সরাসরি মূল কন্টেন্টে যান

Number

২১৮ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
Latin নিয়ম অনুযায়ী, singular noun-এর শেষে um থাকলে plural করার সময় um তুলে দিয়ে a বসাতে হয়।
যেমন:
- Singular: Medium (মাধ্যম)
- Plural: Media
তাই 'Medium' শব্দটির সঠিক plural form হলো Media।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
সঠিক উত্তর: oases
⇒ 'Oasis' (মরূদ্যান) শব্দটিও একটি বিদেশি (Greek/Latin) শব্দ।
⇒ গ্রামারের নিয়ম অনুযায়ী, যেসব বিদেশি শব্দের শেষে '-is' থাকে, বহুবচন বা Plural করার সময় সেই 'i' পরিবর্তন হয়ে 'e' হয়ে যায়। অর্থাৎ শেষে '-es' বসে।
⇒ এই নিয়ম অনুযায়ী, Oasis পরিবর্তিত হয়ে Oases হবে।
⇒ এই নিয়মের আরও কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ হলো: Crisis → Crises, Basis → Bases, Thesis → Theses, Analysis → Analyses ইত্যাদি।
ব্যাখ্যা (Explanation)
- Fish, Deer, Sheep, Swine, Pice, Cannon, Corps, Species, Aircraft, Dice, Public ইত্যাদি শব্দগুলোর Singular ও Plural form একই হয়।
- তবে Fish এর Plural হিসেবে Fish/ Fishes উভয়ই ব্যবহৃত হয়।
ব্যাখ্যা (Explanation)
- "Bandit" শব্দের দুটি সঠিক plural form আছে।

Bandits - এটি আধুনিক ইংরেজিতে সবচেয়ে বেশি ব্যবহৃত এবং স্ট্যান্ডার্ড plural form। সাধারণত আমরা এটাই ব্যবহার করি।
Banditti - এটি ইতালীয় ভাষা থেকে আসা পুরাতন plural form। "Bandit" শব্দটি মূলত ইতালীয় "bandito" থেকে এসেছে, যার plural ছিল "banditi"। ইংরেজিতে এটি "banditti" হিসেবে গৃহীত হয়েছিল। যদিও এখন কম ব্যবহৃত হয়, তবুও এটি সঠিক।
ব্যাখ্যা (Explanation)
প্রশ্নে উল্লেখিত Collective Noun গুলোর মধ্যে "Cattle" শব্দটি দেখতে থাকা সত্ত্বেও Plural অর্থাৎ বহুবচন হিসেবে ব্যবহৃত হয়।

- "Cattle" শব্দটি গবাদিপশুদের একটি দলকে নির্দেশ করে এবং এটি সর্বদাই বহুবচন হিসেবে বিবেচিত হয়।
- এর মানে, "Cattle" কোনো একক প্রাণীকে বোঝায় না, বরং একাধিক গবাদিপশু মিলিত একটি গোষ্ঠীকে বোঝায়।
- ইংরেজিতে এই ধরনের শব্দকে collective noun বলা হয়, যেগুলো একক বস্তু মনে হলেও ব্যক্তিগত বা বস্তুর গ্রুপকে বোঝায়।
- "Cattle" এর ক্ষেত্রে কখনোই singular verb ব্যবহার করা হয় না; যেমন, "The cattle are grazing" হবে সঠিক, কিন্তু "The cattle is grazing" ভুল।
- অন্যদিকে, "Team", "Class", এবং "Family" দেখতে singular হলেও সাধারণত singular verb ব্যবহার হয়, যদিও কখনো কখনো ব্রিটিশ ইংরেজিতে এগুলো plural অর্থেও ব্যবহার হতে পারে।

অতএব, "Cattle" হলো এমন একটি collective noun যা দেখলে singular মনে হতে পারে, কিন্তু সর্বদা plural হিসেবে ব্যবহার হয়।
ব্যাখ্যা (Explanation)
- সাধারণভাবে, ইংরেজি ভাষায় noun গুলোর plurals তৈরি করতে শেষে 's' যোগ করা হয়।
- শব্দটি একটি regular noun, তাই এর plural গঠন করতে শুধু শেষে 's' যোগ করলেই হবে, যেমন hands।
- Handes বা Handies কোনো সঠিক plural রূপ নয় কারণ এখানে অতিরিক্ত বা ভুল suffix যোগ করা হয়েছে।
- Hand's হল possessive form, অর্থাৎ শব্দটির মালিকানা বোঝাতে ব্যবহৃত হয়, plural নয়।

