ড. মুহাম্মদ ইউনুসের “সামাজিক ব্যবসা” (Social Business) মডেলটি মূলত কী লক্ষ্যে তৈরি?
A বিনিয়োগকারীর আর্থিক মুনাফা নিশ্চিত করা
B বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা পূরণ
C সামাজিক সমস্যার নৈতিক ও টেকসই সমাধান
D ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে সরকারি উন্নয়ন ব্যয়ের বিকল্প সৃষ্টি
Solution
Correct Answer: Option C
- ড. মুহাম্মদ ইউনুসের প্রবর্তিত “সামাজিক ব্যবসা” (Social Business) মডেলটি একটি অভিনব ও মানবিক ব্যবসায়িক ধারণা, যার মূল লক্ষ্য লাভ নয়, বরং সামাজিক সমস্যার নৈতিক ও টেকসই সমাধান। - এই ব্যবসার উদ্দেশ্য হলো সমাজের বাস্তব সমস্যাগুলো — যেমন দারিদ্র্য, অপুষ্টি, বেকারত্ব, স্বাস্থ্যসেবা ও শিক্ষা সংকট ইত্যাদির কার্যকর সমাধান খোঁজা।
সামাজিক ব্যবসায়: - বিনিয়োগকারী তার মূল পুঁজি ফেরত পান, তবে অতিরিক্ত কোনো লাভ গ্রহণ করেন না। - ব্যবসার আয় পুনরায় সেই সামাজিক লক্ষ্য পূরণের জন্যই ব্যবহৃত হয়। - এটি করুণা বা দানভিত্তিক নয়, বরং নিজে আয় করে টিকে থাকার মতো একটি স্বয়ংসম্পূর্ণ মডেল।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১১৯
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।