Quotations (30 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
'Give me good mothers, I will give you a good nation' (আমাকে একজন ভালো মা দাও, আমি তোমাদের একটি ভালো জাতি উপহার দেব) - এই বিখ্যাত উক্তিটি ফরাসি সম্রাট Napoleon (নেপোলিয়ন বোনাপার্ট)-এর।
- এই উক্তির মাধ্যমে তিনি একটি জাতির গঠনে মায়েদের, বিশেষ করে শিক্ষিত মায়েদের, অপরিহার্য ভূমিকার কথা তুলে ধরেছেন।
- নেপোলিয়নের বিশ্বাস ছিল, একজন মা-ই তার সন্তানের প্রাথমিক শিক্ষক এবং চরিত্র গঠনের প্রধান কারিগর।
- একজন শিক্ষিত ও আদর্শ মা তার সন্তানকে সুশিক্ষিত এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন, যা একটি শক্তিশালী ও উন্নত জাতি গঠনের মূল ভিত্তি।
i
ব্যাখ্যা (Explanation):
'Apple of one's eye' একটি সুপরিচিত English Idiom।
- এর অর্থ হলো অত্যন্ত প্রিয় ব্যক্তি বা বস্তু (extremely favourite) বা চোখের মণি।
- Example: His youngest daughter is the apple of his eye (তার ছোট মেয়ে তার চোখের মণি)।
i
ব্যাখ্যা (Explanation):
প্রদত্ত বাক্যে 'little' শব্দটি 'like' verb (ক্রিয়া)-টিকে modify বা বিশেষিত করছে।
- এখানে 'little' দ্বারা বোঝানো হয়েছে মানুষ তাকে কতটা পছন্দ করে (অল্প/খুব কম পছন্দ করে)।
- যেহেতু শব্দটি verb-এর পরিমাণ বা মাত্রা প্রকাশ করছে, তাই এটি একটি Adverb (ক্রিয়া বিশেষণ)।
- Adverb সাধারণত verb, adjective বা অন্য কোনো adverb-কে modify করে।
i
ব্যাখ্যা (Explanation):
বাক্যে ব্যবহৃত 'robber' শব্দটির মূল শব্দ (root word) হলো rob (ছিনতাই বা ডাকাতি করা)।
- কোনো মূল শব্দের শেষে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে Suffix (প্রত্যয়) বলে।
- এখানে 'rob' শব্দের শেষে 'er' যুক্ত হয়ে নতুন শব্দ 'robber' (ডাকাত) গঠিত হয়েছে। তাই 'er' হলো একটি suffix
- অন্যদিকে, শব্দের শুরুতে কোনো বর্ণ বা বর্ণসমষ্টি বসলে তাকে Prefix (উপসর্গ) বলে।
i
ব্যাখ্যা (Explanation):
"A little learning is a dangerous thing" (প্রশ্নে 'knowledge' বলা হলেও মূল উক্তিটিতে 'learning' রয়েছে) - এই বিখ্যাত উক্তিটি করেছেন ইংরেজি সাহিত্যের অগাস্টান যুগের (Augustan Period) অন্যতম শ্রেষ্ঠ কবি Alexander Pope
- এটি তাঁর বিখ্যাত কবিতা "An Essay on Criticism" থেকে নেওয়া হয়েছে।
- তিনি 'Translation of Homer' এর জন্য খ্যাত।
- তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হলো: The Rape of the Lock, An Essay on Criticism, The Dunciad, An Essay on Man.
- তাঁর অন্যান্য বিখ্যাত উক্তিসমূহ:
(i) To err is human, to forgive is divine.
(ii) An honest man is the noblest work of God.
(iii) The proper study of mankind is man.
(iv) Charms strike the sight but merit strikes the heart.
(v) Hope springs eternal in the human breast.