সুতরাং, সাধারণ নিয়ম অনুসারে Hands হল শব্দের সঠিক plural রূপ।
ব্যাখ্যা (Explanation)
- ইংরেজিতে কতগুলো শব্দ আছে যাদের singular এবং plural form একই রকম থাকে।
- যেমন: Deer, Sheep, Swine, Cannon, Score, Corps, Offspring, Series, Aircraft, Spacecraft, Public, Dozen, Hundred ইত্যাদি।
- সুতরাং, 'Cannon' শব্দটির plural form হলো Cannon।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- Ethics একটি singular number শব্দ। যদিও এটি 's' দিয়ে শেষ হয়েছে, এটি আসলে একটি একক বিষয়কে বোঝায় - নৈতিকতা বা নীতিশাস্ত্র।
- Scissors (কাঁচি) - এটি সর্বদা plural number এ ব্যবহৃত হয়।
- Trousers (প্যান্ট) - এটিও সর্বদা plural number এ ব্যবহৃত হয়।
- Glasses (চশমা) - এটিও plural number ।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- Curriculum শব্দটি ল্যাটিন উৎস থেকে এসেছে।
- ল্যাটিন ভাষায় যে শব্দগুলো -um দিয়ে শেষ হয়, তাদের বহুবচন সাধারণত -a দিয়ে গঠিত হয়।
- তাই curriculum এর বহুবচন হবে curricula।

উদাহরণ:
- One curriculum → একটিমাত্র পাঠ্যক্রম। 
- Many curricula → একাধিক পাঠ্যক্রম। 

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
- Axis – অর্থ হলো কোনো বস্তু বা পৃথিবী ঘুরতে যেসব রেখা বা ধ্রুবক থাকে, যেমন “The Earth rotates on its axis.”
- একবচন (Singular) হলো Axis, বহুবচন (Plural) হলো Axes।
- সাধারণ ব্যবহারেই বহুবচন হিসেবে Axes ব্যবহৃত হয়।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- Athletics শব্দটি সাধারণত singular (একবচন) হিসেবে ব্যবহৃত হয়, যদিও শেষে 's' থাকায় দেখতে plural মনে হয়। এটি মূলত খেলাধুলার একটি শাখার নাম।
- অন্যদিকে Trousers, Glasses এবং Jeans এই শব্দগুলো সর্বদাই plural (বহুবচন)। কারণ এগুলো দুটি অভিন্ন অংশ নিয়ে গঠিত (যেমন প্যান্টের দুই পা, চশমার দুই গ্লাস)। এদের সাধারণত কোনো singular form হয় না।
- সুতরাং, প্রদত্ত অপশনগুলোর মধ্যে athletics হলো singular।
ব্যাখ্যা (Explanation)
- books (বই): এটি "book" শব্দের বহুবচন। অর্থাৎ, একাধিক বইকে বোঝায়।
- dormice (ডরমাইস): এটি "dormouse" শব্দের বহবচন। "Dormouse" হলো এক ধরণের ছোট ইঁদুর-সদৃশ প্রাণী।
- innings (ইনিংস): এটি একটি বিশেষ শব্দ। যদিও এর শেষে 's' আছে, এটি একবচন এবং বহুবচন উভয় রূপেই ব্যবহৃত হয়। ক্রিকেট বা বেসবলের মতো খেলায়, একটি দল যখন ব্যাট করে, সেই পর্যায়টিকে "innings" বলা হয়। একটি মাত্র পর্যায়কেও "innings" বলা হয়, এবং একাধিক পর্যায়কেও "innings" বলা যায়। এখানে এটি একবচন হিসাবেই বিবেচিত।
- cants (ক্যান্টস): এটি "cant" শব্দের বহুবচন। "Cant" সাধারণত ভণ্ডামি বা স্ল্যাং বোঝাতে ব্যবহৃত হয়।
ব্যাখ্যা (Explanation)
কতগুলো শব্দ আছে যাদের singular এবং plural form একই রকম থাকে। যেমন-
- Deer,
- Score,
- Swine,
- Canon,
- Corps,
- Dice,
- Sheep,
- Pice,
- Offspring,
- Series,
- Carp,
- Cod,
- Pair,
- Dozen,
- Species,
- Aircraft,
- Pike,
- Hovercraft,
- Spacecraft,
- Public,
- Pair,
- Gross,
- Hundred,
- Thousand,
- Million
ইত্যাদি।
ব্যাখ্যা (Explanation)
কতগুলো শব্দ আছে যাদের singular এবং plural form একই রকম থাকে। যেমন-
- Deer,
- Score,
- Swine,
- Canon,
- Corps,
- Dice,
- Sheep,
- Pice,
- Offspring,
- Series,
- Carp,
- Cod,
- Pair,
- Dozen,
- Species,
- Aircraft,
- Pike,
- Hovercraft,
- Spacecraft,
- Public,
- Pair,
- Gross,
- Hundred,
- Thousand,
- Million
ব্যাখ্যা (Explanation)
 প্রশ্নে দেওয়া শব্দগুলোর মধ্যে একমাত্র "Waltz" একবচন বা singular।

