কর্তাবাচ্যের বাক্যকে ভাববাচ্যে রূপান্তরিত করতে হলে কোন পদকে নিয়ন্ত্রণ করতে হয়?

A ক্রিয়া

B ক্রিয়া-বিশেষ্য

C বিশেষণ

D বিশেষ্য

Solution

Correct Answer: Option A

কর্তাবাচ্যের বাক্যকে ভাববাচ্যে রূপান্তরিত করতে হলে ক্রিয়াপদকে নিয়ন্ত্রণ করতে হয়।

- বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে ক্রিয়াপদ ছাড়া কোনো বাক্য গঠিত হয় না। বাক্যে এটি সরাসরি প্রকাশ না থাকলেও উহ্য অবস্থায় ক্রিয়াপদ বাক্যে থাকে বলে একে আবশ্যিক পদ বলে (যেমন: 'বীণা ও মীণা দুই বোন' - এখানে 'হয়' ক্রিয়াটি উহ্য)।
- ভাববাচ্য: যে বাক্যে কর্তার চেয়ে ক্রিয়ার ভাব বা কাজের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে ভাববাচ্য বলে।
- কর্তাবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তনের সময় কর্তায় ষষ্ঠী (র, এর) বা দ্বিতীয়া (কে, রে) বিভক্তি যুক্ত হয় এবং ক্রিয়াপদটি বিশেষভাবে পরিবর্তিত ও নিয়ন্ত্রিত হয়।
- উদাহরণ: 'আমি যাব না' (কর্তাবাচ্য) -> 'আমার যাওয়া হবে না' (ভাববাচ্য)। এখানে 'যাব' ক্রিয়াপদটি পরিবর্তিত হয়ে বাক্যের গঠনকে নিয়ন্ত্রণ করেছে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৩২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ
সমার্থক ও বিপরীতার্থক শব্দ
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা – ১২
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়)- হিসাববিজ্ঞান
টপিকসঃ
করবিধি (Taxation)
১২ মে, ২০২৬ থেকে পরীক্ষা শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions