সরাসরি মূল কন্টেন্টে যান

Sentence

৪০৭ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
If + negative clause যুক্ত Complex sentence-কে Compound করতে or বসে ।
নিয়ম:
- If you do not উঠে মূল Verb দিয়ে Imperative বাক্য শুরু হয় ।
- দুটি অংশ or দিয়ে যুক্ত হয় ।
তাই সঠিক Compound রূপ: Work hard or you will fail ।
ব্যাখ্যা (Explanation)
Simple sentence-এ Present Participle (Closing the door) থাকলে, Compound করার সময় 'and' যুক্ত করে দুটি স্বাধীন বাক্য তৈরি করতে হয়।
- ১ম কাজ: She closed the door
- ২য় কাজ: went out
উভয় কাজের Subject 'she' এক হওয়ায় এবং 'and' দিয়ে যুক্ত হয়ে সঠিক উত্তরটি হবে: She closed the door and went out.
ব্যাখ্যা (Explanation)
Complex বাক্যে Since দিয়ে কারণ বোঝালে Simple করার সময় Because of বসে ।
- Since + Subject + verb-এর বদলে Because of + possessive (his) + Noun (illness) ব্যবহৃত হয় ।
- Simple বাক্যে একটিমাত্র finite verb থাকে। তাই সঠিক উত্তর: Because of his illness, he could not attend the meeting.
ব্যাখ্যা (Explanation)
Simple sentence-এ একটিমাত্র subject ও একটি finite verb থাকে ।
এখানে returned হলো একমাত্র finite verb এবং 'The sun having set' হলো nominative absolute (non-finite phrase) ।
বাক্যটি ইতিমধ্যেই simple sentence, তাই অপশন 2-ই সঠিক উত্তর ।
ব্যাখ্যা (Explanation)
Simple বাক্যে Besides + verb-ing থাকলে Compound করার সময় not only ... but also বসে ।
এখানে শিক্ষক হওয়ার পাশাপাশি লেখক হওয়া বোঝাচ্ছে।
নিয়ম:
- প্রথম গুণের পূর্বে not only বসে।
- দ্বিতীয় গুণের পূর্বে but also বসে।
তাই সঠিক বাক্য: He is not only a teacher but also a writer.
ব্যাখ্যা (Explanation)
Complex বাক্যে উদ্দেশ্য বোঝাতে so that থাকলে Simple করার সময় to + verb (infinitive) বসে।
- Complex: ...so that he could pass...
- Simple: ...to pass...
সুতরাং, so that he could pass-এর পরিবর্তে to pass বসিয়ে Simple sentence গঠন করায় Option 2 সঠিক।
ব্যাখ্যা (Explanation)
এখানে প্রতিটি বাক্যে "like" শব্দটির ব্যবহার বিশ্লেষণ করা যাক:

A) I like eggs: এখানে "like" একটি verb (ক্রিয়া) যার অর্থ পছন্দ করা।
B) He climbs like a monkey: এখানে "like" একটি preposition, যা তুলনা করতে ব্যবহৃত হয়েছে (বানরের মতো)।
C) You will never get a like from him: এখানে "like" শব্দটির আগে article "a" বসেছে। Article সাধারণত noun-এর আগে বসে। এই বাক্যে "like" বলতে একটি 'পছন্দ' বা 'সম্মতি' (বিশেষত সোশ্যাল মিডিয়ার পরিপ্রেক্ষিতে) বোঝানো হচ্ছে, যা একটি noun (বিশেষ্য)।
D) They are both very like: এখানে "like" একটি adjective (বিশেষণ) যার অর্থ 'সদৃশ' বা 'একই রকম'।

সুতরাং, শুধুমাত্র তৃতীয় বাক্যটিতে "like" noun হিসেবে ব্যবহৃত হয়েছে।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
একটি Noun clause হলো এক ধরণের নির্ভরশীল বাক্য (dependent clause) যা একটি বাক্যে Noun-এর মতো কাজ করে। এটি একটি Noun বা Pronoun-এর স্থানে বসে Subject, Object, Complement, অথবা Preposition-এর Object হিসেবে কাজ করতে পারে।

