যুব উন্নয়ন অধিদপ্তর (সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা) - ৩০.১২.২০২২ (81 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):

ঠোঁটের মধ্যকার ফাকের ব্যবধানের ভিত্তিতে বা ঠোটের উন্মুক্তির ভিত্তিতে বাংলা স্বরধ্বনিকে চারভাগে ভাগ করা যায়। যথা: সংবৃত, অর্ধ-সংবৃত, বিবৃত ও অর্ধ-বিবৃত।

i
ব্যাখ্যা (Explanation):
সর্বশেষ আপডেট (2026-04-01 14:41:18.861449):
- ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনার জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক লিওনেল মেসিকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ঐতিহ্যবাহী রাজকীয় পোশাক 'বিশত' (Bisht) পরিয়ে দেন।
- এটি একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক মুহূর্ত যা ২০২৬ সালের বর্তমান প্রেক্ষাপটেও ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় ঘটনা হিসেবে স্বীকৃত।
- বিশত হলো আরব অঞ্চলের একটি প্রাচীন এবং আভিজাত্যপূর্ণ পোশাক, যা সাধারণত রাজপরিবারের সদস্য, উচ্চপদস্থ ব্যক্তি বা বিশেষ অতিথিকে সম্মান জানাতে বিশেষ অনুষ্ঠানে পরিধান করা হয়।
- এই পোশাকটি সূক্ষ্ম কাপড় এবং খাঁটি সোনার সুতার কারুকাজে তৈরি করা হয়, যা মর্যাদা ও সম্মানের প্রতীক।
- মেসিকে বিশত পরানোকে কাতারি রাজপরিবারের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মানের প্রতীক হিসেবে দেখা হয়েছিল।
- ২০২৫ সালের ডিসেম্বরে, 'আরব বিশত' আনুষ্ঠানিকভাবে ইউনেস্কোর অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধি তালিকায় (Representative List of the Intangible Cultural Heritage of Humanity) অন্তর্ভুক্ত হয়।
- এটি কাতারসহ নয়টি আরব দেশের যৌথ প্রচেষ্টার ফল, যা বিশতের দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক গুরুত্ব এবং ঐতিহ্য সংরক্ষণে আরব বিশ্বের প্রতিশ্রুতিকে তুলে ধরে।
- ইউনেস্কোর এই স্বীকৃতি বিশতকে আরব সংস্কৃতির একটি সম্মিলিত প্রতীক হিসেবে চিহ্নিত করে, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে হস্তান্তরিত হয়ে আসছে।
i
ব্যাখ্যা (Explanation):
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট এর তথ্যমতে, বর্তমানে বিশ্বের মাত্র ৯টি দেশের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে। দেশগুলো হলো- রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, পাকিস্তান, ইসরাইল ও উত্তর কোরিয়া।
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলাদেশ সংবিধানের চতুর্দশ সংশোধনীতে সংবিধানের ৬৫(৩) নং অনুচ্ছেদে সংশোধন করে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের পূর্বের ৩০ টি থেকে ৪৫ টিতে উন্নীত করে তা ১০ বছরের জন্য সংরক্ষিত বিধান রাখা হয়। - - এবং ৩০ জুন ২০১১ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত নারী আসন ৫০ টি করা হয়।
i
ব্যাখ্যা (Explanation):
১৯৭০ সালের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় পরিষদের নির্বাচনে বিজয়ী সদস্যগণ ভারতের আগরতলায় একত্র হয়ে একটি সরকার গঠন করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্তে উপনীত হয়। এরই ধারাবাহিকতায় ১০ এপ্রিল, ১৯৭১ সালে মেহেপুরের বৈদ্যনাথতলায় (মুজিবনগর) স্বাধীন বাংলা অস্থায়ী সরকার গঠন করে। এ সরকার ১৭ এপ্রিল, ১৯৭১ শপথ গ্রহণ করে।
i
ব্যাখ্যা (Explanation):
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৮(১) এ জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা- এই নীতিসমূহ এবং তৎসহ এই নীতিসমূহ হতে উদ্ভূত এই ভাগে বর্ণিত অন্য সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলে পরিগণিত হবে।
i
ব্যাখ্যা (Explanation):
পাহাড়পুর (প্রত্নতাত্ত্বিক) নওগাঁ জেলা এবং বদলগাছী থানার অধীনস্থ পাহাড়পুর গ্রামে অবস্থিত বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন। ১৮৭৯ সালে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন। ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়।
i
ব্যাখ্যা (Explanation):
- পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্নে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ‘ছয় দফা’ দাবি পেশ করেন।
- পরবর্তীতে ২৩ মার্চ ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ‘ছয় দফা’ ঘোষণা করা হয়।
- ছয় দফা' বাঙালি জাতির মুক্তির সনদ (ম্যাগনাকার্টা) হিসেবে পরিচিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'ছয় দফা’ দাবিকে ‘পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি' বলে অভিহিত করেন।
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) বিভিন্ন সরকারি চাকুরি ও পদে নিয়োগদানের লক্ষ্যে ১৯৭২ সালে রাষ্ট্রপতির ৩৪ নম্বর আদেশবলে প্রতিষ্ঠিত একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সংবিধানের ১৩৭-১৪১ নং অনুচ্ছেদের ধারাবলে পরিচালিত হয়। এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধিভুক্ত একটি প্রতিষ্ঠান ।

