দ্বিঘাহ সমীকরণের বাস্তব মূল সর্বোচ্চ কয়টি?
সমাধান
সঠিক উত্তর: Option C
একটি দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হলো ax² + bx + c = 0 (যেখানে a ≠ 0) ।
কোনো বীজগণিতীয় সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত বা পাওয়ার যত হয়, সমীকরণটির সর্বোচ্চ ততটি মূল বা বীজ থাকে ।
যেহেতু দ্বিঘাত সমীকরণে চলক x-এর সর্বোচ্চ ঘাত 2, তাই এর মোট মূলের সংখ্যা ২টি ।
দ্বিঘাত সমীকরণ সমাধানের সূত্রটি হলো x = (-b ± √(b² - 4ac)) / 2a ।
এখানে নিশ্চয়ক (b² - 4ac)-এর মানের উপর ভিত্তি করে মূলগুলোর প্রকৃতি নির্ধারিত হয় :
১. b² - 4ac > 0 হলে ২টি ভিন্ন বাস্তব মূল পাওয়া যায় ।
২. b² - 4ac = 0 হলে ২টি সমান বাস্তব মূল পাওয়া যায় ।
৩. b² - 4ac < 0 হলে কোনো বাস্তব মূল পাওয়া যায় না (মূলগুলো অবাস্তব বা জটিল হয়) ।
অতএব, একটি দ্বিঘাত সমীকরণের বাস্তব মূল সর্বোচ্চ ২টি হতে পারে ।
* সঠিক উত্তর: ২টি
সোর্সঃ খাইরুল বেসিক গণিত