এই বাক্যে: "That he is a rogue is well-known to all."
"That he is a rogue" অংশটি সম্পূর্ণ বাক্যটির Subject হিসেবে কাজ করছে।
আমরা এই Noun clause-টিকে একটি Noun দিয়ে প্রতিস্থাপন করতে পারি, যেমন: "His roguishness is well-known to all" অথবা "The fact is well-known to all।"
এতে একটি Subject ("he") এবং একটি Finite Verb ("is") আছে, যা একে একটি clause করে তোলে।
এটি "that" দিয়ে শুরু হয়েছে, যা Noun clauses-এর একটি সাধারণ সূচক।
ব্যাখ্যা (Explanation)
'ড. শহীদুল্লাহ একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন'- এর সঠিক ইংরেজি অনুবাদ হলো Dr. Shahidullah was a man of letters.
- Man of letters একটি ইংরেজি idiom, যার অর্থ হলো পণ্ডিত ব্যক্তি, সাহিত্যিক বা বিদ্যানুরাগী ব্যক্তি।
- আক্ষরিক অনুবাদ (যেমন: scholarly man বা pandit person) করার চেয়ে idiomatic expression ব্যবহার করা ইংরেজিতে অধিক মানসম্মত ও স্বাভাবিক।
- ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন একজন বিখ্যাত ভাষাতত্ত্ববিদ ও পণ্ডিত, তাই তাঁর ক্ষেত্রে 'a man of letters' ফ্রেজটি সম্পূর্ণ উপযুক্ত।
ব্যাখ্যা (Explanation)
- যখন কোনো বাক্য "Only then" দিয়ে শুরু হয়, তখন এটি একটি inversion এর নিয়ম অনুসরণ করে। এই ক্ষেত্রে auxiliary verb (সাহায্যকারী ক্রিয়া) subject এর আগে বসে।
নিয়ম:
- "Only then" + auxiliary verb + subject + main verb
- এখানে: "Only then" + "did" + "I" + "realize"
- সঠিক উত্তর: Only then did I realize the truth about his plan.
ব্যাখ্যা (Explanation)
- Simple Sentence or Complex Sentence কে Compound Sentence এ রূপান্তরিত করতে প্রয়োজন অনুযায়ী not only, but also, and, but, or ইত্যাদি Conjunction দ্বারা দুটো Independent Clause কে যুক্ত করতে ব্যবহৃত হয় ৷
Complex Sentenc: As the sun set, the temperature dropped sharply.
Compound Sentence: The sun set and the temperature dropped sharply.
ব্যাখ্যা (Explanation)
 Perfect Participle যুক্ত Simple Sentence কে Compound Sentence এ পরিবর্তনের নিয়ম:
- প্রথমে Subject বসে,
- Perfect Participle এর past Perfect form বসে,
- and বসে,
- বাকী অংশ বসে।

Simple: Having forgotten him, I went out.
Compound: I had forgotten him and went out.

Simple: Having learnt the lesson, they paid him.
Compound: They had learnt the lesson and paid him.

Simple: Having prepared the meal, she set the table.
Compound: She had prepared the meal and set the table.
Job Solutions বিসিএস
ব্যাখ্যা (Explanation)
- একটি paragraph এর মূলত তিনটি অংশ ।
- Topic sentence , Supporting sentence , Closing sentence .
- Topic Sentence paragraph এর main idea কে summarize করে উপস্থাপন করে।
- Paragraph এর প্রথম বাক্যই Topic Sentence হয়ে থাকে।
ব্যাখ্যা (Explanation)
- একটি compound sentence হল এমন একটি বাক্য যা দুটি বা ততোধিক independent clauses (স্বাধীন উপবাক্য) দ্বারা গঠিত হয়, যেগুলো coordinating conjunction (যেমন: and, but, or, so, yet, for, nor) দিয়ে যুক্ত থাকে।
- Independent clause মানে এমন উপবাক্য যা নিজে নিজেই একটি পূর্ণ বাক্য হতে পারে — এতে subject ও verb দুটোই থাকে এবং তা অন্য কোনো বাক্যের উপর নির্ভর করে না।

- তাই, যদি একটি sentence কে compound বলতে চাই, তবে কমপক্ষে দুটি independent clauses থাকা আবশ্যক। একটিমাত্র independent clause থাকলে সেটা simple sentence হবে, compound নয়।

উদাহরণ:
She wanted to go for a walk, but it started raining.

