ, রসুন ও ঘৃতকুমারী জাতীয় মশলা ও ওষধি উদ্ভিদের গোত্র।
সোর্সঃ প্রফেসর ড. মোহাম্মদ আবুল হাসান