Solution
Correct Answer: Option C
অংশগ্রহণ: জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের সমান অংশগ্রহণ হচ্ছে সুশাসনের প্রধান বৈশিষ্ট্য। অংশগ্রহণ হলো মানবাধিকার। প্রতিনিধি নির্বাচনে সকল নাগরিকের সমান অংশগ্রহণ থাকবে। এক্ষেত্রে প্রতিনিধি নির্বাচনে কোনো কারণে জনগণ বাধাগ্রস্ত হলে তা সুশাসনের অন্তরায় বলে বিবেচিত হবে। যে কোনো রজানৈতিক সংগঠন, ব্যক্তি বা গোষ্ঠী তাদের মতামত প্রকাশ ও দাবি উত্থাপন করার অবাধ অধিকার সংরক্ষণ করবে। অংশগ্রহণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রত্যেক নাগরিকের ভোটদান নিশ্চিত করা। সকল নাগরিক অবাধে ও নির্বিঘ্নে ভোটদানে অংশগ্রহণ করবে।