অপশন D "Waltz" সঠিক কারণ:
- অপশন A "Synopses" হল "Synopsis" এর বহুবচন রূপ
- অপশন B "Volcanoes" হল "Volcano" এর বহুবচন রূপ
- অপশন C "Axes" হল "Axis" এর বহুবচন রূপ
- অপশন D "Waltz" একটি একবচন শব্দ (যার বহুবচন হবে "Waltzes")

সুতরাং, দেওয়া চারটি শব্দের মধ্যে একমাত্র "Waltz" একবচন বা singular শব্দ, অন্য তিনটি শব্দই বহুবচন বা plural।
ব্যাখ্যা (Explanation)
- Dwarf শব্দের অর্থ বামন বা বৌদ্ধিকভাবে কম বয়স্ক ব্যক্তি।
- এই শব্দের বহুবচন গঠনের সময় শেষের 'f' কে 'v' এ পরিবর্তন করে 's' যোগ করা হয়।
- তাই, dwarf শব্দের বহুবচন হবে dwarfs.
ব্যাখ্যা (Explanation)
- Noun এর শেষে ief, iff, oof, ulf, eef ইত্যাদি থাকে তবে তখন শুধু s লাগিয়ে Plural করবো।
যেমন:
Singular      Plural 
Cliff            Cliffs 
Roof           Roofs 
Reef           Reefs 
Hoof           Hoofs 
Proof          Proofs 
Gulf           Gulfs 
Kief           Kiefs 
Chief         Chiefs 
Grief          Griefs
ব্যাখ্যা (Explanation)
- Series অর্থ ধারা বা একই শ্রেণীর অনেকগুলি জিনিস বা ঘটনা।
- কতগুলো শব্দ আছে যাদের singular এবং plural form একই রকম থাকে।
- যেমন- Sheep, Dear, Deer, Corps, Offspring, Hovercraft, Spacecraft, Series, Dozen, Species, Aircraft, Public, Gross, Hundred, Thousand, Million ইত্যাদি।
ব্যাখ্যা (Explanation)
- প্রদত্ত অপশনগুলোর মধ্যে Nucleus হলো singular (একবচন) শব্দ। এর plural (বহুবচন) রূপ হলো Nuclei।
- ল্যাটিন শব্দগুলোর শেষে '-us' থাকলে বহুবচন করার সময় সাধারণত তা পরিবর্তন হয়ে '-i' হয়।
- এমন আরও কিছু শব্দের Singular ও Plural রূপ নিচে দেওয়া হলো:
Cactus : Cacti
Focus : Foci
Fungus : Fungi
Radius : Radii

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
Singular: Flagellum (বেত্রদন্ড) - Plural: Flagella 
ব্যাখ্যা (Explanation)
Calico: বিছানার চাদর বা পোশাকের জন্য সাদা বা রঙিন নকশা করা ভারতবর্ষীয় বস্ত্রবিশেষ।
Calico (Singular) : Calicoes (Plural)
ব্যাখ্যা (Explanation)

- কিছু nouns সবসময় plural form-এ ব্যবহৃত হয়, কারণ সেগুলো দুটো অংশের জোড়া বোঝায়।
- যেমন — trousers, scissors, glasses, pants, shorts, tongs ইত্যাদি।

- অন্যদিকে, book, car, computer এগুলো সাধারণ noun, যা একবচন বা বহুবচন উভয়ভাবেই ব্যবহার করা যায়।
সুতরাং “trousers” সবসময় plural noun।

University English Language
ব্যাখ্যা (Explanation)
- Ethics এবং Mathematics শব্দগুলোর শেষে 's' থাকলেও এগুলো মূলত বিষয় বা ধারণার নাম, তাই এগুলো সর্বদাই singular (একবচন) হিসেবে ব্যবহৃত হয়।
- অন্যদিকে Bowels (অন্ত্র বা নাড়িভুঁড়ি) শব্দটি সাধারণত plural (বহুবচন) হিসেবে ব্যবহৃত হয়।
- এ ধরনের আরও কিছু plural শব্দ হলো: Scissors, Trousers, Spectacles ইত্যাদি।
- সুতরাং, প্রদত্ত অপশনগুলোর মধ্যে বহুবচন বা plural হলো Bowels।
University English Language
ব্যাখ্যা (Explanation)
সঠিক উত্তর B) politics।

1. Oases: এটি 'oasis' এর plural form। একটি মরুদ্যানকে 'oasis' বলা হয়, আর একাধিক মরুদ্যানকে 'oases' বলা হয়।

2. Politics: এটি একটি singular noun, যদিও এর শেষে 's' আছে। 'Politics' শব্দটি রাজনীতি বিজ্ঞান বা রাজনৈতিক কার্যকলাপকে বোঝায় এবং এটি একটি uncountable noun হিসেবে ব্যবহৃত হয়।

