যে সামান্তরিকের ১টি কোণ সমকোণ তাকে কী বলে?
সমাধান
সঠিক উত্তর: Option D
সামান্তরিক হলো এমন একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল ।
কোনো সামান্তরিকের ১টি কোণ ৯০° (সমকোণ) হলে, সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হওয়ার ধর্ম অনুযায়ী তার বিপরীত কোণটিও ৯০° হয় ।
আবার, সামান্তরিকের দুটি সন্নহিত কোণের সমষ্টি ১৮০° হওয়ায়, বাকি কোণ দুটিও (১৮০° - ৯০° = ৯০°) সমকোণ হয়ে যায় ।
অর্থাৎ, সামান্তরিকটির প্রতিটি কোণই সমকোণ (৯০°)। যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ, তাকে আয়ত বা আয়তক্ষেত্র বলে ।
অপশনগুলোর সংক্ষিপ্ত পরিচিতি:
* রম্বস: যে সামান্তরিকের চারটি বাহু সমান কিন্তু কোনো কোণই সমকোণ নয়, তাকে রম্বস বলে ।
* ট্রাপিজিয়াম: যে চতুর্ভুজের কেবল এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাকে ট্রাপিজিয়াম বলে ।
* বর্গ: যে সামান্তরিকের চারটি বাহুই সমান এবং প্রতিটি কোণ সমকোণ, তাকে বর্গ বলে ।
* সঠিক উত্তর: আয়ত
সোর্সঃ খাইরুল বেসিক গণিত