(vi) Fools rush in where angels fear to tread.
i
ব্যাখ্যা (Explanation):
"To err is human, to forgive is divine" - লাইনটি ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবি Alexander Pope-এর লেখা।
- এটি তাঁর লেখা "An Essay on Criticism" নামক কবিতার একটি বিখ্যাত উক্তি যা ১৭১১ সালে প্রকাশিত হয়েছিল।
- এই প্রবাদটির অর্থ হলো, ভুল করা মানুষের স্বভাবজাত ধর্ম, কিন্তু ক্ষমা করা একটি স্বর্গীয় বা মহৎ গুণ।
- Alexander Pope-কে অগাস্টান যুগের (Augustan Age) বা নিও-ক্লাসিক্যাল যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি ও ব্যঙ্গরচয়িতা হিসেবে গণ্য করা হয়।
- তাঁর লেখা আরও কিছু বিখ্যাত সাহিত্যকর্ম হলো- "The Rape of the Lock", "The Dunciad" এবং হোমারের ‘Iliad’ ও ‘Odyssey’-এর অনুবাদ।
i
ব্যাখ্যা (Explanation):
"If Winter comes, can Spring be far behind?" (প্রশ্নে প্রথম 'spring' এর স্থলে 'Winter' হবে) - এই বিখ্যাত উক্তিটি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক কবি P.B. Shelley (Percy Bysshe Shelley)-এর।
- এটি তাঁর বিখ্যাত কবিতা "Ode to the West Wind" এর শেষ লাইন।
- এই উক্তিটির মাধ্যমে কবি চরম হতাশা ও দুঃখের মাঝেও আশার আলো দেখিয়েছেন; অর্থাৎ দুঃখের পরেই সুখের আগমন ঘটে।
- P.B. Shelley-এর অন্যান্য বিখ্যাত কবিতাসমূহ হলো: To a Skylark, Ozymandias, Adonais, Prometheus Unbound ইত্যাদি।
i
ব্যাখ্যা (Explanation):
"Reading makes a full man, conference a ready man, writing an exact man" - এই বিখ্যাত উক্তিটি করেছেন ইংরেজি সাহিত্যের প্রখ্যাত প্রাবন্ধিক Francis Bacon
- এটি তাঁর বিখ্যাত প্রবন্ধ "Of Studies" থেকে নেওয়া হয়েছে।
- Francis Bacon-কে Father of English Essay (ইংরেজি প্রবন্ধের জনক) বলা হয়।
- তাঁর অন্যান্য বিখ্যাত প্রবন্ধের মধ্যে রয়েছে: Of Truth, Of Death, Of Friendship, Of Love ইত্যাদি।
- তাঁর আরেকটি বিখ্যাত উক্তি হলো: "Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested."
i
ব্যাখ্যা (Explanation):
"Beauty is truth, truth is beauty" - এই বিখ্যাত উক্তিটি ইংরেজি রোমান্টিক যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি John Keats-এর লেখা।
- এটি তাঁর "Ode on a Grecian Urn" কবিতা থেকে নেওয়া হয়েছে।
- কবিতায় Keats একটি urn (এক ধরনের প্রাচীন মৃৎপাত্র) এর মাধ্যমে জীবনের চিরস্থায়িত্ব এবং সত্যের বিষয়ে আলোচনা করেছেন।
- তাঁর দৃষ্টিতে, beauty (সৌন্দর্য) এবং truth (সত্য) একে অপরের পরিপূরক; অর্থাৎ প্রকৃত সত্যই সৌন্দর্যের নিঃসৃত রূপ এবং সৌন্দর্যই সত্যের স্বীকৃতি।
- এই উক্তি সাহিত্য ও শিল্পের গুরুত্ব বোঝায় যেখানে অমোঘ সত্যকে শিল্পের মাধ্যমে প্রকাশ করা হয়।
- Keats-এর রচনাবলীর মধ্যে সবচেয়ে পরিচিত আরেকটি উক্তি হলো: "A thing of beauty is a joy forever" যা শিল্প ও প্রকৃতি থেকে প্রাপ্ত আনন্দের স্থায়িত্বকে তুলে ধরে।

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
⇒ 'To be, or not to be, that is the question' উক্তিটি William Shakespeare এর বিখ্যাত ট্র্যাজেডি 'Hamlet' নাটকের একটি বিখ্যাত সংলাপ।
⇒ এটি নাটকের প্রধান চরিত্র Prince Hamlet এর একটি স্বগতোক্তি বা Soliloquy।
⇒ নাটকের তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্যে (Act 3, Scene 1) এই সংলাপটি রয়েছে।
⇒ এই উক্তির মাধ্যমে হ্যামলেট জীবন ও মৃত্যুর দ্বন্দ্বে তার মানসিক যন্ত্রণা এবং আত্মহত্যার চিন্তা প্রকাশ করেছেন।
i
ব্যাখ্যা (Explanation):
- উক্তিটি P.B. Shelley এর বিখ্যাত কবিতা Ode to the West Wind থেকে নেয়া হয়েছে ।
- P.B. Shelley হলেন রোমান্টিক যুগের কবি।
- তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল -Ozymandias, To a Skylark etc.
i
ব্যাখ্যা (Explanation):
⇒ 'Justice delayed is justice denied' (বিচার বিলম্বিত হলে বিচার প্রত্যাখ্যাত হয়) - বিখ্যাত এই উক্তিটি করেছেন William Ewart Gladstone
⇒ তিনি একজন প্রভাবশালী ব্রিটিশ রাজনীতিবিদ ছিলেন, যিনি চারবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
⇒ তাঁর অন্যান্য বিখ্যাত উক্তিগুলোর মধ্যে রয়েছে:
- National injustice is the surest road to national downfall.
- You cannot fight against the future.
- Time is on its side.
i
ব্যাখ্যা (Explanation):
⇒ 'He prayeth best, who loveth best' বিখ্যাত এই লাইনটি S. T. Coleridge (Samuel Taylor Coleridge) এর লেখা 'The Rime of the Ancient Mariner' কবিতা থেকে নেওয়া হয়েছে।
⇒ কবিতাটি ১৭৯৮ সালে 'Lyrical Ballads' এ প্রকাশিত হয়, যা ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের সূচনা করে।
⇒ সম্পূর্ণ স্তবকটি হলো: 'He prayeth best, who loveth best / All things both great and small; / For the dear God who loveth us, / He made and loveth all.'
i
ব্যাখ্যা (Explanation):
⇒ 'Poetry is thoughts that breathe, and words that burn.' - এই বিখ্যাত উক্তিটি করেছেন Thomas Gray
⇒ লাইনটি মূলত তাঁর বিখ্যাত 'The Progress of Poesy' (1757) নামক কবিতা থেকে নেওয়া হয়েছে (মূল লাইন: 'Thoughts, that breathe, and words, that burn')।
⇒ Thomas Gray ইংরেজি সাহিত্যের transitional period এর একজন বিখ্যাত কবি, যাঁর সবচেয়ে বিখ্যাত কবিতা হলো 'Elegy Written in a Country Churchyard'।
i
ব্যাখ্যা (Explanation):
⇒ সম্পূর্ণ প্রবাদটি হলো: 'A good husband should be deaf and a good wife should be blind.'
