Identify the correct passive form of 'He made me laugh'
A I was made laugh by him
B I was made to laugh by him
C I was made laughing with him
D I was made laughing by him
Solution
Correct Answer: Option B
⇒ বাক্যটি Past Indefinite Tense-এ আছে। এখানে Active Voice-এ 'make' verb-এর পর 'to' ছাড়াই verb (laugh) বসেছে।
⇒ ইংরেজি গ্রামারের নিয়ম অনুযায়ী— make, help, hear, see ইত্যাদি Verb-এর পর Active Voice-এ 'to' না বসলেও, Passive Voice করার সময় এদের পর অবশ্যই 'to' বসাতে হয়।
⇒ এখানে Object 'me' এর Subject রূপ হলো 'I' এবং Past Tense হওয়ায় সাহায্যকারী verb হিসেবে 'was' বসেছে।
⇒ মূল নিয়মটি হলো: Passive-এ 'made'-এর পর 'laugh' না বসে 'to laugh' বসবে।
⇒ এই নিয়ম অনুযায়ী সঠিক বাক্যটি হলো— I was made to laugh by him.