সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

বাংলাদেশ টেলিযোগাযোগ ও নিয়ন্ত্রণ কমিশন মুঠোফোনসেবায় স্বল্পমেয়াদি ইন্টারনেট ও ভয়েস কল প্যাকেজের মেয়াদ ন্যূনতম কত দিন নির্ধারণ করেছে?

উত্তর: তিন দিন

ইঙ্গিত

মোবাইল ফোনের সব ধরনের প্যাকেজের মেয়াদ ন্যূনতম তিনদিন নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর করার নির্দেশনা দিয়ে মোবাইল ফোন অপারেটরগুলোকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
এতে বলা হয়েছে, সব ধরনের প্যাকেজ/অফার/বান্ডেলের মেয়াদ হবে ন্যূনতম তিনদিন। ৩০ দিন পর নির্দেশনাটি পর্যালোচনা করা হবে। আর নির্দেশনাটি কার্যকর হবে ১ ফেব্রুয়ারি।

চিঠিতে আরো বলা হয়েছে, একজন গ্রাহক সর্বোচ্চ ৫ টাকা পে-পার ইউজ প্রক্রিয়ায় ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন। নির্ধারিত সীমা ৫ টাকা অতিক্রান্ত হলে গ্রাহককে মোবাইল ইন্টারনেট ব্যবহারের জন্য ইন্টারনেট প্যাকেজ, বান্ডেল বা অফার সাবস্ক্রাইব করতে হবে। এটি ২৭ জানুয়ারি থেকে প্রযোজ্য হবে।

আর অটো-রিনিউ ফিচার চালুকৃত ইন্টারনেট প্যাকেজ/বান্ডেল/অফারগুলো ক্রয়কৃত ইন্টারনেট ভলিউম অথবা মেয়াদোত্তীর্ণ হওয়া মাত্রই প্যাকেজ/বান্ডেল/অফারটি ফের চালু হয়ে যাবে। যদি গ্রাহক অটো-রিনিউ ফিচার চালু না করে থাকেন সেক্ষেত্রে উপরের নির্দেশটি অর্থাৎ ৫ টাকা পে-পার ইউজ প্রযোজ্য হবে। এটিও ২৭ জানুয়ারি থেকে প্রযোজ্য হবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ফরেন পলিসি সাময়িকীতে প্রকাশিত দশকের সেরা ১০০ চিন্তাবিদের তালিকায় বাংলাদেশের কে স্থান পেয়েছেন?

উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ক্যাটাগরিতে)।

ইঙ্গিত
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ফরেন পলিসি তাদের দশম বার্ষিকীর বিশেষ সংস্করণে শেখ হাসিনাকে ‘প্রতিরক্ষা ও নিরাপত্তা’ (ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি) বিভাগে সেরা ১০ চিন্তাবিদের তালিকায় রেখেছে। বিভাগে শেখ হাসিনার অবস্থান নবম। শেখ হাসিনা সম্পর্কে ফরেন পলিসি বলেছে, নিরাপত্তার ক্ষেত্রে শেখ হাসিনা সরকার বড় চ্যালেঞ্জগুলোর একটি মোকাবেলা করেছে। তিনি যে উদারতা দেখিয়েছেন তা সবসময় নিজের দেশের বিরোধীদের প্রতিও দেখান না। প্রাণভয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা সাত লাখ রোহিঙ্গাকে তিনি ফিরিয়ে না দিয়ে উল্টো স্বাগত জানিয়েছেন এবং নিজ দেশে বসবাস করতে দিয়েছেন। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তিনি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি কেড়েছেন। এখন তিনি রোহিঙ্গাদের নিজ ভূমি মিয়ানমারে পাঠানোর তৎপরতা শুরু করেছেন। এর আগে ফোবর্সে’র করা বিশ্বের ক্ষমতাধর ১০০ জন নারীর তালিকায় ছিলেন শেখ হাসিনা।
আন্তর্জাতিক কাস্টমস দিবস কত তারিখে পালিত হয়?

উত্তর: ২৬ জানুয়ারি

ইঙ্গিত
এ বছর কাস্টমস দিবসের মূল প্রতিপাদ্য ‘ডাটা অ্যানালাইসিস ফর অ্যাফেকটিভ বর্ডার ম্যানেজমেন্ট’।
একুশে পদক -২০১৯ কারা পেয়েছিল?

উত্তর: বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর ২১ গুণীজনকে একুশে পদক-২০১৯ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি বছরের একুশে পদকপ্রাপ্তরা হলেনভাষা আন্দোলনে- অধ্যাপক হালিমা খাতুন, অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু ও অধ্যাপক মনোয়ার ইসলাম।শিল্পকলায় (সঙ্গীত) - সুবীর নন্দী, মরহুম আজম খান ও খায়রুল আনাম শাকিল।শিল্পকলা অভিনয়ে- লাকী ইনাম, সুবর্ণ মোস্তফা ও লিয়াকত আলী লাকী।শিল্পকলার আলোকচিত্রতে- সাইদা খানম। শিল্পকলার চারুকলায়- জামাল উদ্দিন আহমেদ।মুক্তিযুদ্ধে - ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য।গবেষণায় - ডক্টর বিশ্বজিৎ ঘোষ ও ড. মাহবুবুল হক।শিক্ষায়- ডক্টর প্রণব কুমার বড়ুয়া।ভাষা ও সাহিত্যে - রিজিয়া রহমান, ইমদাদুল হক মিলন, অসীম সাহা, আনোয়ারা সৈয়দ হক, মইনুল আহসান সাবের ও হরিশংকর জলদাস।

আন্দামান ও নিকোবরের তিন দ্বীপের পরিবর্তিত নাম কী?

উত্তর: রোজ, নেইল ও হেভলক দ্বীপের পরিবর্তিত নাম যথাক্রমে নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বরাজ ও শহীদ দ্বীপ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব মতে, বিশ্বের কত শতাংশ মানুষ নির্মল বায়ু বঞ্চিত?

উত্তর: ৯১ শতাংশ।

বিশ্বব্যাংকের ইজ অব ডুয়িং বিজনেস-২০১৯ প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে ব্যবসায়ের সবচেয়ে ভালো পরিবেশ কোন দেশে বিদ্যমান?

উত্তর: ভারতে (সবচেয়ে খারাপ পরিবেশ বাংলাদেশে)।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মতে বর্তমানে কর শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা কত?

উত্তর: ৩৮ লাখ।

সরকারি চাকরির ক্ষেত্রে অবসরের পর পেনশনের পুরো টাকা যাঁরা তুলে নিয়েছেন, তাঁদের ন্যূনতম কত টাকা ভাতা দেওয়ার নিয়ম করা হয়েছে?

উত্তর: ৩ হাজার টাকা।

সম্প্রতি মৌলভীবাজারে কোন অর্থনৈতিক অঞ্চল তৈরির কাজ শুরু হয়েছে?

উত্তর: শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল।

বর্তমানে বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান কত?

উত্তর: ৩০ শতাংশ।

দেশের প্রথম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে কোন প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে যাচ্ছে?

উত্তর: ই-জেনারেশন লিমিটেড।

সম্প্রতি কোন দুটি দেশ ইউনেসকো ছেড়েছে?

উত্তর: যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

বাংলা একাডেমি ২০১৯ সাল থেকে কোন পুরস্কার প্রদান করতে যাচ্ছে?

উত্তর: কবি জসীমউদ্​দীন সাহিত্য পুরস্কার।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয়?

উত্তর: ৬টি আসনে (৮৪৫টি কেন্দ্র)।

সম্প্রতি ময়মনসিংহের কোথায় অর্থনৈতিক অঞ্চল তৈরির অনুমোদন দেওয়া হয়েছে?

উত্তর: ত্রিশালে।

বর্তমান বিশ্বে বন্দরকেন্দ্রিক প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প কোনটি?

উত্তর: পায়রা গভীর সমুদ্রবন্দর।

পাট থেকে উৎপাদিত পচনশীল পলিমার ব্যাগের নাম কী দেওয়া হয়েছে?

উত্তর: সোনালি ব্যাগ।

সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?

উত্তর: সোমালিয়া (সবচেয়ে কম ডেনমার্ক)।

দুর্নীতিতে এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ কততম?

উত্তর: চতুর্থ (দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়)।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রতিবেদন অনুযায়ী দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর: ১৩তম।

বর্তমান মার্কিন সিনেটের কনিষ্ঠ সদস্য কে?

উত্তর: কমলা হ্যারিস।

টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামজয়ী খেলোয়াড় কে?

উত্তর: রজার ফেদেরার (২০টি)।

ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি?

উত্তর: ভারতরত্ন।

এ বছর ভারতের কততম প্রজাতন্ত্র দিবস পালিত হয়?

উত্তর: ৭০তম।

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে যুক্তরাষ্ট্রে টানা কয়দিন অচলাবস্থা ছিল?

উত্তর: ৩৫ দিন।

তৃতীয় পণ্য হিসেবে বাংলাদেশের কোন পণ্যটি ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পেতে যাচ্ছে?

উত্তর: নবাবগঞ্জের "ক্ষিরসাপাতা" আম

প্রাকৃতিক উৎসের মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর: তৃতীয়।

মালয়েশিয়ার নতুন রাজা নির্বাচিত হয়েছেন কে?

উত্তর: সুলতান আবদুল্লাহ।

ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) সদস্য দেশ কয়টি?

উত্তর: ১৮৩টি (এ বছর আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয় ২৬ জানুয়ারি)।