→ এখানে দুটি independent clauses আছে:
1. She wanted to go for a walk.
2. It started raining.
→ দুটো clause "but" দ্বারা যুক্ত হয়েছে। তাই এটি compound sentence।
ব্যাখ্যা (Explanation)
- Scientific writing-এ মূলত তথ্য, পর্যবেক্ষণ, ব্যাখ্যা এবং যুক্তি উপস্থাপন করা হয়। এসব প্রকাশ করার জন্য assertive sentence সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, কারণ এ ধরনের বাক্যে কোন কিছু বর্ণনা, ঘোষণা বা ব্যাখ্যা করা হয় যা বৈজ্ঞানিক লেখালেখির মূল উদ্দেশ্য।
- Assertive sentence:
যে বাক্য সাধারণভাবে কোনো ঘটনা, তথ্য বা অবস্থা সম্পর্কে কিছু বলছে বা জানাচ্ছে, তাকে assertive sentence বলা হয়।
এটি হয় positive (affirmative) বা negative হতে পারে।

উদাহরণ:
Water boils at 100 degrees Celsius.
→ এটি একটি assertive sentence, যেখানে একটি বৈজ্ঞানিক তথ্য বলা হয়েছে।

অন্যদিকে:
Imperative – আদেশ বা অনুরোধ বোঝায় (যেমন: Please close the door.)
Exclamatory – বিস্ময় বা আবেগ প্রকাশ করে (যেমন: What a surprise!)
Optative – প্রার্থনা, ইচ্ছা বা শুভকামনা বোঝায় (যেমন: May you live long.)
ব্যাখ্যা (Explanation)
- Imperative sentence হলো সেই ধরনের বাক্য যা অনুরোধ, আদেশ, বা পরামর্শ দেয়। এতে সাধারণত কোনো ব্যক্তির কাছে কিছু করার জন্য নির্দেশ বা অনুরোধ করা হয়। এই বাক্যে subject সাধারণত উল্লিখিত হয় না, উহ্য থাকে।

Example:
- Make sure to finish the project by tomorrow. (পরামর্শ)
- Please close the door. (অনুরোধ)
- Stop talking. (আদেশ)

অন্যদিকে:
Optative – প্রার্থনা বা শুভকামনা প্রকাশ করে (যেমন: May you succeed in your exams.)
Interrogative – প্রশ্ন করা হয় (যেমন: What is your name?)
Assertive – একটি ঘটনার বা অবস্থার বর্ণনা (যেমন: She is a doctor.)
ব্যাখ্যা (Explanation)
Correct answer: A) Imperative sentence (আদেশমূলক বা নির্দেশসূচক বাক্য)

Explanation:
"Come with me" একটি আদেশ বা অনুরোধ বোঝাচ্ছে, যেখানে বক্তা কাউকে তার সঙ্গে যেতে বলছে। এই ধরনের বাক্যকে imperative sentence বলা হয়, কারণ এতে নির্দেশ, অনুরোধ, উপদেশ বা আদেশ প্রকাশ পায়।

অন্যদিকে,
Interrogative sentence – প্রশ্নবোধক বাক্য (যেমন: Are you coming?)
Assertive sentence – বিবৃতিমূলক বাক্য (যেমন: I am going home.)
Exclamatory sentence – বিস্ময়সূচক বাক্য (যেমন: What a beautiful day!)

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
Complex Sentence এর বৈশিষ্ট্য:

- একটি independent clause এবং অন্তত একটি dependent clause থাকতে হবে।
- Subordinating conjunction (যেমন: although, because, when) দ্বারা clauses গুলি যুক্ত থাকে।

- "Although it was raining, we went for a walk" বাক্যটি একটি complex sentence
কারণ:
- এর একটি dependent clause: "Although it was raining"
- একটি independent clause: "we went for a walk"
- Subordinating conjunction "although" দ্বারা যুক্ত
ব্যাখ্যা (Explanation)
- যে বাক্য দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ বোঝায় তাকে imperative sentence বলে।
- এ ধরনের বাক্য সাধারণত verb দিয়ে শুরু হয়।
যেমন:
Go there at once.
Turn off the lights before you leave.

ব্যাখ্যা (Explanation)
- যে বাক্যে কেবল একটি Clause থাকে, তাকে Simple Sentence বলে।

- যে বাক্য দ্বারা কোন বিবৃতি বা বর্ণনা দেওয়া হয় তাঁকে Assertive sentence বলে।

- Negative sentence দিয়ে সাধারণত না বোধক বাক্য বোঝানো হয়।
ব্যাখ্যা (Explanation)
যে sentence এ একটি principal clause এবং একাধিক subordinate clause - who, which, where, though, if, as, because, until, so that ইত্যাদি দ্বারা যুক্ত হয় তাকে complex sentence বলে ।
যেমন - 
The boy who is industrious will shine in life.
If he helps us, we shall win.
ব্যাখ্যা (Explanation)
- a) Assertive sentence: এটি সাধারণত তথ্য বা মতামত প্রকাশ করে। এটি কোনো নির্দেশ বা আদেশ দেয় না।
উদাহরণ: "The cat is sleeping."

