পরিব্রাজক বার্নিয়ার কোন শাসনামলে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন?

A পাল

B সেন

C মুঘল

D সুলতানী

Solution

Correct Answer: Option C

ফরাসি পরিব্রাজক ও চিকিৎসক ফ্রাঁসোয়া বার্নিয়ার ১৬৫৬ সালে মুঘল আমলে ভারতবর্ষে এসেছিলেন। তিনি মুঘল সম্রাট শাহজাহানআওরঙ্গজেব-এর রাজত্বকালে দীর্ঘ ১২ বছর (১৬৫৬-১৬৬৮ খ্রি.) উপমহাদেশে অবস্থান করেন। তিনি শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারা শিকোহ্ এবং পরবর্তীতে সম্রাট আওরঙ্গজেবের রাজচিকিৎসক হিসেবে নিয়োজিত ছিলেন। তাঁর বিখ্যাত ভ্রমণকাহিনী 'Travels in the Mogul Empire' গ্রন্থে তৎকালীন মুঘল ভারতের সমাজ, অর্থনীতি ও শাসনব্যবস্থার বিস্তারিত বিবরণ পাওয়া যায়।
সোর্সঃ Basic View (New Edition)
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions