সরাসরি মূল কন্টেন্টে যান

বস্ত্র অধিদপ্তর (অফিস সহায়ক) - ১৯.০১.২০২৪

৭০ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
- ক্যাঙ্গারু এক ধরনের প্রাণী, যা শুধু অস্ট্রেলিয়াতে পাওয়া যায়।
- এটি দেশটির জাতীয় প্রাণী।
- সারা বিশ্বে অস্ট্রেলিয়া পরিচিত ক্যাঙ্গারুর দেশ নামে।
ব্যাখ্যা (Explanation)
- ৪ ডিসেম্বর, জাতীয় বস্ত্র দিবস।
- বস্ত্র ও তৈরি পোশাক খাতের টেকসই অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে ২০১৯ সালে সরকার ৪ ডিসেম্বরকে 'জাতীয় বস্ত্র দিবস' হিসেবে ঘোষণা করে।

গুরুত্বপূর্ণ কিছু দিবস:
- জাতীয় পাট দিবস : ৬ মার্চ
- জাতীয় গণহত্যা দিবস : ২৫ মার্চ
- জাতীয় সড়ক দুর্ঘটনা দিবস : ২২ অক্টোবর
- ন্যাশনাল পাবলিক সার্ভিস ডে : ২৩ জুলাই
- জাতীয় ইনকাম ট্যাক্স দিবস : ১৫ সেপ্টম্বর
- জাতীয় ট্যাক্স দিবস : ৩০ নভেম্বর
- জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস : ১২ ডিসেম্বর
ব্যাখ্যা (Explanation)
- সৌরজগতের মোট গ্রহ আটটি।
- এগুলো হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন।
- এদের মধ্যে বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ।
- একে গ্রহরাজ বলা হয়।
- এটি আয়তনে পৃথিবীর চেয়ে ১৩০০ গুণ বড়।
ব্যাখ্যা (Explanation)
- সমুদ্রে পানির গভীরতা মাপার একক- ফ্যাদম।
- ১ ফ্যাদম = ৬ ফুট বা ১.৮৩ মিটার।
- একজন পূর্ণবয়স্ক মানুষের দুই হাত প্রসারিত করলে এক হাতের মধ্যাঙ্গুলির প্রান্ত থেকে অন্য হাতের মধ্যাঙ্গুলির প্রান্ত পর্যন্ত এক ফ্যাদম ধরা হয়।
- সমুদ্রের গভীরতা নির্ণয় করার যন্ত্র হচ্ছে ফ্যাদোমিটার।

• ক্যালরিমিটার – তাপ পরিমাপক যন্ত্র।
• ক্রনোমিটার – সূক্ষ্ম সময় পরিমাপক যন্ত্র।
• রেইনগেজ – বৃষ্টি পরিমাপক যন্ত্র।
• অ্যানিমোমিটার – বাতাসের গতিবেগ পরিমাপক যন্ত্র।
• ফ্যাদোমিটার – সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্র।
• সেক্সট্যান্ট – গ্রহ-নক্ষত্রের উন্নতি পরিমাপক যন্ত্র।
• হাইগ্রোমিটার – বাতাসের আর্দ্রতা মাপক যন্ত্র।
• হাইড্রোমিটার – তরলের আপেক্ষিক গুরুত্ব/ঘনত্ব মাপক যন্ত্র।
• অলটিমিটার – বিমানের উচ্চতা মাপক যন্ত্র।
• স্পিডোমিটার – দ্রুতি পরিমাপক যন্ত্র।
• টেনসিওমিটার – তরলের পৃষ্ঠটান পরিমাপক যন্ত্র।
• রিক্টার স্কেল – ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্র।
• অ্যামিটার – বিদ্যুৎ প্রবাহ পরিমাপক যন্ত্র।
• ফনোগ্রাফ – শব্দ রেকর্ড করার জন্য ব্যবহৃত যন্ত্র।
• স্টেথোস্কোপ – হৃদপিণ্ড ও ফুসফুসের শব্দ নিরূপণ যন্ত্র।
ব্যাখ্যা (Explanation)
- চলন বিল বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বৃহৎ বিল।
- এটি নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনা জেলা জুড়ে বিস্তৃত।
- এটি মূলত অনেকগুলি ছোট বিলের সমষ্টি।
- সাতচল্লিশটি নদী ও অন্যান্য জলপথ চলন বিলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়।
- এটি বাংলাদেশের সর্ববৃহৎ বিল এবং সমৃদ্ধ জলাভূমি।