- b) Imperative sentence: এটি নির্দেশ বা আদেশ দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এটি অন্যদের কিছু করতে বলে, তাই এটি "bossy" হিসেবে পরিচিত।
উদাহরণ: "Please sit down."

- c) Interrogative sentence: এটি প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ব্যবহৃত হয়। এটি তথ্য চায়, আদেশ দেয় না।
উদাহরণ: "Are you coming?"

- d) Exclamatory sentence: এটি শক্তিশালী অনুভূতি বা আবেগ প্রকাশ করে। এটি আদেশ দেয় না।
উদাহরণ: "What a wonderful surprise!"

এখন, প্রশ্নে বলা হয়েছে যে আমরা এমন একটি sentence খুঁজছি যা:
1. Known for its power to command
2. Has a secret identity as the "bossy" sentence

এই দুটি বৈশিষ্ট্য সবচেয়ে ভালভাবে match করে imperative sentence এর সাথে। কারণ imperative sentences নির্দেশ বা আদেশ দেয়, যা তাদেরকে "bossy" করে তোলে।

সুতরাং, সঠিক উত্তর হল: b) Imperative sentence
ব্যাখ্যা (Explanation)
প্রদত্ত বাক্যটি একটি সাধারণ বিবৃতি প্রদান করছে এবং এতে কোনো নেতিবাচক শব্দ (যেমন: no, not) নেই।
- যে বাক্য দ্বারা কোনো কিছু স্বীকার করা বা হ্যাঁ-বোধক অর্থ প্রকাশ করা হয়, তাকে Affirmative Sentence বলে।
- যদিও বাক্যটি Assertive, কিন্তু অপশনে Affirmative থাকায় এটিই সবচেয়ে নির্দিষ্ট এবং সঠিক উত্তর।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- সাধারণত যে বাক্য verb দিয়ে শুরু হয় তাকে Imperative Sentence বলে।

- আর Imperative Sentence দ্বারা আদেশ, নির্দেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি প্রকাশ পায় ।

- যা প্রদত্ত বাক্য Don't make a noise (শব্দ করবেন না) তে যথাযথ ব্যবহার হয়েছে।
ব্যাখ্যা (Explanation)
Exclamatory sentenceটি কয়েকভাবে গঠিত হয়। 
1. Exclamatory word + (!) + Assertive sentence যেমন : Hurray! we have won the game.
2. How + adjective + noun/pronoun + verb + (!) যেমন : How beautiful the garden is!
3. What + a/an + adjective + noun + pronoun + verb + (!)
যেমন : What a crowed place this is!
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
যে বাক্য দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ বোঝায় তাকে imperative sentence বলে।
-এ ধরনের বাক্য সাধারণত verb দিয়ে শুরু হয়।
যেমন:
-Let's go for a walk.
-Shut up!
-Close the door.
ব্যাখ্যা (Explanation)
- Complex sentence গঠিত হয় Principal clause এবং এক বা একাধিক Sub-ordinate clause এর সমন্বয়ে।
- "All that glitters is not gold" একটি complex sentence কারণ এতে একটি principal clause এবং একটি subordinate clause আছে।
- আলোচ্য বাক্যে ‘that glitters’ হলো Sub-ordinate clause।

Complex sentence গঠনের আরও কিছু উদাহরণ:
- After I finished my homework, I watched a movie.
- Although I studied hard, I didn't get a good grade on the test.

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
- যে Sentence দ্বারা কোন কিছুর বর্ননা বা বিবৃতি প্রকাশ করে তাকে Assertive sentence বলে।
- Everyone should read this attentively - এই বাক্যটি হচ্ছে assertive sentence.
- কারণ এর দ্বারা কিভাবে পড়া উচিত তার বর্ণনা দেয়া বোঝাচ্ছে।

অন্য অপশন গুলোর মধ্যে -
- Read attentively এবং Do the work - বাক্য দুটি হচ্ছে imperative sentence.
- Shouldn't you read attentively? বাক্যটি হচ্ছে  Interrogative Sentence.
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।