হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়, ভূমি মন্ত্রণালয় (নিরীক্ষক) – ১৩.০৫.২০২৩ (50 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
ভ্যাকসিন অ্যালায়েন্স নামে পরিচিত সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা 'Global Alliance For Vaccines and Immunization (GAVI) বাংলাদেশে শিশুদের টিকাদান কর্মসূচির অনন্য সাফল্যের জন্য ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননায় ভূষিত করেন।
i
ব্যাখ্যা (Explanation):
-ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে ২৯-৩১ মার্চ, ২০২৩ সালে বাংলাদেশে প্রথম জাতীয় ভূমি সম্মেলন অনুষ্ঠিত হয়।
-এ সম্মেলনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমি মন্ত্রণালয়ের ভূমি সেবার ডিজিটালাইজেশনের ভবিষ্যৎ তুলে ভূমিকা ধরা হয়।
i
ব্যাখ্যা (Explanation):
- ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স) ও জার্মানিকে নিয়ে গঠিত (P5+1) এর সাথে দীর্ঘ আলোচনা-সংলাপ শেষে ২০১৫ সালের ১৪ জুলাই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় 'Joint Comprehension plan of Action' স্বাক্ষর করে।
- এ চুক্তির ফলে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া থেকে সরে আসে এবং আন্তর্জাতিক পরিদর্শকদের পরমাণু কর্মকাণ্ড পরিদর্শনে অনুমতি দেয়।
- আর P5+1 সদস্য দেশগুলি ইরানের উপর থেকে পর্যায়ক্রমে অর্থনৈতিক অবরোধ তুলে নেয়ার সিদ্ধান্ত নেয়।
- কিন্তু ৮ মে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে বের হয়ে যায়।
i
ব্যাখ্যা (Explanation):
দৈনিক ইত্তেহাদ পত্রিকায় কাজ করতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটি কলকাতা থেকে বের হওয়া একটি দৈনিক পত্রিকা। এই পত্রিকার সম্পাদক ছিলেন আবুল মনসুর আহমেদ।
i
ব্যাখ্যা (Explanation):

১৫-২১ জুন, ২০২২ সালে অনুষ্ঠিত বাংলাদেশের ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী ৬৮.৪৯ শতাংশ লোক গ্রামে বাস করে। আর শহরে বাস করে ৩১.৫১ শতাংশে।

স্বাধীন বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে। সর্বশেষ ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় ২০২২ সালে ও 
বিভিন্ন আদমশুমারিতে বাংলাদেশর জনসংখ্যা:
- প্রথম আদমশুমারি ১৯৭৪ সালে : ৭.৬৪ কোটি
- দ্বিতীয় আদমশুমারি ১৯৮১ সালে : ৮.৭১ কোটি
- তৃতীয় আদমশুমারি ১৯৯১ সালে : ১০.৬৩ কোটি
- চতুর্থ আদমশুমারি ২০০১ সালে : ১২.৪৩ কোটি
- পঞ্চম আদমশুমারি ২০১১ সালে : ১৪.৯৭ কোটি
- ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ সালে : ১৬,৫১,৫৮,৬১৬ জন।

i
ব্যাখ্যা (Explanation):
-জাপানের আইন সভার নাম ডায়েট।
-এটি দ্বি-কক্ষ বিশিষ্ট আইন সভা, যার উচ্চ কক্ষ হল উপদেষ্টা পরিষদ (House of Councillors) ও নিম্নকক্ষ জনপ্রতিনিধি পরিষদ (House of Representatives)।
i
ব্যাখ্যা (Explanation):
-উ-থান্ট জাতিসংঘের ৩য় ও এশিয়া থেকে নির্বাচিত প্রথম মহাসচিব।
-তিনি ১৯৬১-১৯৭১ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিব ছিলেন।
-মিয়ানমারের নাগরিক উ থান্ট বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে মহাসচিবের দায়িত্ব পালন
করেন।
i
ব্যাখ্যা (Explanation):
-ভূ-পৃষ্ঠের কোন নির্দিষ্ট পরিমাণ স্থানের উপর বায়ু যে পরিমাণ চাপ প্রদান করে তাকে বায়ুর চাপ বলে।
-সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ সবচেয়ে বেশি।
-যার পরিমাণ প্রতি বর্গ সেন্টিমিটারে ১০ নিউটন বা ৭৬ সেন্টিমিটার।
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০১১ সালে ওয়ানডে স্ট্যাটাস এবং ২০২১ সালে টেস্ট স্ট্যাটাস লাভ করে।

