বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ দফা দাবি কত সালে কোথায় পেশ করেন?

A ১৯৬৯ সালে করাচিতে

B ১৯৬৮ সালে পাঞ্জাবে

C ১৯৬৬ সালে লাহোরে

D ১৯৬৭ সালে কোয়েটায়

Solution

Correct Answer: Option C

- পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্নে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ‘ছয় দফা’ দাবি পেশ করেন।
- পরবর্তীতে ২৩ মার্চ ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ‘ছয় দফা’ ঘোষণা করা হয়।
- ছয় দফা' বাঙালি জাতির মুক্তির সনদ (ম্যাগনাকার্টা) হিসেবে পরিচিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'ছয় দফা’ দাবিকে ‘পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি' বলে অভিহিত করেন।

‘ছয় দফা'র দাবিসমূহ হলো:
১. শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি নির্ধারণ।
২. কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা।
৩. স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থার প্রচলন।
৪. বৈদেশিক বাণিজ্য।
৫. রাজস্ব, কর ও শুল্ক বিষয়ক ক্ষমতা।
৬. আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা- সামরিক বাহিনী গঠনের ক্ষমতা।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৩২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ
সমার্থক ও বিপরীতার্থক শব্দ
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা – ১২
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়)- হিসাববিজ্ঞান
টপিকসঃ
করবিধি (Taxation)
১২ মে, ২০২৬ থেকে পরীক্ষা শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions