Solution
Correct Answer: Option C
⇒ গ্রিক দার্শনিক এরিস্টটল তাঁর ‘নিকোম্যাকিয়ান এথিক্স’ গ্রন্থে নৈতিক গুণাবলি ব্যাখ্যা করতে গিয়ে ‘গোল্ডেন মিন’ (Golden Mean) বা ‘সুবর্ণ মধ্যক’ তত্ত্বটি প্রদান করেন।
⇒ তাঁর মতে, প্রতিটি সদগুণ বা ভালো কাজ হলো দুটি চরম অবস্থার মধ্যবর্তী বা ভারসাম্যপূর্ণ অবস্থা।
⇒ যেমন—‘সাহস’ একটি গুণ। এর একদিকে আছে ‘ভীরুতা’ (অভাব) এবং অন্যদিকে আছে ‘দুঃসাহস বা হঠকারিতা’ (আধিক্য)। এই দুইয়ের ঠিক মাঝখানের সুষম অবস্থাই হলো প্রকৃত সাহস।
⇒ অর্থাৎ, জীবনে অতিরঞ্জন বর্জন করে মধ্যপন্থা অবলম্বন করাই হলো এরিস্টটলের মতে নৈতিকতা।