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
সর্বশেষ আপডেট (2026-04-01 14:41:00.934071):
২০২৬ সালে উত্তর আমেরিকার তিনটি দেশ (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো) যৌথভাবে ২৩তম ফিফা বিশ্বকাপ ফুটবল আয়োজন করবে।
- এই বিশ্বকাপে প্রথমবারের মতো ৩২টির পরিবর্তে মোট ৪৮টি দেশ অংশগ্রহণ করবে।
- ফিফা কর্তৃক নির্ধারিত সূচি অনুযায়ী, টুর্নামেন্টটি ১১ জুন ২০২৬ তারিখে মেক্সিকো সিটির ঐতিহাসিক ‘এস্তাদিও অ্যাজটেকা’ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মাধ্যমে শুরু হবে।
- ১৬টি আয়োজক শহরে সর্বমোট রেকর্ড ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
- টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ম্যাচটি ১৯ জুলাই ২০২৬ তারিখে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে (ফিফা কর্তৃক নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম নামে পরিচিত) অনুষ্ঠিত হবে।
i
ব্যাখ্যা (Explanation):
শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সংসদে আইন পাসের মাধ্যমে ২০১৮ সালে ঢাকার সাভারে প্রতিষ্ঠা করা হয়। এটি ক্রীড়াবিদদের প্রশিক্ষণ প্রদান এবং গবেষণাকর্ম চালিয়ে থাকে।
i
ব্যাখ্যা (Explanation):
- ১৯ অক্টোবর ২০২৩ তারিখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে দেশের ৩৯টি জেলায় একযোগে ১৫০টি সেতু এবং ১৪টি ওভারপাস উদ্বোধন করেন।
- এটি বাংলাদেশের ইতিহাসে এক দিনে সর্বোচ্চ সংখ্যক সেতু উদ্বোধনের একটি অন্যতম বড় রেকর্ড হিসেবে বিবেচিত।
- উদ্বোধনকৃত ১৫০টি সেতুর সম্মিলিত দৈর্ঘ্য ছিল ৯,৪৫৪ মিটার
- একই অনুষ্ঠানে ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের ওপর দুটি বড় সেতু, কেওয়াটখালী সেতু (১,১০০ মিটার দীর্ঘ, ব্যয় প্রায় ৩,২৬৩.৬৩ কোটি টাকা) এবং রহমতপুর সেতু (১,৪৭1 মিটার দীর্ঘ, ব্যয় প্রায় ৩৫৮ কোটি টাকা)-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, যা ২০২৫ সালের জুনের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
- এর আগে ৭ নভেম্বর ২০২২ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ২৫টি জেলায় একযোগে ১০০টি সেতু উদ্বোধন করেছিলেন।
- ২০২৪ এবং ২০২৫ সালে অন্যান্য গুরুত্বপূর্ণ সেতু উদ্বোধন করা হলেও, যেমন - ১৮ মার্চ ২০২৫ তারিখে দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু এবং আগস্ট/সেপ্টেম্বর ২০২৫ এ তৃতীয় তিস্তা সেতু, তবে ১৯ অক্টোবর ২০২৩-এর ১৫০টি সেতু উদ্বোধনের মতো একক কর্মসূচিতে এত বেশি সংখ্যক সেতু আর উদ্বোধন করা হয়নি।
- ১৪ এপ্রিল, ২০২৬ তারিখ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৯ অক্টোবর ২০২৩ তারিখে অনুষ্ঠিত এই কর্মসূচিটিই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক এক দিনে সর্বোচ্চ সংখ্যক সেতু উদ্বোধনের রেকর্ড হিসেবে বিদ্যমান রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৬।
i
ব্যাখ্যা (Explanation):
- জ্ঞানভিত্তিক উদ্ভাবনী জাতি ও অর্থনীতি প্রতিষ্ঠায় সরকার ৭ এপ্রিল, ২০২২ সালে ডিজিটাল বাংলাদেশের নাম পরিবর্তন করে ‘স্মার্ট বাংলাদেশ' নামকরণ করে। 
- এটি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সভাপতি করে ২১ আগস্ট, ২০২২ সালে ৩০ সদস্যবিশিষ্ট ‘স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স' গঠিত হয়।
- ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ৪টি (স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি এবং স্মার্ট গভর্নমেন্ট) স্তম্ভের আলোকে রোডম্যাপ তৈরি করা হয়েছে।
i
ব্যাখ্যা (Explanation):
উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১.২৬ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রোরেলটি এমআরটি-৬ নামে পরিচিত। এটির মোট স্টেশন সংখ্যা ১৭টি। মেট্রোরেল প্রকল্পের কাজ শুরু হয় ২০১৬ সালে। ২৭ আগস্ট, ২০২১ সালে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের জন্য উদ্বোধন করা হয়। আর ২৮ ডিসেম্বর, ২০২২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরা (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার মেট্রোরেল লাইন উদ্বোধন করেন। কমলাপুর পর্যন্ত পুরো প্রকল্পটি শেষ হবে ২০২৫ সালে। মেট্রোরেল প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৩৩৪৭২ কোটি টাকা। ঢাকা মেট্রোরেলের নির্মাতা ও পরিচালনার দায়িত্বে আছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লি. (ডিএমটিসিএল)।
i
ব্যাখ্যা (Explanation):
সর্বশেষ আপডেট (2026-04-01 14:40:33.966207):
- ১০ম আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ মাস পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।
- এই আসরের যৌথ আয়োজক দেশ হলো ভারত ও শ্রীলঙ্কা
- এটি টি-২০ বিশ্বকাপের ১০ম সংস্করণ এবং এতে মোট ২০টি দল অংশগ্রহণ করেছে
- টুর্নামেন্টে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে ভারতের ৫টি এবং শ্রীলঙ্কার ৩টি ভেন্যু ব্যবহার করা হয়েছে।
- ভারত ২০২৪ সালের ৯ম আইসিসি টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল এবং ২০২৬ সালের আসরে তারা নিউজিল্যান্ডকে পরাজিত করে নিজেদের শিরোপা রক্ষা করে।
- এর মাধ্যমে ভারত প্রথম দল হিসেবে টানা দুটি টি-২০ বিশ্বকাপ জেতে, ঘরের মাঠে শিরোপা জেতা প্রথম দেশ হয় এবং তৃতীয়বারের মতো টি-২০ বিশ্বকাপ জেতে
- উল্লেখযোগ্য পারফর্মারদের মধ্যে ছিলেন সঞ্জু স্যামসন (ভারত) যিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন, শাহিবজাদা ফারহান (পাকিস্তান) সর্বাধিক ৩৮৩ রান সংগ্রহ করেন এবং যশপ্রীত বুমরাহ (ভারত) ও বরুণ চক্রবর্তী (ভারত) ১৪টি করে উইকেট নিয়ে সর্বাধিক উইকেট শিকারী হন।
- ভারত ও পাকিস্তানের মধ্যে একটি চুক্তির কারণে পাকিস্তান তাদের সকল গ্রুপ পর্বের ম্যাচ শ্রীলঙ্কার ভেন্যুগুলোতে খেলেছে।
i
ব্যাখ্যা (Explanation):
সর্বশেষ আপডেট (2026-04-01 14:40:11.398962):
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এবং আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের (ITC) ২০২৫ সালের তথ্য অনুযায়ী পোশাক রপ্তানি বাজারের বর্তমান চিত্র নিম্নরূপ:

