সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(ICC) এর নতুন প্রধান নির্বাহী এর নাম--

উত্তর: শশাঙ্ক মনোহর

বিশ্ব শুল্ক সংস্থা(WCO)এর বর্তমান সদস্য সংখ্যা কত?

উত্তর: ১৮৩টি

ইঙ্গিত
২৬ নভেম্বর ২০১৮, ১৮৩তম দেশ হিসেবে সদস্য পদ লাভ করে সুরিনাম।
একাদশ সংসদ মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা কত জন?

উত্তর: ৪৭ জন

ইঙ্গিত
একাদশ সংসদ মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা ৪৭ জন। ২৫ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী, ৩ জন উপমন্ত্রী। নারী সদস্য ৪ জন।
গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল মহান মুক্তিযুদ্ধে কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন?

উত্তর: ২ নম্বর সেক্টরে

ইঙ্গিত
আহমেদ ইমতিয়াজ বুলবুল ছাত্রজীবনে মাধ্যমিকে অধ্যয়নরত অবস্থায় মাত্র সাড়ে ১৪ বছর বয়সে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেন। এসময় তিনি স্বাধীনতা যুদ্ধের ২ নাম্বার সেক্টরে মেজর আবু তাহের মোহাম্মদ হায়দারের অধীনে যুদ্ধ করেন। এসময়ে তাঁর বয়স ছিল প্রায় ১৫ (১৪.৫) বছর।
বিশ্ব অর্থনীতিতে ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর: ৪১তম

ইঙ্গিত
বাংলাদেশর আয়তনে বিশ্বের ৯১তম এবং জনসংখ্যায় অষ্টম। আয়তনে ছোট হলেও বিশ্ব অর্থনীতিতে ১৯৩টি দেশের মধ্যে দেশটির অবস্থান ৪১তম। এছাড়াও বিশ্বের ফল, মাংস উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে সর্বোচ্চ রেকর্ড এখন বাংলাদেশের। মৌসুমী ফল উৎপাদনে দেশটির অবস্থান দশম,তারমধ্যে কাঁঠাল উৎপাদনে দ্বিতীয়,আম উৎপাদনে সপ্তম,পেয়ারা উৎপাদনে অষ্টম। গবাদিপশুর উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে ১২তম।
সম্প্রতি নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন কে?

উত্তর: আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী।

ইঙ্গিত
২০ জানুয়ারি ২০১৯ বাংলাদেশ নৌবাহিনীর ১৫তম প্রধান হিসেবে নিযুক্ত হন রিয়ার এডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী।
৩৩তম নদীবন্দরের নাম কোনটি?

উত্তর: মেঘাই ঘাট-নাটুয়ারপাড়া।

ইঙ্গিত
বর্তমানে বাংলাদেশে নদীবন্দরের সংখ্যা ৩৩টি, দেশের ৩৩তম নদীবন্দরের নাম মেঘাই ঘাট-নাটুয়ারপাড়া।এটি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় অবস্থিত। নদীবন্দর হিসেবে ঘোষণা দেওয়া হয় ৭ জানুয়ারি ২০১৯
রেস্তোরাঁর মান নির্ধারণে দেশে প্রথমবারের মতো গ্রেডিং পদ্ধতি চালু করেছে কারা?

উত্তর: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বিশ্বব্যাংকের লজিস্টিক পারফরম্যান্স ইনডেক্সের (এলপিআই) মতে, বন্দর সুবিধায় বর্তমানে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর: ১০০তম (আগে ৮৭তম ছিল)।

গরিব মানুষের বসবাসে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর: পঞ্চম (ভারত প্রথম)।

পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের প্রধানের নাম কী?

উত্তর: কিম জং ইয়াং।

২০১৮ সালে পৃথিবীর সবচেয়ে বেশি তেল কোন দেশে উৎপাদিত হয়?

উত্তর: যুক্তরাষ্ট্রে।

গবাদিপশু উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম?

উত্তর: ১২তম।

ছাগলের দুধ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম?

উত্তর: দ্বিতীয় (ছাগলের সংখ্যা ও মাংস উৎপাদনে চতুর্থ)।

যুক্তরাষ্ট্রের সম্পদ গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথ এক্সের মতে ধনী বৃদ্ধির হারে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর: তৃতীয় (অতি ধনী বৃদ্ধির হারে প্রথম)।

চিকিৎসাশাস্ত্র-বিষয়ক সাময়িকী দ্য ল্যানসেট-এর তথ্যমতে, ২০৫০ সাল নাগাদ পৃথিবীতে জনসংখ্যা কত হবে?

উত্তর: এক হাজার কোটি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের প্রথাগতভাবে কোন ভাষণটি দিতে হয়?

উত্তর: স্টেট অব দ্য ইউনিয়ন ।

অর্থনৈতিক স্বাধীনতার সূচকে বাংলাদেশ বিশ্বে কত তম?

উত্তর: ১২১তম

ইঙ্গিত
সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বাধীনতার প্রশ্নে বিশ্বের দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১২১তম। ২০১৯ সালের জন্য প্রস্তুত করা সূচকে বাংলাদেশের প্রাপ্ত নম্বর ৫৫.৬। গত বছরের তুলনায় বাংলাদেশের অবস্থানের উন্নতি হয়েছে সাত ধাপ। নম্বর বেড়েছে বেড়েছে শূন্য দশমিক পাঁচ। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশনের জানিয়েছে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর গড় নম্বর (৬০.৬) ও বৈশ্বিক গড় নম্বর (৬০.৮)। যার অর্থ, বাংলাদেশে অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বাধীনতা এখনও ‘প্রায় না থাকার সমান’ (মোস্টলি আনফ্রি)। তবে বাংলাদেশে মজুরি বৃদ্ধির তুলনায় বেড়েছে উৎপাদনশীলতা। ব্যবসা সংক্রান্ত নীতি নির্ধারণ আগের চেয়ে কিছুটা সরল হয়েছে। বিনিয়োগে আমলাতান্ত্রিক বাধা অপসারণে পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৮ কারা পেয়েছেন?

উত্তর: কবিতায় : কবি কাজী রোজী কথাসাহিত্যে : মোহিত কামাল প্রবন্ধ ও গবেষণায় : সৈয়দ মোহাম্মদ শাহেদ মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে : আফসান চৌধুরী।

ইঙ্গিত

বাংলা সাহিত্যে অনন্য অবদান রাখায় চারজনকে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৮’এ ভূষিত করা হয়েছে। এবছর দশটি বিভাগের মধ্যে চারটি বিভাগে অর্থাৎ কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ ও গবেষণা এবং মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য শাখায় পুরস্কার দেওয়া হচ্ছে।

পাটপণ্য বাদে তৈরি পোশাকসহ অন্যান্য রপ্তানিপণ্যে উৎসে কর কত?

উত্তর: ০.২৫ শতাংশ

ইঙ্গিত
পণ্য রফতানির ক্ষেত্রে রফতানি মূল্যের ওপর উৎসে কর কর্তনের হার আরো এক দফা কমানো হয়েছে। এবারে বিদ্যমান উৎস কর হার দশমিক ৬ শতাংশ থেকে কমিয়ে দশমিক ২৫ শতাংশ নির্ধারণ করে বিশেষ আদেশ জারি করেছে অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এর ফলে পাটজাত দ্রব্য ব্যতীত তৈরি পোশাকসহ সকল পণ্য রফতানিতে নতুন ওই সুবিধা পাওয়া যাবে।