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
- মাটির ময়না ঊনসত্তরের গণঅভ্যুত্থান থেকে ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পূর্বের অশান্ত সময়ের পটভূমিতে যুদ্ধ ও ধর্মের কারণে বিচ্ছিন্ন একটি পরিবারের গল্প অবলম্বনে নির্মিত একটি চলচ্চিত্র। 
- তারেক মাসুদ পরিচালিত চলচ্চিত্রটি ২০০২ সালে মুক্তি পায়।
- ২০০২ সালে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসাবে মাটির ময়না কান চলচ্চিত্র উৎসবে ডিরেক্টরস ফোর্টনাইট আয়োজনে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে চলচ্চিত্র সমালোচকদের আন্তর্জাতিক ফেডারেশন এর ফিপরেস্কি পুরস্কার লাভ করেন
i
ব্যাখ্যা (Explanation):
• লালবাগ কেল্লা (আওরঙ্গবাদ দুর্গ) পুরান ঢাকার লালবাগে অবস্থিত একটি দুর্গ।
• মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে শাহজাদা আযম শাহ ১৬৭৮ সালে এর নির্মাণ শুরু করেন এবং সুবেদার শায়েস্তা খানের আমলেও এর নির্মাণ কাজ অব্যাহত থাকে।
• ১৬৮৪ সালে শায়েস্তা খানের কন্যা ইরান দুখত (পরিবিবি) এর মৃত্যু হলে শায়েস্তা খান এর নির্মাণ কাজ বন্ধ করে দেন ।
• ১৮৪৪ সালে আওরঙ্গবাদ দুর্গের নাম পরিবর্তন করে নামকরণ করা হয় লালবাগ কেল্লা।
i
ব্যাখ্যা (Explanation):
- স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যটি বাঙালি জাতির গৌরবোজ্জ্বল সংগ্রামের ইতিহাসকে ধারণ করে নির্মিত বড় ভাস্কর্য।
- এটি বিশ্ববিদ্যালয়ের ভিতর ফুলার রোডে অবস্থিত।
- এর স্থপতি শামীম সিকদার।
- ১৯৮৮ সালে এ ভাস্কর্যের নির্মাণ শুরু হয় এবং ১৯৯০ সালে উদ্বোধন করা হয়।
i
ব্যাখ্যা (Explanation):
- বিশ্বব্যাপী জৈব পরিবেশ রক্ষার জন্য ১৯৭১ সালে ইরানের রামসার শহরে বিশ্বের বিভিন্ন দেশ 'Convention on Wetlands' চুক্তি স্বাক্ষর করে। ১৯৭৫ সালে রামসার কনভেনশন চুক্তি কার্যকর হয়।
- বাংলাদেশ ১৯৯২ সালে এ চুক্তিতে স্বাক্ষর করে। 
- বাংলাদেশের দুটি এলাকা-সুন্দরবন (২১ মে, ১৯৯২) ও টাঙ্গুয়ার হাওড় (১০ জুলাই, ২০০০) রামসার সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছে। 
- টাঙ্গুয়ার হাওড় সুনামগঞ্জের ধর্মপাশা ও তাহিরপুরে অবস্থিত। 
- এটি স্থানীয়ভাবে ‘নয় কুড়ি কান্দা ছয় কুড়ি বিল' নামে পরিচিত।
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলাদেশে সর্বপ্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৮৬ সালে সিলেটের হরিপুরে। ১৯৮৭ সনে এই তেলক্ষেত্রটি থেকে তেল উৎপাদন শুরুর মাধ্যমে বাংলাদেশ তেলযুগে পদার্পন করে।
- প্রথম গ্যাসক্ষেত্রও আবিস্কৃত হয়েছিলো সিলেটের হরিপুরে(১৯৫৫ সালে) এবং গ্যাস উত্তোলন শুরু করে ১৯৫৭ সালে।
i
ব্যাখ্যা (Explanation):
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে ৮ম ভাগের ১২৭(১) নং অনুচ্ছেদে বলা আছে, বাংলাদেশের একজন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক থাকবেন এবং তাঁকে রাষ্ট্রপতি নিয়োগদান করবেন।
i
ব্যাখ্যা (Explanation):
মনে করি, মূলধন = ১০০ টাকা
সুদের হার হ্রাস = ৫%-(১৯/৪)%
                   =((২০-১৯)/৪)%
                   =১/৪%
এখন, 
সুদ ১/৪ টাকা পেলে আসল ১০০ টাকা
সুদ ১ টাকা পেলে আসল ৪×১০০ টাকা
∴সুদ ৪০ টাকা পেলে আসল ৪×১০০×৪০ টাকা
                                =১৬০০০ টাকা
∴আসল ১৬০০০ টাকা।