- চীন: ২০২৫ সালে বৈশ্বিক পোশাক ও টেক্সটাইল রপ্তানিতে শীর্ষ অবস্থানে রয়েছে, যার আনুমানিক রপ্তানি মূল্য ছিল প্রায় ৩০৩ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৫ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) চীনের পোশাক ও টেক্সটাইল রপ্তানির পরিমাণ ছিল প্রায় ৩৮.১ বিলিয়ন মার্কিন ডলার।
- বাংলাদেশ: একক দেশ হিসেবে পোশাক ও টেক্সটাইল রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ। ২০২৫ সালে বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল রপ্তানির পরিমাণ ছিল প্রায় ৫৭.৭ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের পোশাক আমদানি ৫.৯৭% বৃদ্ধি পেয়ে ১৯৪১ কোটি ইউরোতে পৌঁছেছে। এছাড়াও, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ডেনিম রপ্তানি ৩৪% বেড়ে ৯৫৫.৭ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা যুক্তরাষ্ট্রের ডেনিম বাজারে বাংলাদেশকে শীর্ষ রপ্তানিকারক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
- ভিয়েতনাম: তৃতীয় অবস্থানে থাকা ভিয়েতনাম ২০২৫ সালে প্রায় ৪৮.৮ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক ও টেক্সটাইল পণ্য রপ্তানি করেছে। ২০২৫ সালের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) ভিয়েতনাম চীনকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে উঠে এসেছিল।
- ভারত: ২০২৫ সালে ভারত প্রায় ৪১-৪৪ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক ও টেক্সটাইল পণ্য রপ্তানি করে চতুর্থ অবস্থানে ছিল। তবে, ২০২৫ সালের নভেম্বরে ভারতের যুক্তরাষ্ট্র-ভিত্তিক টেক্সটাইল ও পোশাক রপ্তানি ৩১.৪% কমেছে, এবং ২০২৬ অর্থবছরে (FY2026) ভারতের পোশাক রপ্তানি ৬-৯% হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
- ২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মোট পোশাক আমদানিতে চীনের অংশীদারিত্ব ছিল ২৬৫৮ বিলিয়ন ইউরো এবং বাংলাদেশের অংশীদারিত্ব ছিল ১৯৪১ কোটি ইউরো।
i
ব্যাখ্যা (Explanation):
‘অসমাপ্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী' গ্রন্থ অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ১৯৪৯-১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে নির্মিত হয়েছে। চলচ্চিত্রটির পরিচালক নজরুল ইসলাম। ৩১ ডিসেম্বর, ২০২১ সালে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হয়।
i
ব্যাখ্যা (Explanation):
⇒ সাধারণ করদাতা - ৩ লক্ষ টাকা
⇒ মহিলা ও ৬৫ ঊর্ধ্ব নাগরিক করদাতা- ৩ লক্ষ ৫০ হাজার টাকা
⇒ প্রতিবন্ধী শ্রেণি করদাতা - ৪ লক্ষ ৫০ হাজার টাকা
⇒ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা - ৪ লক্ষ ৭৫ হাজার টাকা
i
ব্যাখ্যা (Explanation):
মুজিববর্ষ হলো বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালনের জন্য ঘোষিত বর্ষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ জানুয়ারি, ২০২০ সালে মুজিববর্ষ উদযাপনের ক্ষণগণনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। মুজিব বর্ষের সময়কাল ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত। কিন্তু করোনা ভাইরাসের কারণে ১৬ ডিসেম্বর, ২০২১ সাল পর্যন্ত বর্ধিত করা হয়। পরবর্তীতে আবার ৩১ মার্চ, ২০২২ সাল পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়।