⇒ এটি একটি সুপরিচিত প্রবাদ। এর অন্তর্নিহিত অর্থ হলো, একটি সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামীর উচিত স্ত্রীর ছোটখাটো অভিযোগ বা কটু কথা এড়িয়ে যাওয়া (যেন সে বধির) এবং স্ত্রীর উচিত স্বামীর ছোটখাটো ভুলত্রুটি না দেখা (যেন সে অন্ধ)।
⇒ তাই শূন্যস্থানে সঠিক শব্দটি হবে blind
i
ব্যাখ্যা (Explanation):
উক্ত বিখ্যাত পঙ্‌ক্তিগুলো Thomas Gray রচিত 'Elegy Written in a Country Churchyard' কবিতা থেকে নেওয়া হয়েছে।
- এটি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একটি 'Elegy' বা শোকগাঁথা।
- এই কবিতায় কবি গ্রামের সাধারণ গির্জার কবরস্থানে শায়িত অজ্ঞাত, দরিদ্র ও অবহেলিত মানুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
i
ব্যাখ্যা (Explanation):
- 'Thus conscience does make cowards of us all' উক্তিটি William Shakespeare-এর বিখ্যাত ট্র্যাজেডি নাটক 'Hamlet' থেকে নেওয়া হয়েছে।
- এটি নাটকের প্রধান চরিত্র প্রিন্স হ্যামলেটের বিখ্যাত 'To be, or not to be' স্বগতোক্তি (Soliloquy)-এর একটি অংশ।
- নাটকের তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্যে (Act 3, Scene 1) এই সংলাপটি দেখা যায়, যেখানে হ্যামলেট জীবন ও মৃত্যুর অন্তর্দ্বন্দ্ব নিয়ে তার মানসিক যন্ত্রণা প্রকাশ করেছেন।
i
ব্যাখ্যা (Explanation):
- 'Poetry is an imitation of action' উক্তিটি বিখ্যাত গ্রিক দার্শনিক Aristotle (অ্যারিস্টটল)-এর।
- তিনি তার সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ 'Poetics'-এ এই মতবাদ প্রদান করেন।
- অ্যারিস্টটলের মতে, ট্র্যাজেডি বা কাব্য হলো মানুষের গম্ভীর ও মহৎ কাজের অনুকরণ।
- অতিরিক্ত তথ্য: অ্যারিস্টটলকে 'রাষ্ট্রবিজ্ঞানের জনক' এবং 'জীববিজ্ঞানের জনক' বলা হয়। তার শিক্ষক ছিলেন প্লেটো এবং প্লেটোর শিক্ষক ছিলেন সক্রেটিস।
i
ব্যাখ্যা (Explanation):
- 'Our sweetest songs are those that tell of saddest thought' উক্তিটি রোমান্টিক যুগের বিখ্যাত কবি P. B. Shelley-এর।
- এই বিখ্যাত পঙ্‌ক্তিটি তার 'Ode to a Skylark' কবিতা থেকে নেওয়া হয়েছে।
- P. B. Shelley সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য:
- তাকে Revolutionary Poet বা Poet of Hope and Regeneration বলা হয়।
- 'The Necessity of Atheism' রচনার জন্য তাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল।
- তার বিখ্যাত কয়েকটি সাহিত্যকর্ম হলো: The Revolt of Islam, Prometheus Unbound, Adonais (Keats-এর মৃত্যু নিয়ে লেখা elegy) এবং Defense of Poetry।

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
- লাইনটি Robert Forst এর 'Stopping by Woods on a Snowy Evening.' নামক কবিতা থেকে নেয়া হয়েছে ।
- এটি লেখা হয়েছে ১৯২২ সালে ।
- প্রকাশিত হয় ১৯২৩ সালে।
- Robert forst একজন আমেরিকান কবি । তিনি একজন playwright ও ।
i
ব্যাখ্যা (Explanation):
