একটি সমকোণী ত্রিভুজের সূক্ষকোণদ্বয়ের পার্থক্য ৬° হলে ক্ষুদ্রতম কোণের মান কত?
সমাধান
সঠিক উত্তর: Option C
আমরা জানি, সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ বা ৯০° এবং অপর সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি ৯০° ।
ধরি, ক্ষুদ্রতম কোণটি x এবং বৃহত্তম কোণটি x + ৬° ।
প্রশ্নমতে, x + (x + ৬°) = ৯০°
বা, ২x + ৬° = ৯০°
বা, ২x = ৯০° - ৬°
বা, ২x = ৮৪°
বা, x = ৮৪° ÷ ২
অতএব, x = ৪২°
সুতরাং, নির্ণেয় ক্ষুদ্রতম কোণের মান ৪২° ।
* শর্টকাট নিয়ম: সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি থেকে তাদের পার্থক্য বিয়োগ করে ২ দিয়ে ভাগ করলে ক্ষুদ্রতম কোণ পাওয়া যায় ।
ক্ষুদ্রতম কোণ = (৯০° - ৬°) ÷ ২ = ৮৪° ÷ ২ = ৪২° ।
* সঠিক উত্তর: অপশন 3: ৪২°
সোর্সঃ খাইরুল বেসিক গণিত