অন্যদিকে,
- সুন্দরবন ২১ মে, ১৯৯২ সালে 'রামসার সাইট' এবং ৬ ডিসেম্বর, ১৯৯৭ সালে ইউনেস্কোর ৭৯৮তম 'বিশ্ব ঐতিহ্য' স্থান হিসেবে স্বীকৃতি পায়।
- ১৯৮৫ সালে ইউনেস্কো পাহাড়পুর বৌদ্ধবিহার ও ষাট গম্বুজ মসজিদকে 'বিশ্ব ঐতিহ্য' হিসেবে ঘোষণা করে।
ব্যাখ্যা (Explanation)
দেশের উন্নয়নকে গতিশীল এবং উন্নয়নের চালেঞ্জসমুহ মোকাবিলা করতে সরকার ১০০ বছরের দীর্ঘ মেয়াদী একটি পরিকল্পনা হাতে নিয়েছে। এই মহাপরিকল্পনার নাম হচ্ছে বদ্বীপ পরিকল্পনা ২১০০।
- নেদারল্যান্ডসের ডেল্টা ব্যবস্থাপনার আলোকে সেই দেশের সহায়তায় বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি ) এটি প্রণয়ন করেছে। 
- বাংলাদেশ ব দ্বীপ পরিকল্পনা -২০২১ এর হটস্পট ছয়টি । 
যথা:
- উপকূলীয় অঞ্চল, 
- বরেন্দ্র ও খরাপ্রবণ অঞ্চল, 
- হাওড় ও আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল,
- পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, -
- নদী অঞ্চল ও মোহনা এবং 
- নগর এলাকা সমুহ ।
ব্যাখ্যা (Explanation)
- Sustainable Development Goals (SDGs) হলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যা Millennium Development Goals (MDGs) এর স্থলে প্রতিস্থাপন করা হয়।
- ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে "Transforming our world: The 2030 Agenda for Sustainable development' শিরোনামের একটি কর্মসূচি গৃহীত হয়, যা SDGs নামে পরিচিত।
- SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।

এসডিজির ১৭ লক্ষ্যসমূহ হলো: 
- প্রথম : দারিদ্র্য নির্মূল 
- দ্বিতীয় : ক্ষুধামুক্তি
- তৃতীয় : সুস্বাস্থ্য
- চতুর্থ : মানসম্মত শিক্ষা 
- পঞ্চম : লিঙ্গ সমতা 
- ষষ্ঠ : বিশুদ্ধ পানি ও স্যানিটেশন 
- সপ্তম : সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি 
- অষ্টম : কর্মসংস্থান ও অর্থনীতি 
- নবম : শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো 
- দশম : বৈষম্য হ্রাস
- একাদশ : টেকসই শহর ও জনগণ 
- দ্বাদশ : পরিমিত ভোগ ও উৎপাদন 
- ত্রয়োদশ : জলবায়ু বিষয়ে পদক্ষেপ 
- চতুর্দশ : সামুদ্রিক বাস্তুসংস্থান 
- পঞ্চদশ : স্থলভাগের জীবন 
- ষোড়শ : শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- সপ্তদশ : অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।
ব্যাখ্যা (Explanation)
- দেশের বিদ্যমান ভৌত অবকাঠামো উন্নয়নের জন্য সরকারি ও বেসরকারি খাতের অংশীদারিত্বমূলক উদ্যোগের নাম Public-Private Partnership (PPP)।
- পিপিপির অধীনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার ২০১০ সালে Public-Private Partnership Authority গঠন করে।
- ২০১৫ সালে বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) আইন তৈরি করে।
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর ।
- এটি অবস্থিত রাজশাহী জেলায় ।
- বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৯১০ সালে।