- প্রশ্নোক্ত লাইন দুটি রোমান্টিক যুগের অন্যতম প্রধান কবি William Wordsworth-এর লেখা।
- পঙ্‌ক্তিগুলো তার বিখ্যাত কবিতা 'I Wandered Lonely As a Cloud' (যা 'The Daffodils' নামেও পরিচিত) থেকে নেওয়া হয়েছে।
- William Wordsworth-এর অন্যান্য বিখ্যাত সাহিত্যকর্ম: Lyrical Ballads, The Prelude, The Solitary Reaper, Tintern Abbey, Lucy Poems, Ode: Intimations of Immortality, Michael ইত্যাদি।
i
ব্যাখ্যা (Explanation):
"To be, or not to be, that is the question" হলো ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার William Shakespeare রচিত বিখ্যাত ট্র্যাজেডি নাটক 'Hamlet'-এর একটি অত্যন্ত জনপ্রিয় উক্তি।
এটি মূলত হ্যামলেটের একটি স্বগতোক্তি (Soliloquy), যার অর্থ হলো- বেঁচে থাকা ঠিক হবে, নাকি মরে যাওয়া। তাই শূন্যস্থানে question বসবে।
i
ব্যাখ্যা (Explanation):
'Child is the father of man' বিখ্যাত এই লাইনটি ইংরেজি সাহিত্যের Romantic যুগের কবি William Wordsworth-এর লেখা 'My Heart Leaps Up' (যার অপর নাম 'My Heart Leaps up When I Behold') কবিতা থেকে নেওয়া হয়েছে।

William Wordsworth সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
• তাঁকে Poet of Nature, Lake Poet এবং The Founder of Romantic Era বলা হয়।
• তাঁর লেখা অন্যান্য উল্লেখযোগ্য কবিতাগুলো হলো: The Solitary Reaper, Tintern Abbey, Ode to Duty, Ode: Intimations of Immortality, To The Cuckoo ইত্যাদি।
i
ব্যাখ্যা (Explanation):
⇒ "Man is by nature a political animal" (মানুষ স্বভাবতই রাজনৈতিক জীব) — এই কালজয়ী ও বিখ্যাত উক্তিটি করেছেন প্রাচীন গ্রিসের প্রখ্যাত দার্শনিক অ্যারিস্টটল (Aristotle)
⇒ তিনি তাঁর বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক গ্রন্থ 'Politics'-এ এই উক্তিটি করেছিলেন।
⇒ ইংরেজি বাক্যে ব্যবহৃত 'political' শব্দটি প্রাচীন গ্রিক শব্দ 'Polis' (যার অর্থ নগর-রাষ্ট্র বা city-state) থেকে এসেছে। আর 'animal' বলতে এখানে বন্য প্রাণী না বুঝিয়ে 'জীব' বা সত্তাকে বোঝানো হয়েছে।
⇒ অ্যারিস্টটলের মতে, মানুষ প্রাকৃতিকভাবেই সমাজবদ্ধ জীব। মানুষ তার দৈনন্দিন প্রয়োজন মেটানো এবং সুন্দরভাবে বেঁচে থাকার তাগিদেই সমাজ বা রাষ্ট্র গঠন করে।
⇒ তিনি আরও বলেছেন, যে ব্যক্তি সমাজে বা রাষ্ট্রে বাস করে না বা যার সমাজের প্রয়োজন নেই, সে হয় কোনো 'পশু' (Beast) অথবা 'দেবতা' (God)।
⇒ যেহেতু সমাজ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না এবং সমাজ পরিচালনার জন্য নির্দিষ্ট শাসন ও নীতির প্রয়োজন হয়, তাই মানুষকে তিনি 'রাজনৈতিক জীব' হিসেবে আখ্যায়িত করেছেন।
⇒ অন্যান্য অপশনগুলোর ব্যাপারে সাধারণ জ্ঞান হিসেবে জেনে রাখা ভালো: প্লেটো (Plato) হলেন অ্যারিস্টটলের শিক্ষক এবং সক্রেটিস (Socrates) হলেন প্লেটোর শিক্ষক। অন্যদিকে, দান্তে (Dante) হলেন মধ্যযুগের একজন বিখ্যাত ইতালীয় কবি, যিনি 'Divine Comedy' মহাকাব্যের জন্য পরিচিত।
i
ব্যাখ্যা (Explanation):
"One swallow does not make a summer" হলো একটি সুপরিচিত ইংরেজি প্রবাদ।
• এর বাংলা ভাবার্থ হলো: এক মাঘে শীত যায় না
• অর্থাৎ, কোনো একটি মাত্র ভালো ঘটনা ঘটার মানেই এই নয় যে সবকিছু ঠিক হয়ে গেছে বা ভবিষ্যতেও সবসময় ভালো কিছু ঘটবে। প্রবাদটি সম্পূর্ণ করতে শূন্যস্থানে summer বসবে।
i
ব্যাখ্যা (Explanation):
ইংরেজিতে একটি অত্যন্ত পরিচিত প্রবাদ হলো- "Handsome is that handsome does"
• এর অর্থ হলো, মানুষের বাহ্যিক সৌন্দর্যের চেয়ে তার সুন্দর কাজ বা গুণাবলি বেশি গুরুত্বপূর্ণ।
• অর্থাৎ, যে সুন্দর কাজ করে, সে-ই প্রকৃত সুন্দর। প্রবাদটির শেষ শব্দ হিসেবে তাই does বসবে।
i
ব্যাখ্যা (Explanation):
"No news is good news" হলো একটি সুপরিচিত ইংরেজি প্রবাদ।
• এর অর্থ হলো- যখন কোনো কিছু সম্পর্কে কোনো খারাপ খবর না পাওয়া যায়, তখন ধরে নিতে হয় যে সব কিছু ঠিকঠাক আছে বা খারাপ কিছু ঘটেনি (without information to the contrary you can assume that all is well)।
• সুতরাং, প্রদত্ত অপশনগুলোর মধ্যে এর সঠিক অর্থ প্রকাশ করে- It is likely that nothing bad has happened
i
ব্যাখ্যা (Explanation):
এটি একটি বিখ্যাত ইংরেজি প্রবাদ, যার অর্থ "যারা বেশি কথা বলে, তারা বড় কাজ করতে পারে না"।
- বাক্যের গঠন অনুযায়ী, Subject হিসেবে are verb এর পূর্বে একটি Plural Noun প্রয়োজন।
- Talkers শব্দটি 'talker' (যে কথা বলে) এর plural form, যা এখানে সঠিক।
- Talkative একটি adjective, talker একটি singular noun এবং talks verb হওয়ায় এগুলো ভুল।
- সুতরাং, শূন্যস্থানে talkers বসবে, যার সম্পূর্ণ অর্থ দাঁড়ায় "বড় বাচালরা কখনো বড় কর্মী হয় না"।
i
ব্যাখ্যা (Explanation):
এটি William Shakespeare এর বিখ্যাত ট্র্যাজেডি Othello থেকে নেওয়া একটি প্রশ্ন।
- নাটকে Othello তার স্ত্রী Desdemona-কে ভালোবাসার নিদর্শন (token of love) হিসেবে একটি Handkerchief (রুমাল) উপহার দিয়েছিলেন।
- এই রুমালটির উপর স্ট্রবেরির নকশা করা ছিল এবং এটি নাটকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে কাজ করে, যা পরবর্তীতে ষড়যন্ত্র ও ট্র্যাজেডির মূল কারণ হয়ে দাঁড়ায়।
- সুতরাং, সঠিক উত্তর Handkerchief

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
Night owl একটি Metaphorical Idiom, যার অর্থ নিশাচর বা যে ব্যক্তি অনেক রাত পর্যন্ত জেগে থাকতে পছন্দ করে।
- বাক্যে বলা হয়েছে Cassandra একজন night owl, অর্থাৎ সে দেরি করে ঘুমায় এবং স্বাভাবিকভাবেই সকালে দেরি করে ঘুম থেকে ওঠে।
- অপশনগুলোর মধ্যে 7 a.m (সকাল ৭টা) অনেক সকাল এবং 7 p.m বা 11 p.m (সন্ধ্যা/রাত) ঘুম থেকে ওঠার জন্য অস্বাভাবিক সময়।
- তাই একজন রাত জাগা মানুষের জন্য 11 a.m (সকাল ১১টা) তে ঘুম থেকে জেগে ওঠা সবচেয়ে বেশি যুক্তিসঙ্গত।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0