Solution
Correct Answer: Option C
প্রদত্ত ভগ্নাংশগুলোর মধ্যে ক্ষুদ্রতম ভগ্নাংশটি নির্ণয় করার সবচেয়ে সহজ উপায় হলো আড়াআড়ি গুণ পদ্ধতি ।
ধাপ ১: প্রথম দুটি ভগ্নাংশ \(\frac{৫}{৬}\) এবং \(\frac{১}{৫}\) আড়াআড়ি গুণ করে তুলনা করি:
- ১ম ভগ্নাংশের লব \(\times\) ২য় ভগ্নাংশের হর = \(৫ \times ৫ = ২৫\)
- ১ম ভগ্নাংশের হর \(\times\) ২য় ভগ্নাংশের লব = \(৬ \times ১ = ৬\)
যেহেতু \(২৫ > ৬\), তাই \(\frac{১}{৫}\) ভগ্নাংশটি ছোট ।
ধাপ ২: এবার ছোট ভগ্নাংশ \(\frac{১}{৫}\) এর সাথে তৃতীয় ভগ্নাংশ \(\frac{১}{৬}\) তুলনা করি:
- ১ম ভগ্নাংশের লব \(\times\) ২য় ভগ্নাংশের হর = \(১ \times ৬ = ৬\)
- ১ম ভগ্নাংশের হর \(\times\) ২য় ভগ্নাংশের লব = \(৫ \times ১ = ৫\)
যেহেতু \(৬ > ৫\), তাই \(\frac{১}{৬}\) ভগ্নাংশটি ছোট ।
ধাপ ৩: এবার \(\frac{১}{৬}\) এর সাথে চতুর্থ ভগ্নাংশ \(\frac{৩}{৭}\) তুলনা করি:
- ১ম ভগ্নাংশের লব \(\times\) ২য় ভগ্নাংশের হর = \(১ \times ৭ = ৭\)
- ১ম ভগ্নাংশের হর \(\times\) ২য় ভগ্নাংশের লব = \(৬ \times ৩ = ১৮\)
যেহেতু \(৭ < ১৮\), তাই \(\frac{১}{৬}\) হলো সবচেয়ে ছোট ভগ্নাংশ ।
- সঠিক উত্তর: অপশন ৩: \(\frac{১}{৬}\)
সোর্সঃ খাইরুল বেসিক গণিত