- বাংলাদেশের জাতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৯১৩ সালে । 

- মুক্তিযুদ্ধ জাদুঘর ১৯৯৬ সালের ২২ মার্চ প্রতিষ্ঠিত হয়।
- এটি বাংলাদেশের একমাত্র মুক্তিযুদ্ধ জাদুঘর।
- এটি ঢাকার এফ-১১/এ-বি, সিভিক সেক্টর, আগারগাঁওয়ে অবস্থিত।
- বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এই জাদুঘরের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
- পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্নে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ‘ছয় দফা’ দাবি পেশ করেন।
- পরবর্তীতে ২৩ মার্চ ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ‘ছয় দফা’ ঘোষণা করা হয়।
- ছয় দফা' বাঙালি জাতির মুক্তির সনদ (ম্যাগনাকার্টা) হিসেবে পরিচিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'ছয় দফা’ দাবিকে ‘পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি' বলে অভিহিত করেন।

‘ছয় দফা'র দাবিসমূহ হলো:
১. শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি নির্ধারণ।
২. কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা।
৩. স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থার প্রচলন।
৪. বৈদেশিক বাণিজ্য।
৫. রাজস্ব, কর ও শুল্ক বিষয়ক ক্ষমতা।
৬. আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা- সামরিক বাহিনী গঠনের ক্ষমতা।
ব্যাখ্যা (Explanation)
৮ কেজি চালের দাম ১৬৮ টাকা
১ কেজি চালের দাম ১৬৮/৮ টাকা
৫ কেজি চালের দাম (১৬৮ × ৫)/৮ টাকা
                        = ১০৫ টাকা 
ব্যাখ্যা (Explanation)
কোন সংখ্যার একক স্থানীয় অংক ০ বা ৫ হলে সংখ্যাটি ৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য।
.: অপশন অনুযায়ী ২২২৫, ৫ দ্বারা বিভাজ্য।
ব্যাখ্যা (Explanation)
যে ভগ্নাংশের হর ও লব উভয়ই পূর্ণ সংখ্যা তাকে সরল ভগ্নাংশ বলে।
ব্যাখ্যা (Explanation)
x + y = 4..................(1)
x - y = 2.................(2)

(1) + (2) ⇒
x + y + x - y = 4 + 2
2x = 6
x = 3

(1) ⇒
x + y = 4
3 + y = 4
y = 4 - 3
y = 1

x ও y এর মান যথাক্রমে 3, 1 
ব্যাখ্যা (Explanation)

দুইটি ভগ্নাংশ সমতুল্য (equivalent) হয়, যখন তাদের মান সমান হয়। আমরা ভগ্নাংশগুলোর গুণনফল বা ভাগফল দেখতে পারি।

১. ৭/১০ এবং ৩/১০:
এদের মান সমান নয়। ৭/১০ ≠ ৩/১০, কারণ ৭ > ৩।

২. ৩/১০ এবং ১৪/২০:
এ দুটি ভগ্নাংশ সমতুল্য কি না দেখতে, আমরা ১৪/২০ কে সরলীকৃত করি।
১৪/২০ = (১৪ ÷ ২) / (২০ ÷ ২) = ৭/১০
তাহলে, ৩/১০ ≠ ৭/১০, অর্থাৎ ৩/১০ এবং ১৪/২০ সমতুল্য নয়।

৩. ৭/১০ এবং ১৪/২০:
যেহেতু ১৪/২০ সরলীকৃত হলে ৭/১০ হয়, তাই ৭/১০ এবং ১৪/২০ সমতুল্য।

৪. ৩/১০ এবং ৯/২০:
এগুলোও সমতুল্য নয়, কারণ ৩/১০ ≠ ৯/২০।

অতএব, সঠিক উত্তর হলো: C) ৭/১০, ১৪/২০।

ব্যাখ্যা (Explanation)
দুইটি বিন্দুর মধ্যে দিয়ে একটি এবং কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়।
ব্যাখ্যা (Explanation)
(i) x = 2
(ii) 2x + 3y = 0
এখানে, (i) নং এ একটি অজ্ঞাত রাশি x এবং (ii) নং এ দুইটি অজ্ঞাত রাশি x ও y.

অতএব সমীকরণে কমপক্ষে একটি বীজগণিতীয় প্রতীক থাকে।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
বীজগণিতীয় রাশির যে যে অংশগুলো যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে ঐ অংশগুলোর প্রত্যেকটিকে রাশির পদ বলে।

2x + 3y = 0
এখানে, 2x ও 3y হলো দুইটি রাশির পদ।
ব্যাখ্যা (Explanation)
- সংখ্যারেখার বামদিকের সংখ্যাগুলোকে ঋণাত্মক সংখ্যা বলে এবং ডানদিকের সংখ্যাগুলোকে ধনাত্মক সংখ্যা বলে।
- যেমন, সংখ্যারেখায় -৩, -২, -১ ... ০ ... ১, ২, ৩ ... এভাবে বামদিকের সংখ্যাগুলো ঋণাত্মক এবং ডানদিকের সংখ্যাগুলো ধনাত্মক।
ব্যাখ্যা (Explanation)
১ ডজন = ১২টি। 

৫৪ টাকায় ডিম পাওয়া যায় = ১২টি
৪৫ টাকায় ডিম পাওয়া যায় = (১২ × ৪৫)/ ৫৪টি
                                 = ১০টি 
ব্যাখ্যা (Explanation)
আমরা জানি, ১ মিলিয়ন = ১০ লক্ষ।
তাহলে, ৫ মিলিয়ন = ৫ × ১০ = ৫০ লক্ষ।
ব্যাখ্যা (Explanation)

সংখ্যা ২৩,০০৫-এ, ৩ এর অবস্থান হলো হাজারের ঘরে।

স্থানীয় মান নির্ণয় করার জন্য সংখ্যাটি তার অবস্থান অনুযায়ী গুণ করা হয়:
৩ × ১০০০ = ৩০০০

অতএব, ৩ এর স্থানীয় মান হলো ৩০০০।

ব্যাখ্যা (Explanation)
a = b² ........... (i)
b = a² ........... (ii)

(i) - (ii) ⇒
a - b = b² - a²
⇒ a - b = -a² + b²
⇒ a - b = -(a² - b²)
⇒ (a - b) = -(a + b)(a - b)
⇒ 1 = -(a + b)
⇒ a + b + 1 = 0

সুতরাং, a + b + 1 = 0 সঠিক উত্তর।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
• আমরা জানি, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60°।
• সুতরাং একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে  উভয় পাশে 180° - 60° = 120° কোণ উৎপন্ন হয়।
• সুতরাং, বহিঃস্থ কোণ দুটির বিয়োগফল = 120° -  120° = 0° 
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ★ মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭   নতুন 

▶ লাইভ পরীক্ষা শুরু: ২২ নভেম্বর ২০২৬ (শেষ ১৭ ডিসেম্বর)। প্রতিদিন একটি পরীক্ষা, রাত ১২টা থেকে ১১:৫৯ পর্যন্ত যেকোনো সময় দেওয়া যাবে।
◆ মোট ২৮টি পরীক্ষা: ১৬টি বিষয়ভিত্তিক, ১০টি ফুল মডেল টেস্ট ও বিগত সালের এমবিবিএস প্রশ্নে হুবহু ২টি।
◆ ফুল মডেল টেস্টের মান বণ্টন: জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান ১৫। প্রতি ভুলে ০.২৫ নম্বর কাটা যাবে।
◆ প্যাকেজ: মাত্র ১৫০ টাকা, মেয়াদ ভর্তি পরীক্ষা পর্যন্ত। সাথে পুরো প্রশ্ন ব্যাংক ও মডেল টেস্ট।

➤ রুটিন: হোম → পিডিএফ → লাইভ পরীক্ষার রুটিন → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭
➤ পরীক্ষা: হোম → পরীক্ষার সেকশন → ভার্সিটি ও মেডিকেল প্রস্তুতি → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭
➤ প্যাকেজ কিনতে: হোম → পেমেন্ট → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭


 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।