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
বঙ্গবন্ধুর অর্থনৈতিক মুক্তির স্বপ্নপূরণ, ক্ষুধা- দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ জাতি গঠন এবং বাংলাদেশের আর্থ- সামাজিক অবস্থানকে দৃঢ় করে গড়ে তোলার জাতীয় কৌশলগত পরিকল্পনার নামই প্রেক্ষিত পরিকল্পনা তথা রূপকল্প ২০৪১। এটি প্রণয়ন করে জাতীয় অর্থনৈতিক কাউন্সিল (এনইসি)। এ প্রকল্পটির বাস্তবায়নের সময়কাল ২০২১-২০৪১। এ রূপকল্পের অন্যতম লক্ষ্য হলো ২০৩১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ-মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের পর উচ্চ আয়ের দেশে পরিণত করা।
i
ব্যাখ্যা (Explanation):
পদ্মা নদীর উপর নির্মিত হওয়া মাওয়া (মুন্সিগঞ্জ ) -জাজিরা প্রান্তে অবস্থিত 'পদ্মা সেতু '
- এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ৪ জুলাই ,২০০১ সালে এবং
- মূল কাজের উদ্বোধন করা হয় ২৫ জুন, ২০২২ সালে ।
- এর দৈর্ঘ্য ৬.১৫ কি মি এবং প্রস্থ ১৮.১০ মিটার ।
- এতে মোট পিলার আছে ৪২ টি এবং স্পেন আছে ৪১ টি ।
- এ সেতুর নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ।
i
ব্যাখ্যা (Explanation):
দেওয়া আছে,
    8x - 2=512
বা,8x - 2=83
বা,x-2=3
বা,x=5