3. Police: এটি একটি collective noun যা plural হিসেবে ব্যবহৃত হয়। যদিও এর শেষে 's' নেই, এটি সাধারণত পুলিশ বাহিনীকে বোঝাতে plural verb এর সাথে ব্যবহৃত হয়।

4. Shingles: এটি দুটি অর্থে ব্যবহৃত হতে পারে:
- ছাদের টালি হিসেবে এটি plural noun (একটি টালি = a shingle)
- একটি চর্মরোগের নাম হিসেবে এটি singular noun, কিন্তু দেখতে plural এর মতো

তাই, এই তালিকায় শুধুমাত্র 'politics' ছাড়া বাকি সবগুলোই কোনো না কোনোভাবে plural noun হিসেবে ব্যবহৃত হয়। 'Politics' একমাত্র শব্দ যা দেখতে plural মনে হলেও আসলে singular।
University English Language
ব্যাখ্যা (Explanation)
'Pice' হলো একটি uncountable noun বা অগণনীয় বিশেষ্য। এটি একটি পুরনো ভারতীয় মুদ্রার নাম, যা পয়সার সমতুল্য ছিল। Uncountable noun হিসেবে, এর singular এবং plural form একই থাকে।

এই ধরনের শব্দের কিছু বৈশিষ্ট্য:
১. এগুলি সাধারণত mass noun হিসেবে ব্যবহৃত হয়।
২. এদের আগে 'a' বা 'an' article ব্যবহার করা যায় না।
৩. Plural form তৈরি করার জন্য এদের শেষে 's' যোগ করা হয় না।

অন্যান্য উদাহরণ যেখানে singular এবং plural form একই:
- Sheep (ভেড়া)
- Fish (মাছ)
- Deer (হরিণ)

তাই, 'pice' এর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য - এর বহুবচন রূপও 'pice' হবে।
University English Language
ব্যাখ্যা (Explanation)
- Singular number-এর শেষে -ix বা -ex থাকলে plural করার সময় সাধারণত এদের পরিবর্তে -ices বসে অথবা এদের সাথে -es যোগ করতে হয়।
- সেই নিয়ম অনুযায়ী, Apex শব্দটির plural form হিসেবে Apexes এবং Apices দুটোই সঠিক।
- এ ধরনের আরও কিছু উদাহরণ হলো:
Index : Indices / Indexes
Appendix : Appendices / Appendixes
Vertex : Vertices / Vertexes
University English Language
ব্যাখ্যা (Explanation)
'Genus' শব্দটির অর্থ হলো প্রাণি বা উদ্ভিদের গণ, প্রকার, জাত বা ধরণ।
এটি একটি ল্যাটিন শব্দ। সাধারণ নিয়মে এর শেষে 's' বা 'es' যুক্ত করে বহুবচন করা যায় না।
ব্যতিক্রমী নিয়ম অনুযায়ী 'Genus'-এর Plural form হলো Genera।
Job Solutions University English Language
ব্যাখ্যা (Explanation)
'Oasis' (মরূদ্যান) একটি বিদেশি (Greek/Latin) শব্দ।
গ্রামারের নিয়ম অনুযায়ী, যেসব বিদেশি শব্দের শেষে '-is' থাকে, বহুবচন বা Plural করার সময় সেই 'i' পরিবর্তন হয়ে 'e' হয়ে যায়। অর্থাৎ শেষে '-es' বসে।
এই নিয়ম অনুযায়ী 'Oasis' পরিবর্তিত হয়ে 'Oases' হবে।
এই নিয়মের আরও কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ হলো:
• Crisis → Crises
• Basis → Bases
• Thesis → Theses
• Analysis → Analyses
University English Language প্রাইমারি
ব্যাখ্যা (Explanation)
ইংরেজি গ্রামারের নিয়ম অনুযায়ী, Singular noun-এর শেষে '-is' থাকলে Plural করার সময় '-is'-এর পরিবর্তে '-es' বসে।
এই নিয়ম অনুযায়ী 'Hypothesis' (অনুমান বা প্রকল্প)-এর Plural form হবে Hypotheses।
এই নিয়মের আরও কিছু উদাহরণ:
• Analysis → Analyses
• Axis → Axes
• Oasis → Oases
• Crisis → Crises

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

University English Language
ব্যাখ্যা (Explanation)
Analysis শব্দটির শেষে -is থাকে।
এ ধরনের শব্দের বহুবচন করতে -is বদলে -es হয়।

যেমন:
analysis → analyses
basis → bases
crisis → crises

তাই সঠিক plural হলো analyses।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।