Solution
Correct Answer: Option C
বাক্যস্থিত যে পদের সাথে ক্রিয়াপদের কোনো প্রত্যক্ষ বা সরাসরি সম্পর্ক থাকে না, বরং বিশেষ্য ও সর্বনাম পদের সাথে অন্য বিশেষ্য বা সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয়, তাকে সম্বন্ধ কারক বা সম্বন্ধ পদ বলে।
যেহেতু এই পদের সাথে ক্রিয়াপদের সরাসরি সম্পর্ক নেই, তাই অনেক বৈয়াকরণ একে কারক হিসেবে গণ্য করতে চান না।
সম্বন্ধ পদের বৈশিষ্ট্য:
• এ পদে শব্দের সাথে সাধারণত 'র', 'এর', 'কার' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
উদাহরণ:
• ফুলের গন্ধে ঘুম আসে না। (এখানে 'ফুলের' সাথে 'গন্ধে'র সম্পর্ক, 'আসে না' ক্রিয়ার কোনো সম্পর্ক নেই)
• আমার ভাই ঢাকা যাবে। (এখানে 'আমার' সাথে 'ভাই' এর সম্পর্ক)।