দেওয়া আছে, \(০.৫ \times ০.০২\) এর মান নির্ণয় করতে হবে। দশমিকের গুণের সাধারণ নিয়ম:
১. প্রথমে দশমিক বিন্দু তুলে দিয়ে সাধারণ সংখ্যার মতো গুণ করতে হয়: \[৫ \times ২ = ১০\]
২. এবার প্রদত্ত সংখ্যাগুলোর দশমিকের পরের মোট অংকের সংখ্যা হিসাব করতে হয় :
- \(০.৫\) সংখ্যাটিতে দশমিকের পর \(১\) টি অংক আছে।
- \(০.০২\) সংখ্যাটিতে দশমিকের পর \(২\) টি অংক আছে।
- সুতরাং গুণফলে মোট (\(১ + ২ = ৩\)) টি অংকের পূর্বে দশমিক বসবে ।
৩. গুণফল \(১০\) এর বাম পাশে প্রয়োজনীয় শূন্য বসিয়ে \(৩\) ঘর আগে দশমিক বসালে পাওয়া যায় \(০.০১০\) বা \(০.০১\) । সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে বিকল্প পদ্ধতি:
\[০.৫ \times ০.০২ = \frac{৫}{১০} \times \frac{২}{১০০} = \frac{১০}{১০০০} = \frac{১}{১০০} = ০.০১\]
- সঠিক উত্তর: অপশন ২: \(০.০১\)
সোর্সঃ খাইরুল বেসিক গণিত
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১৫৪
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
ইংরেজি সাহিত্য বিভিন্ন লেখকের স্বীকৃতি ও উপাধি, ইংরেজি বই অবলম্বনে কতিপয় বাংলা গ্রন্থ।