Solution
Correct Answer: Option B
দেওয়া আছে, ফাঁপা গোলকের বাইরের ব্যাস = \(১০\) সে.মি.
অতএব, গোলকটির বাইরের ব্যাসার্ধ, \(R = \frac{১০}{২} = ৫\) সে.মি.
গোলকটির পুরুত্ব বা বেধ = \(২\) সে.মি.
সুতরাং, গোলকের ভেতরের ফাঁপা অংশের ব্যাসার্ধ, \(r = (৫ - ২) = ৩\) সে.মি.
আমরা জানি, গোলকের আয়তন নির্ণয়ের সূত্র হলো: \[V = \frac{৪}{৩} \pi r^৩\]
এখন, ভেতরের ফাঁপা অংশের ব্যাসার্ধ \(r = ৩\) সে.মি. বসিয়ে গোলকটির ফাঁপা অংশের আয়তন পাই: \[V = \frac{৪}{৩} \times \pi \times (৩)^৩\]
\[= \frac{৪}{৩} \times \pi \times ২৭ = ৪ \times ৯ \pi = ৩৬ \pi\]
সুতরাং, গোলকের ফাঁপা অংশের নির্ণেয় আয়তন \(৩৬ \pi\) ঘন সে.মি.।
- সঠিক উত্তর: অপশন ২: ৩৬ π
সোর্সঃ খাইরুল বেসিক গণিত