Solution
Correct Answer: Option C
⇒ সঠিক উত্তর: বিশ্বব্যাংক
⇒ 'সুশাসন' বা Good Governance একটি বহুমাত্রিক ধারণা, যা আধুনিক রাষ্ট্রব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
⇒ ১৯৮৯ সালে বিশ্বব্যাংক (World Bank) সর্বপ্রথম এক সমীক্ষায় 'সুশাসন' প্রত্যয়টি বা শব্দটি ব্যবহার করে এবং এর সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করে।
⇒ বিশ্বব্যাংকের মতে, সুশাসন হলো একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক সম্পদের কার্যকরী ব্যবস্থাপনা, যা সার্বিক উন্নয়নের লক্ষ্যে ব্যবহৃত হয়।
⇒ পরবর্তীতে ২০০০ সালে বিশ্বব্যাংক প্রকাশ করে যে, সুশাসন মূলত চারটি স্তম্ভের ওপর নির্ভরশীল। এগুলো হলো: ১) দায়িত্বশীলতা, ২) স্বচ্ছতা, ৩) আইনি কাঠামো এবং ৪) অংশগ্রহণ।