i
ব্যাখ্যা (Explanation):
দেওয়া আছে,
৯টি সংখ্যার যোগফল ৫৩০
         
৫ টির গড় =৬২
 ৫ "    সমষ্টি=৫×৫৬
                   =২৮০

আবার ,

 শেষ ৫টির গড় =৬২
        ৫ টির সমষ্টি=৫×৬২=৩১০

অতএব,
 ১০ টির সমষ্টি =২৮০+৩১০=৫৯০
তাহলে ৫ম সংখ্যাটি ৫৯০-৫৩০=৬০
i
ব্যাখ্যা (Explanation):
আমরা জানি,
 ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল =৬a²
 ৪ মি দৈর্ঘ্য বিশিষ্ট "          "    =৬×(৪)²
                                      =৬×১৬
                                      =৯৬

i
ব্যাখ্যা (Explanation):
মনে করি,

ব্যাসার্ধ =r
পরিধি =২πr

প্রশ্নমতে,
      ২πr=১৫৪
বা,২r=১৫৪/π
বা,২r=১৫৪/(২২/৭)
বা,২r=(১৫৪⨯৭)/২২
বা, ব্যাস =৪৯
আমরা জানি,
 বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা

অতএব, বৃহত্তম জ্যা =৪৯ সে.মি.

i
ব্যাখ্যা (Explanation):
কোণ বা ত্রিভুজ যাই হোক না কেন অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা =90⁰

i
ব্যাখ্যা (Explanation):
দেওয়া আছে,
   3A=2B
বা,2B=3A
বা,B=3A/2

আবার,
  3B=5C
বা,3.3A/2=5C
বা,9A/2=5C
বা,C=9A/10

এবং
 4C=5D
বা,5D=4⨯9A/10
বা,5D=36A/10
বা,D=36A/50

A:B:C:D=A:3A/2 : 9A/10:36/50
            =1:3/2:9/10:36/50
             =50:75:45:36 [প্রতিটিকে ৫০ দ্বারা গুণ করে পাই]
i
ব্যাখ্যা (Explanation):
মনে করি , ক্রয়মূল্য -100 টাকা
অতএব ,20% লাভে বিক্রয় মূল্য =100+20=120 টাকা

ক্রয়মূল্যঃবিক্রয়মূল্য =100:120
                         =50:60
                          =5:6

i
ব্যাখ্যা (Explanation):
আমরা জানি ,
দুইটি কোণের সমষ্টি 180⁰ হলে
একে অপরটির সম্পূরক কোণ।
অতএব,
90⁰ -x⁰ এর সম্পূরক কোণ =180⁰ -(90⁰ -x⁰ )
                                    =180⁰ -90⁰+x⁰
                                    =90⁰ +x⁰

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
Q30.
i
ব্যাখ্যা (Explanation):
(√2)⁸ ×(∛2)⁹
=16×(2)¹/³⁺⁹
=16×(2)³
=16×8
=128
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0