বাংলাদেশ নৌবাহিনী - অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক/নার্স/ল্যাবরেটরী এটেনডেন্ট - ১৬.৫.২০২৫ (80 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
ধরি, আয়তক্ষেত্রের প্রস্থ = x মিটার

তাহলে,
দৈর্ঘ্য = 2x মিটার

আমরা জানি,
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ

অতএব,
2x × x = 1250

বা,
2x² = 1250

বা,
x² = 625

অতএব,
x = 25

সুতরাং,
প্রস্থ = 25 মিটার
দৈর্ঘ্য = 2 × 25 = 50 মিটার

অতএব, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ৫০ মিটার।
i
ব্যাখ্যা (Explanation):

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
- গারো বাংলাদেশে বসবাসকারী একটি নৃগোষ্ঠী। টাংগাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, গাজীপুর জেলায় এদের বাস।
- বর্তমানে গারোদের শতকরা নিরানববইজনই খ্রিস্টধর্মে বিশ্বাসী। গারোদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক।

কিছু গুরুত্তপুর্ণ উপজাতির ধর্ম ও তাদের দেবতার নামঃ
- চাকমা : বৌদ্ধ
- সাওতাল : ধর্ম নাই, তবে দেবতাদের নাম : সিং বোঙ্গা, মারাং বকু, ওরাক, মোরেইকো।
- ত্রিপুরা/টিপরা : সনাতন, দেবতাদের নাম : হিন্দুদের কিছু কিছু দেবতা
- রাখাইন : বৌদ্ধ
- খাসী/খাসিয়া : খ্রিষ্টান, দেবতাদের নাম : উব্লাউ নাংমউ, উব্লাউ মতং, উব্লাউ সংসপাহ, উরিং কেউ, কায়িহ।
- গারো : খ্রিষ্টান
- পাঙন : ইসলাম
- মণিপুরী : বৈষ্ণব
- খিয়াং : বৌদ্ধ
- তঞ্চঙ্গ্যা : বৌদ্ধ
- ম্রো :ধর্ম নাই
- ওরাও ধর্ম : জড়োপাসক
- পলিয়া ধর্ম : সনাতন
- মাহাতো ধর্ম : সনাতন
- রবিদাস ধর্ম : সনাতন
- হাজং ধর্ম : সনাতন, দেবতাদের নাম : হিন্দুদের প্রায় সব দেবদবী।
- রাজবংশী ধর্ম : প্রকৃতি পূজরি

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
- ১৯৭১ সালের ১০ এপ্রিল (বৃহত্তর কুষ্টিয়া) বর্তমান মেহেরপুর জেলা মুজিবনগর থেকে জারিকৃত স্বাধীনতার ঘোষনা পত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার ভবেরপাড়া (বর্তমান মুজিবনগর) গ্রামের আমবাগানে এ সরকারের আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
- উল্লেখ্য, মুজিবনগর উপজেলার কার্যক্রম শুরু হয় ২৪ ফেব্রুয়ারি ২০০০।
i
ব্যাখ্যা (Explanation):
⇒ 'মহানন্দা' নামটির সাথে আমরা সাধারণত উত্তরবঙ্গের একটি বিখ্যাত এবং সুপরিচিত নদীর নাম হিসেবেই পরিচিত।
⇒ কিন্তু কৃষিক্ষেত্রে 'মহানন্দা' বলতে অত্যন্ত উন্নত এবং সুস্বাদু এক জাতের আমকে বোঝানো হয়।
⇒ বাংলাদেশের কৃষিবিজ্ঞানীরা ফলের উন্নত জাত উদ্ভাবন করে সেগুলোর বিভিন্ন সুন্দর নাম দিয়ে থাকেন।
⇒ মোহনভোগ, ল্যাংড়া, গোপালভোগ, হিমসাগর, আম্রপালি ইত্যাদির পাশাপাশি 'মহানন্দা'ও আমের একটি বিখ্যাত জাত।
i
ব্যাখ্যা (Explanation):
⇒ সঠিক উত্তর: তাজিংডং।
⇒ তাজিংডং পর্বতশৃঙ্গটি বাংলাদেশের বান্দরবান জেলার রুমা উপজেলায় অবস্থিত। স্থানীয়ভাবে এটি 'বিজয়' নামেও পরিচিত।
⇒ সরকারি তথ্যমতে, এটিই বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ যার উচ্চতা প্রায় ৩,১৮৫ ফুট (৯৭১ মিটার)।
⇒ পর্বতটি সাইচল রেঞ্জে অবস্থিত এবং এটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি ট্রেকিং রুট।
⇒ যদিও অনেক সময় 'কেওক্রাডং'-কে সর্বোচ্চ বলা হতো, তবে আধুনিক পরিমাপ অনুযায়ী তাজিংডং-ই বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।
i
ব্যাখ্যা (Explanation):
- কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত "কর্ণফুলী টানেল" এর মূল দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার।
এটি দেশের নদীর তলদেশের প্রথম টানেল
- চীনা ঋণ ও বাংলাদেশ সরকারের অর্থায়নে এই টানেল তৈরি করা হয়েছে।
- টানেল দিয়ে যানবাহনে কর্ণফুলী নদী পার হতে ৩ থেকে সাড়ে ৩ মিনিট সময় লাগে।

- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২০১৫ সালের নভেম্বরে ‘কনস্ট্রাকশন অব মাল্টিলেন রোড টানেল আন্ডার দ্য রিভার কর্ণফুলী’ শীর্ষক টানেল প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
- কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের জুনে। তবে নির্মাণকাজ উদ্বোধন করা হয় ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি।
- শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয় প্রায় ৮ হাজার ৪৪৭ কোটি টাকা। পরে ব্যয় বেড়ে হয় ১০ হাজার ৬৮৯ কোটি টাকা। এর মধ্যে ৬ হাজার ৭০ কোটি টাকা ঋণ হিসেবে নেওয়া হয়েছে চীনের এক্সিম ব্যাংক থেকে।

সোর্সঃ প্রথম আলো।
i
ব্যাখ্যা (Explanation):
⇒ ভৌগোলিক অবস্থান অনুযায়ী বাংলাদেশের সর্ব উত্তরের জেলার নাম পঞ্চগড়
⇒ এই জেলার তেঁতুলিয়া হলো বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা এবং ‘বাংলাবান্ধা’ হলো সর্ব উত্তরের স্থান।
⇒ হিমালয়ের খুব কাছে অবস্থিত হওয়ার কারণে শীতকালে এখানে বাংলাদেশের সবচেয়ে বেশি শীত অনুভূত হয়।
⇒ পঞ্চগড় জেলাকে ‘হিমালয় কন্যা’ বলা হয়ে থাকে।

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0