i
ব্যাখ্যা (Explanation):
125 (√5)2x = 1
⇒ (√5)2x = 1/125
⇒ 5(1/2×2x) = 1/125
⇒ 5x = 1/(53)
⇒ 5x = (5)-3
∴ x = -3
i
ব্যাখ্যা (Explanation):
বর্তমান সময় = ৪ টা ৪৫ মিনিট + ৫০ মিনিট
                 = ৫ : ৩৫
.: ৬: ০০ বাঁজতে সময় = ৬ : ০০ - ৫ : ৩৫ = ০ : ২৫
∴নির্ণেয় সময় = ২৫ মিনিট
i
ব্যাখ্যা (Explanation):
বিভাজ্য সংখ্যা = (২০০-১০০)/৩
১০০/৩ = ৩৩.৩৩ অর্থাৎ ৩৩টি

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
দেওয়া আছে, x - 2y = 3 
∴প্রদত্ত রাশি = x3 - 8y3 - 18xy
               = (x)³ - (2y)³-3.x. 2y.3
               = (x)³ - (2y)³-3.x.2y(x - 2y)
               = (x - 2y)³
               = (3)³ = 27
i
ব্যাখ্যা (Explanation):
P = {x : x, 12 এর গুণনীয়কসমূহ}
∴P= {1,2,3,4,6,12}
এবং Q = {x : x, 3 এর গুণিতক এবং x≤ 12}
∴Q = {3,6,9,12}
এখন, P - Q = {1,2,3,4,6, 12} - {3,6,9,12} = {1,2,4}
i
ব্যাখ্যা (Explanation):
মনে করি, ভগ্নাংশটির লব = x এবং ভগ্নাংশটির হর = y
∴ভগ্নাংশটি = x/y
১ম শর্তমতে,(x+৭)/y=2
⇒ x + ৭ = 2y
∴x = 2y - ৭ ...(i)
২য় শর্তমতে, x/(y-২)=১
⇒ x = (y-২)
⇒ ২y-৭ = (y-২)
⇒ ২y-y = -২+৭ 
⇒ y = ৫
(i) নং সমীকরণে y এর মান বসিয়ে
x = (২ × ৫) - ৭ = ১০ - ৭ = ৩
∴নির্ণেয় ভগ্নাংশ = ৩/৫


i
ব্যাখ্যা (Explanation):
ধরি, সংখ্যাদ্বয় ৫x ও ৬x
∴ গ.সা.গু = x
প্রশ্নমতে,
x = ৪
∴ ছোট সংখ্যা = ৪ × ৫ = ২০
i
ব্যাখ্যা (Explanation):
মনেকরি, ছাত্র-ছাত্রীর সংখ্যা x জন
∴ প্রত্যেকে চাঁদা দেয় (x + 25) টাকা
প্রশ্নমতে,
   x(x + 25) = 7500 [১ টাকা = ১০০ পয়সা ৭৫ টাকা = ৭৫০০ পয়সা] 
⇒ x(x + 25) = 75 × 100 X
⇒ x(x + 25) = 75(75+25)
∴ x = 75
i
ব্যাখ্যা (Explanation):
মোট = গণিতে পাস + বাংলায় পাস- উভয় বিষয়ে পাস + উভয় বিষয়ে ফেল
⇒ ১০০% = ৮০% + ৭০% - ৬০% + ফেল
⇒ ১০০% = ৯০% + ফেল
⇒ ফেল = ১০০% - ৯০% = ১০%
i
ব্যাখ্যা (Explanation):
শুদ্ধ বানানঃ Insouciant (উদাসীন)।
i
ব্যাখ্যা (Explanation):
-Masculin: Deer/Buck --- Feminine : Doe
-Masculin: Bull --- Feminine : Cow
-Masculin: Drone --- Feminine : Bee
-Masculin: Horse --- Feminine : Mare
i
ব্যাখ্যা (Explanation):
Master শব্দটি একই সাথে noun এবং verb হিসেবে ব্যবহৃত হয়। Noun হিসেবে ব্যবহৃত হলে এর অর্থ- কর্তা/ শিক্ষক এবং verb হিসেবে ব্যবহৃত হলে এর অর্থ- আয়ত্তে আনা/ কর্তৃত্ব করা।
i
ব্যাখ্যা (Explanation):
Minutes (কোনো সভার লিখিত কার্যবিবরণী) অর্থ- written record (লিখিত বিবরণী) ।

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
Initiative (প্রথম পদক্ষেপ/উদ্যোগ) এর synonym হচ্ছে enterprise (সাহসী উদ্যোগ)। Apathy- উদাসীনতা; indolence- অলসতা।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0